উত্তর : ছাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত- (১) রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া। (২) রাসূলের প্রতি ঈমান আনয়ন করা (মুসলমান হওয়া) এবং (৩) ঈমানের উপরে মৃত্যুবরণ করা। এক্ষণে রাসূল (ছা.)-এর সাথে ভারতের মালাবারের রাজা চেরুমন পেরুমলের সাক্ষাৎ হওয়ার বিষয়টি নির্ভরযোগ্য কোন সূত্র দ্বারা প্রমাণিত নয়। সেজন্য তাকে ছাহাবী বলা যাবে না। উল্লেখ্য যে, কোন কোন ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে যে, উক্ত রাজা চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা দেখে অবাক হন এবং পরবর্তীতে জানতে পারেন যে, এটা শেষ নবীর আগমন এবং তার মু‘জেযার বহিঃপ্রকাশ। তিনি ভারত থেকে মদীনা গিয়ে রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেন এবং ১৭ দিন অবস্থানের পর ফিরতি সফরে রাস্তায় মারা যান। তিনি মৃত্যুর পূর্বে একটি মসজিদ নির্মাণের অছিয়ত করেন। পরবর্তীতে মসজিদ নির্মাণ করে তার নাম দেওয়া হয় চেরুমন জামে‘ মসজিদ (আব্দুল মজীদ যিন্দানী, বাইয়েনাতুর রাসূল (ছাঃ) পৃ. ২২৫; ইবনুল আছীর, উসদুল গাবাহ ২/১৮১)। তবে এই ঘটনার কোন নির্ভরযোগ্য সূত্র জানা যায় না।

প্রশ্নকারী  : জাহিদ, নাটোর।








প্রশ্ন (২৯/৬৯) : আমরা হানাফী মসজিদে ছালাত আদায় করতাম। সেখানে ছালাত আদায়ে সুন্নাতী আমল করতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হ’তে হয়। এক্ষণে সাময়িকভাবে জনৈক ব্যক্তির অনুমতিক্রমে তার জমিতে জুম‘আ ও অন্যান্য ছালাত আদায় করা যাবে কী?
প্রশ্ন (৯/৯) : কুরবানীর গোশত তিনভাগ করার ব্যাপারে শারঈ নির্দেশনা আছে। কিন্তু আক্বীক্বা বা সাধারণভাবে পশু যবেহ করলেও তিনভাগ করতে হবে কি?
প্রশ্ন (৫/১২৫) : শবেবরাত সহ বিভিন্ন বিদ‘আতী অনুষ্ঠান উপলক্ষে প্রতিবেশীর প্রদত্ত খাবার খাওয়া যাবে কি? খাওয়া না গেলে কি করতে হবে?
প্রশ্ন (১৬/১৬) : আমি একজন ড্রাইভার। মালিক বাযার করার পর টাকা বেঁচে যায়। তিনি কখনো বকেয়া টাকা ফেরৎ চান না। তাই আমিও ফেরৎ দেই না। এই টাকা আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : যে রোগীর জন্য দাঁড়ালে বসা কষ্টকর হয়, বসলে দাঁড়াতে কষ্টকর হয়, তিনি কীভাবে ছালাত আদায় করবেন? তিনি কি তার সম্পূর্ণ ছালাতে বসে পড়বেন; নাকি দাঁড়িয়ে পড়বেন?
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদের দিন আক্বীক্বা করার বিধান কি?
প্রশ্ন (১৬/১৬) : আমি সঊদী আরবে কোম্পানীর মাল ক্রয়ের কাজ করি। বিল পরিশোধের পর কোন কোন দোকান থেকে আমাকে কিছু টাকা দিয়ে বলে এটা আপনার জন্য হাদিয়া। এটা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩/৮৩) : আলক্বামা নামক একটি নেক্কার ছেলে তার মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দেয়ায় মৃত্যুকালে কালেমা পড়তে পারছিল না। রাসূল (ছাঃ)-এর নিকট ঘটনা বর্ণনা করা হ’লে তিনি স্বয়ং আলক্বামার নিকট গিয়ে ঘটনার সত্যতা দেখে ছাহাবীদের নির্দেশ দিলেন খড়ি জমা করে আগুনে আলক্বামাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তখন তার মা তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর তিনি কালেমা পড়লেন ও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন। উক্ত ঘটনার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/৩৪০) : ঈদের ময়দানে ইমাম বা মুছল্লীরা ছালাত শুরুর পূর্ব পর্যন্ত উচ্চস্বরে তাকবীর পাঠ করতে পারবে কি?
প্রশ্ন (৮/১৬৮) : অন্তিম শয্যায় ‘রাসূল (ছাঃ) আয়েশা-কে জান্নাতে দেখতে পেয়েছিলেন। তাতে তিনি তাকে দুনিয়ায় ছেড়ে যাওয়ার বেদনা ভুলে যান’ মর্মে বর্ণিত ঘটনাটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১১/৪১১) : আমি জানি যে, কর্যে হাসানাহ দেওয়া অধিক নেকীর কাজ। কিন্তু আমি যদি নিশ্চিত জানতে পারি যে সে আমার টাকা নিয়ে এনজিওর কিস্তির টাকা পরিশোধ করে এবং নতুনভাবে ঋণ নেয়। সেক্ষেত্রে কি আমি অন্যায় কাজে সহযোগিতার দায়ে পাপী হব?
প্রশ্ন (৭/৮৭) : ব্যবসার ক্ষেত্রে সামান্য মিথ্যা বলা যাবে কি? যেমন কোন পণ্য ৫০ টাকা দিয়ে কেনা থাকলেও বিক্রি করার সময় ১০০ টাকার উপরে কেনা আছে এরূপ বলা যাবে কি? - -মোকাদ্দেস হোসাইন, পাঙ্গাশী, সিরাজগঞ্জ।
আরও
আরও
.