উত্তর : এরূপ গায়ে হলুদ অনুষ্ঠান শরী‘আত সম্মত নয়। এগুলো কুসংস্কার ও অমুসলিমদের অনুকরণ। যা নিষিদ্ধ (আবূদাঊদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)। তবে বর-কনে চাইলে নিজেরা হলুদ মাখতে পারে (বুঃ মুঃ মিশকাত হা/৩২১০ ‘ওয়ালীমা’ অনুচ্ছেদ)। মূলতঃ গায়ে হলুদ হিন্দুদের বৈবাহিক রীতি। বৈদিক যুগ থেকে ভারতীয় হিন্দুসমাজে গাত্রহরিদ্রা বা অধিবাস বিবাহ অনুষ্ঠানের অবশ্য পালনীয় শাস্ত্রাচার ও লোকাচার হিসাবে পালিত হয়ে এসেছে। পুরাণ মতে বিয়ের আগে গায়ে হলুদ সর্বপ্রথম মাখানো হয়েছিল পার্বতীকে শিবরাত্রির আগে, সেই থেকেই এই অনুষ্ঠানের জন্ম। হিন্দু সমাজে বর-কনের দাম্পত্য জীবনকে যেকোন ধরনের অকল্যাণ বা অপশক্তির অনিষ্ট থেকে মুক্ত রাখার কামনা থেকে যেসব লোকাচার পালন করা হয়, গায়ে হলুদ এসবেরই একটি। ভারতবর্ষে মুসলমানরা আসার পর তারাও এসব রীতিপদ্ধতি অনুসরণ করতে থাকে (বাংলাপিডিয়া; দৈনিক আনন্দবাজার, কলিকাতা)। উল্লেখ্য, বিবাহ অনুষ্ঠানে নারীরা পর্দার মধ্যে যেকোন শালীন পোষাক পরিধান করতে পারে।

প্রশ্নকারী : সুমাইয়া ইছমাত, নওদাপাড়া, রাজশাহী।


 






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৫/৪১৫) : ঈদায়েনের ১২ তাকবীর তাকবীরে তাহরীমা সহ না ব্যতীত? এ বিষয়ে বিধান কি? - -আবুল হাশেম, বড়পেটা, আসাম।
প্রশ্ন (২১/২১) : জানাযার ছালাত জামা‘আতের সাথে হওয়া সত্ত্বেও সেখানে পায়ে পা মিলাতে হয় না কেন?
প্রশ্ন (২/১২২) : পিতা-মাতার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে পিতা-মাতার জীবদ্দশায় এক পুত্র সন্তান রেখে মারা যায়। এরপর সেই পুত্র সন্তানও দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। বর্তমানে জীবিত আছে ব্যক্তির দুই মেয়ে ও নাতির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। এক্ষণে পিতা-মাতার সম্পত্তিতে দুই মেয়ে ও নাতির ছেলে ও মেয়েরা কতটুকু সম্পদ পাবে?
প্রশ্ন (৪/৪৪) : কবরে যারা মুক্তি পেয়ে সুখে-শান্তিতে অবস্থান করবে, বিচারের পর তাদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে কি? - -জসীমুদ্দীন, দক্ষিণপাড়া, মহাখালী, ঢাকা।
প্রশ্ন (১৯/৫৯) : ছালাতের মধ্যে ক্বিরাআতে ভুল হ’লে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : পিতা সন্তানকে দেখাশুনা করেনি বা ভরণ-পোষণ দেয়নি। এক্ষণে পিতার প্রতি উক্ত সন্তানের কোন দায়-দায়িত্ব আছে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : দ্বিতীয় সিজদার আগে ও পরে হাত উত্তোলন করা যাবে কি?
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৭/৮৭) : ব্যবসার ক্ষেত্রে সামান্য মিথ্যা বলা যাবে কি? যেমন কোন পণ্য ৫০ টাকা দিয়ে কেনা থাকলেও বিক্রি করার সময় ১০০ টাকার উপরে কেনা আছে এরূপ বলা যাবে কি? - -মোকাদ্দেস হোসাইন, পাঙ্গাশী, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৩/২৩৩) : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। এক্ষণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে ফুল দিতে না গেলে সরকারী চাকুরী চলে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (৭/২৪৭) : আমি আমার বাসায় একজন ইয়াতীম শিশু প্রতিপালন করি। কেউ যদি তাকে কোন কিছু হাদিয়া প্রদান করে, তাহ’লে সেগুলো আমি ও আমার পরিবারের সদস্যরা ভক্ষণ করতে পারব কি?
প্রশ্ন (২১/১৪১) : আমি বাংলাদেশ ডাক বিভাগে ‘ডাক জীবন বীমা’ সেক্টরে চাকরি করছি। যদিও আমি কাউকে বীমা করাই না বা করতে বলিও না। আমার কাজ কেবলই অফিসিয়াল। ৪/৫ বছর কাজ করার পর আমি সেক্টর পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। এক্ষণে এ চাকুরী আমার জন্য হালাল হবে কি?
আরও
আরও
.