উত্তর : যাবে। কারণ বাবরী রাখা বাধ্যতামূলক নয়, বরং এটি অভ্যাসগত সুন্নাত। রাসূল (ছাঃ) কখনো চুল বড় রাখতেন, আবার কোন কোন সময়ে ছোট করতেন। এতে কোন বাধা নেই। ছাহাবী ওয়ায়েল বিন হুজর (রাঃ) একদিন লম্বা চুল নিয়ে রাসূলুল্লাহ (ছাঃ)-এর কাছে এলেন। তখন রাসূল (ছাঃ) তার মাথায় গন্ধ অনুভব করে মাছি বসবে, মাছি বসবে বলে অসন্তুষ্টি প্রকাশ করলেন। ফলে তিনি ফিরে গিয়ে পরে চুল কেটে খাট করে এলেন। তখন রাসূল (ছাঃ) বললেন, এটি সুন্দর (هَذَا أَحْسَنُ) (আবুদাঊদ হা/৪১৯০; ইবনু মাজাহ হা/৩৬৩৬, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) অধিকাংশ সময় চুল লম্বা রাখতেন (ইবনু হাজার, ফাৎহুল বারী ১০/৩৬০; ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ২২/০২)। এমনকি কোন কোন সময় তার চুলে চারটি বেণী করা যেত (আবুদাউদ হা/৪১৯১; তিরমিযী হা/১৭৮১; মিশকাত হা/৪৪৪৬, সনদ ছহীহ)। বড় চুল তিন পদ্ধতিতে রাখা যায়। যথা (১) ওয়াফরা, যা কানের লতি পর্যন্ত (আবুদাঊদ হা/৪২০৬) (২) লিম্মা, যা ঘাড়ের মধ্যস্থল পর্যন্ত (মুসলিম হা/২৩৩৭) (৩) জুম্মা, যা ঘাড়ের নীচ পর্যন্ত (নাসাঈ হা/৫০৬৬)।

প্রশ্নকারী : ক্বামারুয্যামান, ফেনী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩২/১৫২) : জুম‘আর দিন নফল ছিয়াম পালনে শারঈ কোন বিধি-নিষেধ আছে কি?
প্রশ্ন (২৯/১৮৯) : খাবার পাত্র চেটে খাওয়া সুন্নাত। এক্ষণে কেউ হাত দিয়ে না চেটে জিহবা দিয়ে চেটে খেলে সুন্নাত আদায় হবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : একদল মানুষ জুম‘আর জন্য মসজিদে এসে জামা‘আতে শরীক হ’তে পারেনি। এক্ষণে তারা দুই রাক‘আত না চার রাক‘আত ছালাত আদায় করবে? - .
প্রশ্ন (১৭/১৩৭) : হাদীছ অস্বীকারকারীরা কি কাফের? বিদ্বানদের মতামত সহ জানতে চাই।
প্রশ্ন (২/৩৬২) : কুরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম ও অধিক ফযীলতপূর্ণ কোন সময় আছে কি?
প্রশ্ন (২২/২২) : জুম‘আর ছালাতের পূর্বে তাহিইয়াতুল মাসজিদ সহ কত রাক‘আত ছালাত আদায় করা শরী‘আতসম্মত? - -ফরহাদ আলম, বাগদাদ, ইরাক।
প্রশ্ন (১৭/৪৫৭) : মিসওয়াকে মৃত্যু ছাড়া সকল রোগের আরোগ্য রয়েছে হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৯/২৩৯) : ঋতু অবস্থায় মহিলারা মসজিদে খুৎবা শুনতে যেতে পারবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : মাথা মাসাহ করার পর ঘাড় মাসাহ করতে হবে কি? এ বিষয়ে দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৩৭৩) : যারা বিদ‘আতকে বিদ‘আতে হাসানাহ ও বিদ‘আতে সাইয়েআহ বলে দু’ভাগে ভাগ করেছে, তাদের পরিণাম কী হবে?
প্রশ্ন (১৮/৪১৮) : কেউ যদি নিজ স্ত্রীর বোনকে কামনার সাথে স্পর্শ করে বা তার দিকে দৃষ্টিপাত করে তাহ’লে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়- একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩/১২৩) : আছরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোন ক্বাযা ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.