উত্তর : উক্ত বিষয়ে রাসূল (ছাঃ) থেকে কোন হাদীছ বর্ণিত হয়নি। বরং এ বিষয়ে  কুরআনী বর্ণনা হ’ল এই যে, আদম (আঃ)-এর পুত্রদ্বয় আল্লাহ্র নামে কুরবানী করেছিল। কিন্তু আল্লাহ একজনের কুরবানী কবুল করেন, অন্যজনেরটা করেননি। এতে একজন ক্ষুব্ধ হয়ে অপরজনকে বলল, ‘আমি অবশ্যই তোমাকে হত্যা করব’। জবাবে সে বলল, ‘নিশ্চয়ই আল্লাহ তাক্বওয়াশীল বান্দাদের থেকে (কুরবানী) কবুল করে থাকেন। এক্ষণে যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না। কেননা আমি বিশ্বচরাচরের পালনকর্তা আল্লাহ্কে ভয় করি’। অতঃপর ক্ষিপ্ত হয়ে একজন অন্যজনকে হত্যা করে, যার কুরবানী কবুল হয়েছিল (মায়েদাহ ৫/২৭-৩১)।

উক্ত আয়াতসমূহ থেকে স্পষ্ট হয় যে, ভ্রাতৃ হত্যার কারণ ছিল এই হিংসা বশতঃ যে, হাবীলের কুরবানী কবুল হয়েছিল, কিন্তু ক্বাবীলের কুরবানী কবুল হয়নি। আর ভালোর প্রতি হিংসা মানুষের মধ্যে চিরন্তন।

তবে বিবাহগত মতবিরোধের কারণে তাদের মধ্যে ক্রোধের সঞ্চার হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কুরবানী উঠিয়ে নিয়ে যাওয়া বিষয়ে যে সব ‘আছার’ বর্ণিত হয়েছে, সে সম্পর্কে তিরমিযীর ভাষ্যকার আহমাদ শাকের বলেন, এগুলি আহলে কিতাবদের গ্রন্থসমূহ থেকে গৃহীত, যার কোন বিশুদ্ধ ভিত্তি নেই। তবে এগুলি উত্তম সনদে বর্ণিত হওয়ায় আমরা তা গ্রহণ করব উদাহরণ হিসাবে, বিশুদ্ধ ও কবুলযোগ্য বর্ণনা হিসাবে নয় (আহমাদ শাকের, উমদাতুত তাফসীর মুখতাছার তাফসীর ইবনে কাছীর (আলেকজান্দ্রিয়া, মিসর, দারুল ওয়াফা : ২য় সংস্করণ ১৪২৬/২০০৫) ১/৬৬২-৬৬৩)।






প্রশ্ন (১/১) : স্কুলে শিক্ষকতার কারণে বাধ্যগতভাবে বিভিন্ন দিবস পালন অনুষ্ঠানে যেতে হয়। জেনে-শুনে চাকুরী বাঁচানোর স্বার্থে এসব অনুষ্ঠানে যোগ দিলে পাপ হবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : আমার ব্যবসা করার ইচ্ছা। যেহেতু ব্যবসায় উন্নতির জন্য দান-ছাদাক্বার গুরুত্ব অত্যধিক, তাই আগামীতে ব্যবসায় উন্নতির জন্য আমি আমার অল্প আয় থেকে নিয়মিত দান করি। এভাবে দুনিয়াবী স্বার্থে দান করলে তা কবুল হবে কি?
প্রশ্ন (৩৮/৭৮) : পিতা-মাতার নামে কসম খাওয়া যাবে কি? রাসূল (ছাঃ) নিজের পিতার নামে কসম খেয়েছেন (আবুদাউদ)।
প্রশ্ন (৩৮/১৫৮) : সুখে-দুখে সর্বদা আল্লাহর প্রশংসাকারীরা জান্নাতে সবার আগে প্রবেশ করবে- কথাটির সত্যতা আছে কি? - -মহীদুল ইসলামগাংনী, মেহেরপুর।
প্রশ্ন (১৬/২৯৬) : নারীরা সন্তান জন্মদানের কতদিন পর ছালাত শুরু করবে। কাযা ছাওম ও ছালাতগুলি কি পুনরায় আদায় করতে হবে? - -ইনসান আলী, বীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৭/৩২৭) : মূসা বিন সাইয়ার আসওয়ারী (মৃ. ১৫০হি.) কি ছাহাবী ছিলেন? তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৬/২৯৬) : যোহর বা অন্যান্য ছালাতে সুন্নাত শেষে অতিরিক্ত ২ রাক‘আত নফল ছালাত নিয়মিতভাবে আদায় করার কোন বিধান আছে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : স্বামী-স্ত্রী ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাবে হবে কি? - -আতীকুর রহমানকৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন (২৪/১৪৪): অধিক অর্থ উপার্জনের জন্য বিদেশে ইয়াহূদী-নাছারাদের অধীনে চাকুরী করা যাবে কি? অমুসলিমদের অধীনে কাজ করার ব্যাপারে রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরামের কোন আমল পাওয়া যায় কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : ছাহাবায়ে কেরামের সকল ফৎওয়াই কি অনুসরণযোগ্য? ছাহাবায়ে কেরামের মাঝে বিভিন্ন ফৎওয়ার ক্ষেত্রে বিভক্তি দেখা যায়। সেক্ষেত্রে যে কারো মত অনুসরণ করলেই কি যথেষ্ট হবে? এছাড়া তাদের জীবনযাপন রীতিও কি অনুসরণযোগ্য?
প্রশ্ন (৩৯/২৭৯) : পাকা চুল-দাড়ি উঠিয়ে ফেলায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : রুকূতে তিনবারের কম বা বেশী তাসবীহ পাঠ করা যাবে কি? - -জান্নাতুল ফেরদাউস লিমা, মালিবাগ, ঢাকা।
আরও
আরও
.