উত্তর : এমতাবস্থায় ছিয়াম পালন বা ছেড়ে দেওয়ার বিষয়টি নির্ভর করবে পরিস্থিতির উপর। দাওয়াতদাতা কষ্ট পাবে এমন সম্ভাবনা থাকলে ছিয়াম ছেড়ে দেওয়াই উত্তম। আর আপত্তি না থাকলে ছিয়াম পালন করা উত্তম। আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) আমার নিকট এসে বলতেন, তোমাদের কাছে কোন খাবার আছে কি? আমরা না বললে তিনি বলতেন, আমি ছিয়াম রাখলাম। একদিন তিনি আমাদের কাছে আগমন করলে আমরা বলি, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কিছু হাইস (উত্তম খাবার) হাদিয়া দেওয়া হয়েছে। আমরা তা আপনার জন্য রেখে দিয়েছি। তিনি বললেন, তা আমার কাছে নিয়ে এসো। অথচ তিনি ছিয়াম অবস্থায় সকাল করেছেন, পরে তা খেয়ে ছিয়াম ছেড়ে দিলেন (মুসলিম হা/১১৫৪; মিশকাত হা/২০৭৬)।

অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কাউকে যদি খাবার জন্য দাওয়াত দেয়া হয়, আর সে ব্যক্তি ছায়েম হয়, তার বলা উচিত, আমি ছায়েম। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, তোমাদের কাউকে দাওয়াত দেয়া হ’লে তার উচিত দাওয়াত কবুল করা। সে ছায়েম হ’লে দাওয়াত দাতার জন্য দো‘আ করবে। আর ছায়েম না হ’লে খাওয়ায় অংশ নেবে (মুসলিম হা/১৪৩১; মিশকাত হা/২০৭৮)। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ)-এর জন্য খাবার প্রস্ত্তত করা হ’ল। যখন পরিবেশন করা হ’ল তখন একজন লোক বলল, আমি ছায়েম। রাসূল (ছাঃ) তাকে বললেন, তোমার ভাই তোমাকে দাওয়াত করেছে এবং তোমাকে পীড়াপীড়ি করছে। সুতরাং ছিয়াম ছেড়ে দাও। চাইলে এর পরিবর্তে একদিন ছিয়াম পালন করে নিয়ো (বায়হাক্বী, শাওকানী, নায়লুল আওত্বার ৪/৩০৬, সনদ হাসান)। মোদ্দাকথা, নফল ছায়েম তার ছিয়ামের ব্যাপারে স্বাধীন। চাইলে সে পূর্ণ করতে পারে। চাইলে ছেড়েও দিতে পারে (আহমাদ হা/২৬৯৩৬; ছহীহুল জামে‘ হা/৩৮৫৪; ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ৫/৪৭৮)।

প্রশ্নকারী : রাশেদুল ইসলাম, সাতক্ষীরা।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (১১/২১১) : যে ব্যক্তি তেলাওয়াত জানা সত্ত্বেও কুরআন তেলাওয়াত পরিত্যাগ করবে তার কি গুনাহ হবে?
প্রশ্ন (১৯/৩৩৯) : ইস্তিস্কার ছালাতে একজন ইমামতি ও অন্যজন খুৎবা প্রদান করতে পারবে কি?
প্রশ্ন (৩৮/১৫৮) : ১০ বছর আগে আমাদের বিবাহ হয়। স্বামী শারীরিকভাবে অক্ষম। চিকিৎসার কথা বললে গালি দেয়। আমার অনেক কষ্ট হয়। আমার করণীয় কি?
প্রশ্ন (২৩/২৩) : শিশু সন্তান পিতা-মাতার সাথে হজ্জ পালন করলে তার কোন নেকী হবে কি বা হজ্জের ফরযিয়াত আদায় হয়ে যাবে কি? এছাড়া উক্ত সন্তানের জন্য কি পৃথকভাবে ত্বাওয়াফ ও সাঈ করতে হবে না সন্তান কোলে নিয়ে করা হ’লে সেটাই যথেষ্ট হবে?
প্রশ্ন (২৪/৩০৪) : বিভিন্ন পত্র-পত্রিকায় আলেম-ওলামা ও বুযর্গ ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে লটারী বিক্রয় এবং ভাগ্য পরিবর্তনের কথা বলা হচ্ছে। মধ্যপ্রাচ্য সহ সিংগাপুরের শতকরা প্রায় ৭০ ভাগ মুসলিম লটারী ক্রয় করে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৯/৯৯) : ফরয ছালাত শেষে দো‘আসমূহ সরবে না নীরবে পড়তে হবে? - -সিরাজুল ইসলাম, সাহেবগঞ্জ, রংপুর।
প্রশ্ন (৭/৩২৭) : আমি আক্বীদাগত ভাবে আহলেহাদীছ। কিন্তু হানাফী এলাকায় আমার বসবাস হওয়ায় বাধ্য হয়ে হানাফী ইমামের পিছনে জামা‘আতে ছালাত আদায় করতে হয়। ঐ ইমাম রাফ‘উল ইয়াদায়েন, জোরে আমীন বলা সহ অনেক সুন্নাতই আমল করেন না। অথচ আমি সেগুলো পালন করি। এমতাবস্থায় ইমামের অনুসরণ করা হবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : আহাদনামা ও সাত সালাম নামে কোন আমল আছে কি? রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি কুরআনের সাতটি হা-মীম পড়বে তার জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ হয়ে যাবে। এ সম্পর্কে ছহীহ দলীল জানাতে চাই।
প্রশ্ন (৯/৮৯) : ফজরের ছালাতের সময় গোসল ফরয হয়েছে; কিন্তু বিদ্যুৎ নেই ও পানিও নেই। প্রতিবেশী থেকে পানি আনাও বেশ কঠিন। এমতাবস্থায় তায়াম্মুম করে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৪২১) : বিবাহের পূর্বে পাত্র পাত্রীকে দেখতে পারে। কিন্তু পাত্রী পাত্রকে দেখতে পারবে কি? - মুজাহিদুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন (৩৩/১৯৩) : হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে শেয়ারে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : স্বামী মৃত্যুর আগে স্ত্রীকে তার এক বোনের বাড়িতে যেতে নিষেধ করেছেন। সম্ভবত ঐ বোনের স্বামীর আচরণের কারণে। এখন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বোনের বাড়িতে যেতে পারবেন?
আরও
আরও
.