উত্তর : ঋতুর পূর্বে আগত বিভিন্ন রংয়ের রক্ত হায়েয হিসাবে গণ্য হওয়ার জন্য দু’টি শর্ত আছে। ঋতু শুরু হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে রক্ত বের হ’তে থাকা এবং সেই সাথে ব্যথা থাকা। যদি মধ্যের সময়ে রক্তপাত বন্ধ হয় এবং ব্যথা না থাকে, তাহ’লে তা ঋতু হিসাবে গণ্য হবে না। বরং তা ইস্তিহাযা বা প্রদর রোগ হিসাবে গণ্য হবে। এ অবস্থায় প্রতি ওয়াক্তে ওযূ করে ছালাত আদায় করবে (ওছায়মীন, আল-লিক্বাউশ শাহরী ১৫/৬৬; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২/৬৬৩-৬৪)।

তবে ঋতু থেকে পবিত্র হওয়ার পর বাদামী বা মেটে রংয়ের স্রাব দেখলে সাদাস্রাব পর্যন্ত অপেক্ষা করবে। মহিলা ছাহাবীগণ আয়েশা (রাঃ)-এর কাছে পাত্রে করে তুলা পাঠাতেন যাতে হলুদ রঙ-এর পদার্থ থাকতো। তিনি বলতেন, ‘তোমরা শ্বেতস্রাব না দেখা পর্যন্ত তাড়াহুড়া করবে না’ (বায়হাক্বী হা/১৫৮৯; ইরওয়া হা/১৯৮)। অর্থাৎ সাদাস্রাবের পর পবিত্রতা অর্জিত হবে। এরপর উক্ত বাদামী বা হলুদ রংয়ের কিছু অনুভব করলে সেটা হায়েয হিসাবে গণ্য হবে না (বুখারী হা/৩২৬)।

প্রশ্নকারী : দ্বীনা ইসলাম, দক্ষিণ ধানগড়া, গাইবান্ধা।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৩৯/২৩৯) : ‘তাওহীদ’ নামে আমাদের এখানে একটি দল কুরআন পড়িয়ে, ইমামতি করে, সরকারী চাকুরী করে বেতন নেওয়া হারাম বলে। একথার কোন সত্যতা আছে কি? - মশীউর রহমান, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৩/৬৩) : আমার ও আমার স্ত্রীর মাঝে বিবাহপূর্ব প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আমরা নিজে নিজে বিয়ে করি মেয়ের পিতার বিনা অনুমতিতে। তখন আমি ছহীহ হাদীছ ও ছহীহ দ্বীনও জানতাম না। পারিবারিক এবং নিজেদের কিছু ভুল বুঝাবুঝির কারণে আমি তাকে তালাকও দিয়ে দিয়েছি। আমাদের একটি মেয়ে সন্তান আছে। আমার প্রশ্নটা যেহেতু ওলীর অনুমতি ছাড়া বিয়ে বাতিল, তাহ’লে আমি যে তাকে তালাক দিয়েছি এই তালাক কি গ্রহণযোগ্য হবে? আমি কি তাকে ফিরিয়ে নিতে পারব আবার তার ওলীর উপস্থিতিতে বিয়ের মাধ্যমে? না সে আমার জন্য হারাম? আমি আল্লাহকে ও তাঁর আযাবকে ভয় পাই। আমি কোন সুবিধা পাবার জন্য প্রশ্নটা করিনি। সঠিক ফৎওয়া জেনে সঠিক পথ অবলম্বন করতে চাই। যাতে করে আমার পক্ষ থেকে তার উপর যুলুম না হয়। - -নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (২৯/১৪৯) : ছালাতে ইমামের সাথে ছালাত শুরুর পর ইমাম রুকুতে চলে যাওয়ার পরও সুরা ফাতিহা পাঠ শেষ না হলে আমার করণীয় কি? সুরা ফাতিহা শেষ করা না রুকুতে যাওয়া? কোনটি যরূরী? - -আহসান হাবীব, দিনাজপুর।
প্রশ্ন (২২/৩৮২) : ক্বদরের রাত্রিগুলিতে ইবাদত করার নিয়ম কি?
প্রশ্ন (৩২/৪৩২) : শ্রমিক হিসাবে প্রতিদিন হাড়ভাঙ্গা খাটুনি করে পিতা-মাতা, স্ত্রী-সন্তানদের খাওয়ার ব্যবস্থা করতে হয়। সেজন্য ছিয়াম রাখা সম্ভব হয় না। এজন্য আমাকে গোনাহগার হ’তে হবে কি? - আনীসুর রহমান, আশাশুনি, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৩/৭৩) : ‘মসজিদে দুনিয়াবী কথা বললে ১৭ বছরের ইবাদত বাতিল হয়ে যায়’ মর্মে কোন ছহীহ বর্ণনা আছে কি? - -মাহফূয আহমাদসোনারগাঁও, ঢাকা।
প্রশ্ন (৩৫/৭৫) : জনৈক ইমাম বলেন, হাদীছে এসেছে প্রত্যেক বান্দা যে অবস্থায় মারা যাবে তাকে সে অবস্থায় উঠানো হবে। অর্থাৎ যে কাপড়ে দাফন হবে সে কাপড়ে পুনরুত্থিত হবে। একথা কি সঠিক? - -শামসুযযামান, হালিশহর, চট্টগ্রাম।
প্রশ্ন (১৭/২৫৭) : সকল নবী-রাসূল কি হজ্জ পালন করেছেন?
প্রশ্ন (১৯/৪১৯) : মোবাইলে কুরআন তেলাওয়াত শ্রবণকালে সিজদায়ে তেলাওয়াতের আয়াতসমূহ আসলে করণীয় কি?
প্রশ্ন (১২/৩৭২) : আমাদের এলাকায় গর্ভবতী মহিলাদের জন্য অনাগত সন্তানের কল্যাণের জন্য সপ্তম মাসে ‘সাধ’ আয়োজন করার প্রচলন আছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/৪১০) : প্রভিডেন্ট ফান্ডে প্রদত্ত সূদ গ্রহণ করা যাবে কি? করা না গেলে তা মা, বোন, স্ত্রী, ভাইকে দান করা যাবে কি? পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তোলনের সময় বাধ্যগতভাবে ঘুষ দিতে হয়। এক্ষণে সূদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে উক্ত ঘুষ দেওয়া যাবে কি? - মুহাম্মাদ আলী, ইপিজেড, চট্টগ্রাম।
প্রশ্ন (১৩/২৯৩) : আমি রাত সাড়ে ৯-টায় ঢাকা থেকে আবুধাবীতে ট্রানজিট হয়ে পরদিন সকাল ১০-টায় আমেরিকা পৌঁছি। এর মধ্যে সবমিলিয়ে ২৫ ঘণ্টা সময় পার হয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের ফলে মাঝখানে আমি কেবল ফজরের ওয়াক্ত পেয়েছি। এক্ষণে অন্য ওয়াক্তের ছালাতগুলোর ক্ষেত্রে আমার করণীয় কি?
আরও
আরও
.