উত্তর : জুম‘আর দিন সূরা জুম‘আ পাঠের বিশেষ কোন ফযীলত ছহীহ হাদীছে বর্ণিত হয়নি। তবে রাসূল (ছাঃ) মাঝে মধ্যে জুম‘আর রাতে এশার ছালাতের প্রথম রাক‘আতে সূরা জুম‘আ পাঠ করতেন (মুসলিম হা/৮৭৯; আবুদাউদ হা/১১২৫)। তাছাড়া সূরা জুম‘আ মুফাছ্ছাল সূরা সমূহের অন্তর্ভুক্ত যা বিশেষ মর্যাদার অধিকার রাখে। রাসূল (ছাঃ) বলেন, ‘মুফাছ্ছাল সূরাসমূহ নাযিলের মাধ্যমে আমাকে মর্যাদা মন্ডিত করা হয়েছে (ছহীহুল জামে‘ হা/১০৫৯)। উল্লেখ্য যে, ‘যে ব্যক্তি সূরা জুম‘আ পাঠ করবে তাকে সে পরিমাণ ছওয়াব দেওয়া হবে যে পরিমাণ মুছল্লী জুম‘আয় আসবে এবং যে পরিমাণ লোক শহরে অবস্থান করবে’ মর্মে বর্ণিত রেওয়ায়াতটি জাল (মানাভী, আল-ফাতহুস সামাভী ৩/১০৪২)।

প্রশ্নকারী : তাজমিলা বেগম, বগুড়া।


 






প্রশ্ন (২৭/১৪৭) : খরচ কমানোর জন্য কোবালা রেজিষ্ট্রি না করে দানপত্রের মাধ্যমে জমি রেজিষ্ট্রি করা জায়েয হবে কি? - -একরামুল হক, হরিণাকুন্ড, ঝিনাইদহ।
প্রশ্ন (১৯/২১৯) : আমার স্বামীর একাধিক স্ত্রী আছে। এক্ষণে আমার কাছে না থাকার দিনে আমি স্বামীর অনুমতি ব্যতীত নফল ছিয়াম পালন করতে পারব কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : রাজমিস্ত্রীর কাজে লেবারদের কাছ থেকে হেড মিস্ত্রি যে কমিশন নেন সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে, কাজ করার সকল যন্ত্রপাতি হেড মিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে।
প্রশ্ন (৩৮/৩৮) : মিনায় অবস্থিত মসজিদে খায়ফের নামকরণের কারণ কি? এই মসজিদের বিশেষ কোন মর্যাদা আছে কি? - -মীর কাসেম আলীমুরাদপুর, ফেনী।
প্রশ্ন (৩৮/১৫৮) : সূদ গ্রহণ না করে কেবল হেফাযতের উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখা যাবে কি?
প্রশ্ন (১৫/৪১৫) : বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালীমা করা সুন্নাত। এক্ষণে মেয়ের বাড়ীতে যে ভোজের আয়োজন করা হয়, তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১১/৪৫১) : আবু জাহ্লের বংশ পরিচয় সম্পর্কে জানিয়ে বাধিত করবেন। রাসূল (ছাঃ)-এর সাথে তাঁর কোন রক্ত সম্পর্ক ছিল কি?
প্রশ্ন (১১/২৯১) : যেসব নেশাদ্রব্য ভক্ষণের ফলে মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়, সেসব মৃত্যুকে আত্মহত্যা বলা যাবে কি?
প্রশ্ন (৩০/৩৯০) : জনৈক ব্যক্তি বলেছেন, শিলাবৃষ্টি আল্লাহর গযব। উক্ত বৃষ্টি ধরাও যাবে না, খাওয়াও যাবে না। এটা কতটুকু সত্য?
প্রশ্ন (১৫/১৭৫) : জনৈক ব্যক্তি একটি গার্মেন্টসে কাজ করে, যেখানে তার দায়িত্ব হ’ল কর্মীদের কাজ পর্যবেক্ষণ করা এবং তাদের দিয়ে টার্গেট পূরণ করানো। অনেক সময় কর্মীরা ঠিকমতো কাজ করে না। তখন সে তাদের ওপর চাপ সৃষ্টি করতে বাধ্য হয় এবং অশিক্ষিত হওয়ায় মন্দ ভাষাও ব্যবহার করতে হয়। অন্যথা তারা কাজ করে না। টার্গেট পূরণ করতে না পারলে মালিকও মন্দ ভাষা ব্যবহার করেন। সে জানে ইসলামে গালাগালি নিষিদ্ধ। এক্ষণে একাজ করা তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৮/৪০৮) : আমি স্বপ্নে খুব বেশী অশ্লীল দৃশ্য দেখি। এর কারণ কি? এজন্য কি আমি গুনাহগার হব?
প্রশ্ন (১৯/১৩৯) : অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ী গহনা তৈরির সময় মূল স্বর্ণের সাথে অন্য ধাতু মিশ্রণ করে স্বর্ণের দামে বিক্রি করে। উক্ত ব্যবসা কি বৈধ?
আরও
আরও
.