উত্তর : এ বিষয়ে সাধারণ নিয়ম হ’ল- যোহর ও আছরের ছালাতে ইমাম-মুক্তাদী সকলে সূরা ফাতিহাসহ অন্য সূরা পড়বে এবং ৩য় ও ৪র্থ রাক‘আতে কেবল সূরায়ে ফাতিহা পড়বে। আবু ক্বাতাদাহ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ) যোহরের প্রথম দু’রাক‘আতে সূরা ফাতিহা ও অন্য দু’টি সূরা পড়তেন এবং শেষের দু’রাক‘আতে কেবল সূরা ফাতিহা পড়তেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২৮)। ওমর, আলী, জাবের (রাঃ) সহ অধিকাংশ ছাহাবীর আমল ও নির্দেশনা উক্ত হাদীছ মোতাবেক ছিল (ইবনু মাজাহ হা/৮৪৩, দারাকুৎনী, ইরওয়া ২/২৮৩, ২৮৮, সনদ ছহীহ; মুগনী ১/৪১২।

তবে কখনো কখনো শেষের দু’রাক‘আতেও তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়েছেন বলে বর্ণিত হয়েছে। যেমন আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) যোহরের প্রথম দুই রাক‘আতে ত্রিশ আয়াত পরিমাণ কিরাআত পাঠ করতেন এবং শেষ দুই রাক‘আতে পনের আয়াত পরিমাণ। অথবা বলেন, এর অর্ধেক পরিমাণ। এবং আছরের প্রথম দুই রাক‘আতের প্রত্যেক রাক‘আতে পনের আয়াত পরিমাণ কিরাআত পাঠ করতেন এবং শেষ দুই রাক‘আতে এর অর্ধেক পরিমাণ’ (মুসলিম হা/৪৫২; আহমাদ হা/২৩১৪৬)। এছাড়া কোন কোন ছাহাবী সূরা মিলাতেন বলে জানা যায় (মুওয়াত্ত্বা, মির‘আত ১/৬০০ পৃঃ; ঐ ৩/১৩১ পৃঃ; ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ১০০)।






প্রশ্ন (৫/৫) : আমার আশুরার ছিয়াম পালনের খুব ইচ্ছা ছিল। কিন্তু হায়েযের কারণে তা পালন করতে পারিনি। এক্ষণে এর কাযা আদায় করতে পারব কী? - -জেসমীন খাতূন, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৪/১৬৪) : একই সাথে একাধিক ব্যক্তির জানাযা হ’লে যতজনের জানাযা হবে তত ক্বীরাত ছওয়াব পাওয়া যাবে কি? - -মুজাহিদুল ইসলামফুলকুঁড়ি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/৩৭৬) : জমি বন্ধক নেওয়া বা দেওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (২২/৩৮২) : আমাদের বিবাহের সময় অফিসের সহকর্মীদের উপস্থিতিতে নিজেরাই পসন্দ অনুযায়ী বিবাহ করি। পরবর্তীতে উভয় পরিবার এটি মেনে নিয়েছে এবং আমাদের দু’টি সন্তান রয়েছে ১২ ও ৭ বছর বয়সের। সেসময় শরী‘আতের বিধান সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। আমাদের বিবাহ কি সঠিক হয়েছিল? না হ’লে আমাদের করণীয় কি? - -আব্দুস সালাম, ঢাকা।
প্রশ্ন (৩৪/২৭৪) : কোন অমুসলিম মুসলিম ব্যক্তিকে উপকার করলে তাকে জাযাকাল্লাহু খায়রান বলতে বা শুকরিয়া জানাতে পারবে কি?
প্রশ্ন (৭/৭) : অভিভাবকদের মত হ’ল, চাকুরী না পেলে বিবাহ নয়। অন্য দিকে চাকুরী পেতে পেতে চরিত্র নষ্ট হয়ে যায় বা বহু পাপের সাথে জড়িয়ে পড়তে হয়। এক্ষণে গোপনে বিবাহ করা কি জায়েয? বিবাহের সংবাদ ঘোষণা করা কি যরূরী? গোপন রাখলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২০/২৬০) : জনৈক ব্যক্তির স্ত্রী দু’বার অন্য পুরুষের সাথে বিবাহ করে ঘর ছেড়েছে। এক্ষণে সে পুনরায় মূল স্বামীর কাছে ফিরতে চায়। এরূপ নারীকে বিবাহ করে ঘরে আনা যাবে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : ব্রেন ডেথ রোগীর অঙ্গ অন্য রোগীর দেহে প্রতিস্থাপন করার মাধ্যমে বহু রোগীর চিকিৎসা করা সম্ভব। এক্ষণে এরূপ রোগী স্বেচ্ছায় অঙ্গদান করতে পারবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : বিভিন্ন হাদীছে আল্লাহ তা‘আলা বা রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে লা‘নত করা হয়েছে। এর দ্বারা কি বুঝানো হয়েছে? লা‘নত-এর পরকালীন শাস্তি কি?
প্রশ্ন (৩০/১১০) : আমরা ভালোবেসে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজ নিজ বাসায় অবস্থান করি এবং মাঝে মাঝে মিলিত হই। উভয় পরিবারের কেউ আমাদের বিবাহ সম্পর্কে জানে না। আমি রাগের মাথায় কয়েকবার স্ত্রীকে তালাক দিয়েছি। আমার বিবাহ বা তালাক গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (২৬/২৬) : কোন ব্যক্তি মাহরামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’লে বা যেনায় লিপ্ত হ’লে তার শাস্তি কি হবে?
প্রশ্ন (৮/১২৮) : কারু নিকট থেকে যদি আমি অর্থ নিয়ে এ শর্তে ব্যবসা করি যে, আমার যা লাভ বা ক্ষতি হোক না কেন, প্রতি মাসে আমি তাকে নির্দিষ্টভাবে ৮ হাযার টাকা করে লাভ দিব। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.