উত্তর : উক্ত আয়াতে আল্লাহ বলেন, ‘অতঃপর যদি সে স্ত্রীকে (তৃতীয়) তালাক দেয়, তাহ’লে সে যতক্ষণ তাকে ব্যতীত অন্য স্বামী গ্রহণ না করে, ততক্ষণ উক্ত স্ত্রী তার জন্য সিদ্ধ হবে না। অতঃপর যদি উক্ত স্বামী তাকে তালাক দেয়, তখন তাদের উভয়ের পুনরায় ফিরে আসায় কোন দোষ নেই, যদি তারা মনে করে যে, তারা আল্লাহর সীমারেখা বজায় রাখতে পারবে। এগুলি আল্লাহর সীমারেখা। যা তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য বর্ণনা করে থাকেন’ (বাক্বারাহ ২/২৩০)।

হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, ‘দ্বিতীয় স্বামী কর্তৃক স্বেচ্ছায় তালাকপ্রাপ্তা স্ত্রীকে তার প্রথম স্বামীর নিকট পুনরায় ফিরে আসার অনুমতি প্রদান আল্লাহর পক্ষ হ’তে একটি বিশেষ অনুগ্রহ। কেননা তাওরাতের বিধান মতে তারা আর বিবাহ করতে পারে না। ইনজীলের বিধান মতে তাদের মধ্যে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ। কিন্তু ইসলামী শরী‘আত বান্দার কল্যাণার্থে তিন তালাকের পরও পুনরায় ঐ স্বামীর সাথে বিবাহের সুযোগ রেখেছে’ (ই‘লামুল মু‘আক্কিঈন ২/৫৬-৫৭)। অর্থাৎ সে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে বিদায় করার পর যদি উক্ত নারী দ্বিতীয় স্বামীও গ্রহণ করে, তবে সেই স্বামী কর্তৃক স্বেচ্ছায় তালাকপ্রাপ্তা হ’লে কিংবা মারা গেলে নির্দিষ্ট ইদ্দত পালনের পর পুনরায় প্রথম স্বামী বিবাহের মাধ্যমে তাকে গ্রহণ করতে পারে’ (বাক্বারাহ ২/২৩০)।

তবে এক্ষেত্রে কোন অপকৌশলের আশ্রয় নিলে দ্বিতীয় স্বামী ‘ভাড়াটে ষাঁড়’ হবে, যা হারাম। এটা হানাফী মাযহাবে এখনও চালু আছে (ইবনু মাজাহ হা/১৯৩৬; হাকেম হা/২৮০৪; ছহীহুল জামে‘ হা/২৫৯৬)। হালালাকারীর ঐ বিয়ে বাতিল হবে এবং পূর্ব স্বামীর জন্যও তা হালাল হবে না (ছালেহ বিন ফাওযান, আল-মুলাখখাছুল ফিক্বহী ৩১৭-১৮ পৃ.; বিস্তারিত দ্র. ‘তালাক ও তাহলীল’ বই ‘হিন্দু ধর্মে তালাক’ অনুচ্ছেদ)। উক্ত আয়াতে মূলত হিল্লা বিবাহ হারাম করা হয়েছে, যদিও হানাফী মাযহাবে তা এখনও প্রচলিত।

প্রশ্নকারী  : ক্বামারুয্যামান, তানোর, রাজশাহী।








প্রশ্ন (১৬/১৩৬) : কারো কাছে ঈমানদার জিন থাকলে তার নিকটে অতীত বা ভবিষ্যতের কথা জানতে চাওয়া যাবে কি? - -আব্দুর রহমান, বড়বন্দর, দিনাজপুর।
প্রশ্ন (৩৫/৩৯৫) : ভ্যানিলা এসেন্সযুক্ত খাবার খাওয়া হালাল হবে কি?
প্রশ্ন (২২/২৬২) : আমি জমি কেনার জন্য কিছু টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করেছি। সম্পূর্ণ টাকা পরিশোধ করতে আরো ২/৩ বছর সময় লাগবে। সম্পূর্ণ টাকা পরিশোধের পর জমি আমার মালিকানায় আসবে। এক্ষেত্রে আমার যাকাতের বিধান কি? পরিশোধিত টাকার যাকাত আমাকে দিতে হবে কি? এছাড়া সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা ঋণ করেছি। এক্ষেত্রে যাকাতযোগ্য সম্পদ থেকে এই ঋণের টাকা বাদ যাবে কি?
প্রশ্ন (৮/৪৮) : প্রচলিত আছে আসমানী কিতাব ১০৪ খানা। কোন নবীর উপর কতখানা কিতাব নাযিল হয়েছিল?
প্রশ্ন (৬/৪৬) : জনৈক আলেম বলেন, ওমর (রাঃ) জীবনে ১৫টি ভুল করেছিলেন। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৫/৩৬৫) : বিবাহের সময় পাজামা-পাঞ্জাবী ও টুপী পরা কি যরূরী? কনের বাড়ীতে গিয়ে বর গলায় মালা ও হাতে ফুল উপহার নিতে পারে কি?
প্রশ্ন (৪/৪০৪) : রাস্তার পাশে অবস্থিত গাছে সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ ও আল্লাহু আকবারের ফেস্টুন টাঙানো যাবে কী?
প্রশ্ন (৩০/৩৫০) : সন্তান পিতা-মাতার জন্য যা করণীয় তা পালন করার পরও তারা এটাকে অস্বীকার করছেন। এমতাবস্থায় দায়িত্বপালন থেকে বিরত থাকলে সন্তান গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : কেউ যদি বিনা কারণে ছালাতের শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত কি বাতিল হয়ে যাবে?
প্রশ্ন (৩/১৬৩) : বাড়িতে প্রবেশ বা বাড়ি থেকে বের হওয়ার সময় দু’রাক‘আত ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৫/৩৭৫) : যখন আযানের জবাব দেয়া শেষ হবে তখন আল্লাহর নিকট প্রার্থনা কর, তাহলে তোমাকে প্রদান করা হবে’ (আবুদাঊদ) ‘আযান ও ইকামতের মাঝের দো‘আ ফেরত দেয়া হয় না’ (আহমাদ) এবং জুম‘আর দিনে একটি সময় রয়েছে সে সময় কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন (বুখারী, মুসলিম)। উক্ত স্থানগুলোতে হাত না তুলে মনে মনে বাংলায় চাওয়া যাবে কি?
প্রশ্ন (১৮/২৫৮) : কারো হেদায়াত কামনার জন্য বিশেষ কোন দো‘আ আছে কি? - ফারীহা পারভীন জয়পুরহাট।
আরও
আরও
.