উত্তর : মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর তওবা করলে কোন উপকারে আসবে না। তবে তার পূর্ব পর্যন্ত কোন ব্যক্তি তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। যেমন তিনি বলেন, আল্লাহ তো কেবল তওবা কবুল করেন ঐসব ব্যক্তিদের, যারা মন্দ কর্ম করে অজ্ঞতাবশে। অতঃপর দ্রুত তওবা করে। আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আর ঐসব লোকদের তওবা কবুল হবে না, যারা মন্দকর্ম করতেই থাকে, যতক্ষণ না তাদের কারু মৃত্যু উপস্থিত হয় এবং বলে, আমি এখন তওবা করছি। আর তওবা কবুল হবে না ঐসব লোকের, যারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়’ (নিসা ৪/১২-১৩)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করবেন, যতক্ষণ না তার প্রাণ কণ্ঠাগত হয় (তিরমিযী হা/৩৫৩৭; মিশকাত হা/২৩৪৩, সনদ হাসান)।

প্রশ্নকারী : আহনাফ, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৩/৩৫৩) : নিজের অজান্তে ব্যক্তি কোন শিরক করে ফেললে তার জন্য ক্ষমা পাওয়ার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৬/১৬৬) : ‘তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়’ কথাটির সত্যতা আছে কি? থাকলে কোন কোন ক্ষেত্রে? - -সাইফুল ইসলাম, বিনোদপুর, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৬/২৪৬) : আল্লাহর প্রশংসা এবং রাসূল (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করা দো‘আ কবুলের অন্যতম শর্ত কি? এর জন্য কি কি দো‘আ পাঠ করা যাবে? দরূদ বলতে দরূদে ইব্রাহীমী পড়তে হবে না অন্য কিছু?
প্রশ্ন (২১/৩৪১) : পালিত সন্তানের নিকটে আসল পিতা-মাতার পরিচয় গোপন রাখা জায়েয কি? পালিত সন্তান পালক না আসল পিতা-মাতার হক আদায় করবে? - -আব্দুস সালাম, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৫/২৭৫) : ফজর ছালাতের পর সূরা হাশরের শেষ আয়াত পাঠ করা যাবে কি? - -রূহুল আযম, কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (৩১/৩৫১) : হানাফী মসজিদে ছালাত আদায় করলে ইমামের দ্রুত পড়ার কারণে ছালাতে একাগ্রতা আসে না। তাছাড়া ফজর, যোহর, আছর ছালাত তারা অনেক দেরীতে পড়ে। এক্ষেত্রে একাকী আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩২) : আমি বিভিন্ন অনুষ্ঠানে, বৃক্ষ মেলায়, পার্কে, খেলনা ট্রেন বা চরকি ইত্যাদি স্থাপন করে ছেলে-মেয়ে উভয়কে তুলে ব্যবসা করি। আমার এ ব্যবসা হালাল হবে কি?
প্রশ্ন (১/৮১) : সুমাইয়া (রাঃ) ঈমান আনার কারণে আবু জাহল প্রকাশ্যে তাকে উলঙ্গ করে হত্যা করেছিল। এ কথা কি প্রমাণিত? এ ঘটনা সংঘটিত হওয়ার পরেও কেন রাসূলুল্লাহ (ছাঃ) হাত দিয়ে বাঁধা না দিয়ে ইয়াসির পরিবারকে ধৈর্যধারণের উপদেশ দিলেন?
প্রশ্ন (২৬/৪২৬) : রোগী দেখার সময়সীমা উটের দুধ দোহন পরিমাণ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৪০/২০০) : পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত কী?
প্রশ্ন (১৭/১৩৭) : আবুদ্দারদা (রাঃ) বলেন, আমি এমন তিনটি জিনিস ভালোবাসি, লোকে যা ঘৃণা করে। দরিদ্রতা, অসুস্থতা এবং মৃত্যু। কারণ দরিদ্রতা মানুষকে বিনয়ী করে, অসুস্থতায় গুনাহ মোচন হয় এবং মৃত্যুর ফলে আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ হয়। এ বর্ণনার সত্যতা আছে কি? - -নাছিরুদ্দীন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৪০/২৪০) : জনৈক বক্তা ৭টি আসমানে পৃথক জীব, পৃথক নবী-রাসূল ইত্যাদি আছে বলে দাবী করছেন। এর কোন সত্যতা আছে কি? - -আবুল কালাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
আরও
আরও
.