উত্তর : কুরআন তেলাওয়াত পরিত্যাগ করা যাবেনা। বাধ্যগত অবস্থায় কুরআন তেলাওয়াত না করতে পারলে গুনাহ হবে না। তবে কুরআন তেলাওয়াত একেবারেই ছেড়ে দিলে গুনাহ হবে। আল্লাহর বাণী- ‘সেদিন রাসূল বলবেন, হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার উম্মত এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল’ (ফুরক্বান ২৫/৩০)। আর যে সকল কর্ম পরিত্যাগ করলে কুরআন পরিত্যাগকারী হিসাবে গণ্য হবে তা হ’ল- ১. ইচ্ছা করে অবহেলাবশত কুরআন তেলাওয়াত বা শ্রবণ না করা (ফুছছিলাত ৪১/২৬)। ২. কুরআন বা এর বিধান নিয়ে বিদ্রুপ করা (লোকমান ৩১/৬-৭)। ৩. কুরআনের বিধানুযায়ী জীবন পরিচালনা না করা। ৪. কুরআন নিয়ে গবেষণা এবং এর মর্ম বুঝতে অবহেলা প্রকাশ করা। ৫. কুরআন তেলাওয়াত একেবারেই ছেড়ে দেওয়া ইত্যাদি (ইবনুল ক্বাইয়িম, আল-ফাওয়ায়েদ, পৃ. ৮২)। অতএব কুরআন তেলাওয়াত নিয়মিত করা উচিৎ। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর কাছে ফিরে যেতে (আল্লাহর নৈকট্য পেতে) তোমাদের জন্য আল্লাহর নিকট থেকে যা এসেছে তার চেয়ে অর্থাৎ কুরআনের চেয়ে উত্তম আর কিছুই নেই (ছহীহাহ হা/৯৬১)। সুফিয়ান ছাওরী (রহঃ) বলেন, ‘সর্বোত্তম যিকর ছালাতের মধ্যে কুরআন তেলাওয়াত, এরপর ছালাতের বাইরে কুরআন তেলাওয়াত। এরপর ছিয়াম। এরপরে অন্যান্য যিকর’ (হিলইয়াতুল আওলিয়া ৭/৬৭)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, ‘যে ব্যক্তি কুরআনকে ভালোবাসে আল্লাহ এবং তাঁর রাসূল (ছাঃ)ও তাকে ভালোবাসেন’ (জামেঊল ঊলূম ওয়াল হিকাম, পৃ. ৩৬৪)। 

প্রশ্নকারী : রাশমান, মান্দা, নওগাঁ।








প্রশ্ন (১৫/৩৩৫) : প্রবাসী স্বামীর দেশে থাকা স্ত্রীর সাথে তার শ্বশুরের অবৈধ সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তখন পিতা ছেলের নিকটে ক্ষমা চাইলেও পরবর্তীতে একই সমস্যা একাধিক বার দেখা দেওয়ায় এক্ষণে উক্ত স্বামীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৪০/৩২০) : মসজিদের নিজস্ব জমিতে স্থায়ীভাবে মসজিদ নির্মাণের স্বার্থে নির্মাণকালীন সময়ের জন্য পার্শ্ববর্তী সরকারী জমিতে সরকারের অনুমতিক্রমে অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করে সেখানে জুম‘আ-জামা‘আত কায়েম করা যাবে কি?
প্রশ্ন (৬/৮৬) : কুরআন মুখস্থ করার সময় বারবার সিজদার আয়াত আসলে প্রত্যেকবারই কি সিজদা করতে হবে?
প্রশ্ন (৩/২০৩) : রাসূল (ছাঃ) উম্মে হানীকে বিবাহের প্রস্তাব দেওয়ার পরেও উম্মে হানী কেন বিবাহে রাযী হননি? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৪০/১২০) : সর্বপ্রথম জানাযার ছালাত শুরু করেন কে? মৃত ব্যক্তি ছিলেন কে?
প্রশ্ন (৩৫/২৩৫) : হাঁস-মুরগীর গিলা ও গরু-ছাগলের ভুড়ি খাওয়া জায়েয হবে কি? ছাহাবায়ে কেরামের যুগে এরূপ কোন প্রমাণ পাওয়া যায় কি?
প্রশ্ন (২০/৬০) : আমরা ৫ ভাই-বোন। পিতা তার সমস্ত সম্পদ সহ পৃথকভাবে ১০ বিঘা জমি ক্রয় করে আমার নামে লিখে দিয়ে মারা গেছেন। এক্ষণে এর দায় আমার না পিতার উপর বর্তাবে। এ দায় থেকে মুক্তির উপায় কি?
প্রশ্ন (২২/১৪২): ঈসা (আঃ)-এর উপর ইঞ্জীল কত বছর বয়সে, কখন ও কিভাবে নাযিল হয়েছিল?
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈক ব্যক্তি অন্য মেয়েদের না জানিয়ে ছোট মেয়ের নামে কিছু জমি লিখে দেন। একাজ বৈধ হয়েছে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : মোবাইলে কুরআন তেলাওয়াত শ্রবণকালে সিজদায়ে তেলাওয়াতের আয়াতসমূহ আসলে করণীয় কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : পিতা স্বীয় সন্তানকে শিক্ষাদানের উদ্দেশ্যে মুখের উপর আঘাত করতে পারে কি? - -শরীফুল ইসলামমহেশপুর, ঝিনাইদহ।
প্রশ্ন (১৫/২৯৫) : বিদায়কালে মুছাফাহা করা যাবে কি?
আরও
আরও
.