উত্তর : ইবাদত করার মধ্যে আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য উদ্দেশ্য থাকে। অন্যদিকে বরকত অর্থ অতিরিক্ত, প্রাচুর্য, অন্তরে প্রশান্তি লাভ ইত্যাদি। বস্ত্তত হাজারে আসওয়াদ চুম্বন করা ইবাদত। এর দ্বারা বরকত লাভ উদ্দেশ্য নয়। ওমর (রাঃ) হ’তে বর্ণিত, তিনি হাজারে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, ‘আমি অবশ্যই জানি যে, তুমি একটা পাথর মাত্র। তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পার না। তবে আমি রাসূল (ছাঃ)-কে তোমার চুম্বন করতে না দেখলে কখনো তোমাকে চুম্বন করতাম না’ (বুখারী হা/১৬১০)। ইবনু আববাস (রাঃ) একদিন মু‘আবিয়া (রাঃ)-এর সাথে বায়তুল্লাহ তওয়াফ করছিলেন। তিনি মু‘আবিয়া (রাঃ)-কে পুরো বায়তুল্লাহ স্পর্শ করতে দেখে বললেন, রাসূল (ছাঃ) কেবল রুকনে ইয়ামানী ও হাজারে আসওয়াদ স্পর্শ করেছেন। তখন মু‘আবিয়া (রাঃ) বললেন, বায়তুল্লাহর কোন কিছুই পরিত্যক্ত নয়। জওয়াবে ইবনু আববাস (রাঃ) বললেন, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে’ (আহযাব ৩৩/২১)। এ সময় মু‘আবিয়া (রাঃ) বললেন, আপনি সত্য বলেছেন (আহমাদ হা/১৮৭৭, সনদ হাসান)। অতএব বরকত লাভের আশায় হাজারে আসওয়াদ বা কা‘বার অন্য কোন অংশ স্পর্শ করা যাবে না। বরং এটি ইবাদত। যা শরী‘আত মোতাবেক করতে হবে।

প্রশ্নকারী : শেরশাহ, শিরোইল, রাজশাহী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৫/৪১৫) : বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালীমা করা সুন্নাত। এক্ষণে মেয়ের বাড়ীতে যে ভোজের আয়োজন করা হয়, তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২/২০২) : জানাযার ছালাতে সূরা ফাতেহা পড়তে বলা হয়; কিন্তু সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়া হয় না কেন?
প্রশ্ন (২৫/১৮৫) : ইতিপূর্বে জনৈক নারীর সাথে আমার হারাম সম্পর্ক ছিল। দ্বীনের পথে ফেরার পর কোন সম্পর্ক নেই। তবে মাঝে মাঝে তার কথা খুব মনে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৩/২৪৩) : বিবাহের কিছুদিন পর স্ত্রী সংসার ত্যাগ করে চলে যায়। এমতাবস্থায় উক্ত মহিলার অবশিষ্ট মোহরানা পরিশোধ করতে হবে কি? - তোতা মিয়া পাঁচদোনা, খিদিরপুর, নরসিংদী। *[ইসলামী নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (২৩/৪২৩) : চাচা অন্যায় করার কারণে আমার পিতা দাদার সম্মতিতে দাদার পুরো সম্পদ নিজের নামে করে নিয়েছেন। এখন পিতা মারা যাওয়ার পর চাচাকে সম্পত্তির ভাগ দেওয়া কি আমাদের জন্য আবশ্যক?
প্রশ্ন (৩১/১৫১) : স্বামী মারা যাওয়ার পর সরকারী বিধি অনুযায়ী স্ত্রী যতদিন বাঁচবে পেনশন পাবে। কিন্তু ইসলামী নীতি অনুযায়ী ছেলে-মেয়েরাও পিতার সম্পদের হকদার হিসাবে উক্ত পেনশনের হকদার। এক্ষণে সন্তানদের মাঝে উক্ত পেনশন শরী‘আত মোতাবেক ভাগ করে দেওয়া মাতার জন্য আবশ্যক হবে কি? - -আযাদ সরকার, গঙ্গাচড়া, রংপুর।
প্রশ্ন (৩৯/৩৯) : ওলী ছাড়া বিবাহের পর ১টি সন্তান হয়েছে। সন্তান জন্মের পর মেয়ের পিতা-মাতা উক্ত বিবাহ মেনে নিয়েছেন। এক্ষণে ঐ সন্তানটি কি জারজ হিসাবে গণ্য হবে? সে কি পিতা-মাতার সম্পদের অংশীদার হবে? - -আব্দুন নূর, ফরিদপুর।
প্রশ্ন (৩৭/১৯৭) : হাত উঁচু করে ইশারার মাধ্যমে সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?
প্রশ্ন (৪০/৮০) : আক্বীক্বা ২টি পশুর মধ্যে ১টি পিতার বাসায় এবং অপরটি নানার বাসায় যবেহ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৩৪) : মসজিদের পাশে অবস্থিত আবাসিক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মসজিদে না গিয়ে মাদ্রাসায় জামা‘আতে ছালাত আদায় করলে তা কি জায়েয হবে?
প্রশ্ন (২৫/৩৮৫) : সামি‘আল্লাহু লিমান হামিদাহ কি কেবল ইমামই বলবে না মুক্তাদীও বলবে?
প্রশ্ন (২৭/৩৪৭) : আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে নফল, তাহাজ্জুদ বা অন্য কোন ছালাত আদায় করলে ছালাত হবে কি?
আরও
আরও
.