উত্তর : উক্ত বর্ণনার ছহীহ কোন ভিত্তি নেই। আর উক্ত মর্মে কিছু আংশিক বর্ণনা পাওয়া গেলেও তার সবগুলোই যঈফ অথবা জাল (আলবানী, যঈফুল জামে‘ হা/৫৭৮০-৮৩; যঈফুত তারগীব হা/৯৭৫)। তবে সূরা ইখলাছের ফযীলত সম্পর্কে অসংখ্য ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। যেমন-আবু হুরায়রা (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (ছাঃ) সবাইকে বললেন, তোমরা সকলে জমা হও। আমি তোমাদের নিকট এক-তৃতীয়াংশ কুরআন পাঠ করব। তখন সবাই জমা হ’ল। অতঃপর রাসূল (ছাঃ) বেরিয়ে এসে সূরা ইখলাছ পাঠ করলেন। তারপর ভিতরে গেলেন। তখন আমরা একে অপরকে বলতে লাগলাম, ‘আমি মনে করি এটি এমন একটি খবর, যা তাঁর নিকট আসমান থেকে এসেছে’। অতঃপর রাসূল (ছাঃ) বেরিয়ে এলেন এবং বললেন, আমি তোমাদেরকে বলেছিলাম এক-তৃতীয়াংশ কুরআন শুনাব। শুনো! এ সূরাটিই কুরআনের এক-তৃতীয়াংশের সমান’ (বুখারী হা/৫০১৫; মুসলিম হা/৮১২)। তিনি আরো বলেন, যে ব্যক্তি সূরা ইখলাছ ১০ বার পাঠ করবে, আল্লাহ তার জন জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন (আহমাদ, ছহীহুল জামে‘ হা/৬৪৭২)।

প্রশ্নকারী : আবূ ছালেহ, মাধবদী, নরসিংদী।







প্রশ্ন (২৯/৬৯) : জনৈক ব্যক্তি নিয়মিত সিগারেট খায় এবং পাঁচ ওয়াক্ত ছালাতও আদায় করে। তার ছালাত কবুল হয় কি? যদি না হয়, তবে সিগারেট ছাড়ার আগ পর্যন্ত ছালাত থেকে বিরত থাকাই উত্তম হবে কি? - -রেযাউল করীম, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (১০/১৭০) : শাড়ি, সালোয়ার-ক্বামীছ ইত্যাদি পোষাক পরা যাবে কি? - -হাবীবুর রহমান, জুবাইল, সঊদী আরব।
প্রশ্ন (৫/২০৫) : আমি একজন সালাফী। ভারতে বহু সালাফী আলেম বিভিন্ন মাসআলায় একেকজনের একেক মত। সাধারণ মানুষ বলে, স্থানীয় আলেমদের অনুসরণ করতে। এক্ষণে আমার করণীয় কি? - আলম, শিলচর, আসাম, ভারত।
প্রশ্ন (১০/১৩০) : ইবনু তায়মিয়াহ (রহ.) কোন মাযহাবের অনুসারী ছিলেন? জনৈক ব্যক্তি বলেন, তিনি হাম্বলী মাযহাবকেই ফৎওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতেন। একথা কি সঠিক? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৪/৪৪৪) : আমার পিতা-মাতার মাঝে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন। পিতা আমাদের কোন খরচ বহন করেন না। আমি মায়ের সাথে থাকি। তার নির্দেশনা অনুযায়ী গত পাঁচবছর যাবৎ পিতার সাথে কোন সম্পর্ক রাখি না। এজন্য আমি গুনাহগার হব কি? - -যাকিরুল ইসলাম, বগুড়া।
প্রশ্ন (২৩/২৩) : অধিক সম্পদের মালিক হ’লে তা পুলছিরাত পার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : নারীরা নিজ গৃহের কাজ নিজ হাতে সম্পন্ন করলে তাতেই তারা জিহাদের সমতুল্য নেকী পাবে মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (২৯/৬৯) : যোহর, আছর, মাগরিব একত্রে জমা-ক্বছর করার ক্ষেত্রে অথবা ক্বাযা আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা যরূরী কি? - -আব্দুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৬৪) : সকাল বেলার যিকরগুলো ফজরের ছালাতের পূর্বে বা ছালাতের পর হাঁটাহাঁটির সময় করা যাবে কি? অনুরূপভাবে সন্ধ্যার যিকরগুলো বাদ এশা করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : হজব্রত পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : সূরা আ‘রাফের ২০৪ নং আয়াতে বলা হয়েছে, কুরআন তেলাওয়াতের সময় চুপ থাকতে হবে। অত্র আয়াতটি প্রমাণ করে যে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না। বিষয়টি জানতে চাই
প্রশ্ন (২৩/১০৩) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুব জঘন্য। একদিকে হলের বাধ্যতামূলক অসুস্থ রাজনীতি, অন্যদিকে নগ্নতার ছোবল। নাস্তিকতার আগ্রাসন তো আছেই। এমন প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করা সত্ত্বেও ঈমান হারানোর ঝুঁকি থাকে। এমতাবস্থায় সাধারণভাবে আমল করে টিকে থাকা উত্তম হবে, না ভাল পরিবেশে থাকা উত্তম হবে? এ জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলে তাক্বদীরের কোন পরিবর্তন হবে কি ?
আরও
আরও
.