উত্তর : মুছল্লীদের খাওয়ানোর মাধ্যমে দো‘আ চাওয়া যাবে। কারণ মুছল্লীদের খাওয়ানো নফল ছাদাক্বার অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা ছাদাক্বার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর (ছহীহুত তারগীব হা/৭৭৪)। ছাদাক্বাকারী দো‘আ না চাইলেও মুছল্লীদের জন্য সুন্নাত হ’ল ছাদাক্বাকারীর জন্য বিশেষভাবে দো‘আ করা (তওবা ৯/১০৩; বুখারী হা/১৪৯৭; মিশকাত হা/১৭৭৭)। রাসূল (ছাঃ)-কে একটি ছাগল হাদিয়া দেওয়া হ’লে তিনি তা প্রতিবেশীদের মাঝে বণ্টন করে দিতে বললেন। বণ্টন শেষে আয়েশা (রাঃ) খাদেমকে জিজ্ঞেস করলেন তারা কি বলে দো‘আ করেছে। সে বলল, বারাকাল্লাহ ফীকুম। আয়েশা (রাঃ) বললেন, ওয়া বারাকাল্লাহ ফীহিম। আমরা তাদের দো‘আর জওয়াব দিয়ে দিলাম এবং ছাদাক্বার ছওয়াব অবশিষ্ট রইল (নাসাঈ হা/১০০৬২; আল-কালিমুত ত্বাইয়েব হা/২৩৯, সনদ জাইয়েদ)।

প্রশ্নকারী : রাশেদুল ইসলাম, চিরিরবন্দর, দিনাজপুর।








বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (৩৬/১৯৬) : বাংলাদেশ সরকারের আইন আছে, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী তার পাওয়া পেনশনের টাকা বাংলাদেশ ব্যাংকে রাখলে মাসে মাসে ৯৫০ টাকা করে লাভ দেওয়া হবে। এই লভ্যাংশ বৈধ হবে কি?
প্রশ্ন (২৭/১০৭) : জোববা ও পায়জামা পরিহিত অবস্থায় তা টাখনুর নীচে নেমে গেলে গোনাহগার হ’তে হবে কি? - -যয়নাল আবেদীন, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৩৫৬) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। এখানে বিভিন্ন হালাল কাজের সাথে একটি সূদী কাজও বিদ্যমান। যেমন প্রতি মাসে কোম্পানী কারো কাছ থেকে সূদের উপর টাকা নিলে সেই প্রফিটের টাকা দিয়ে আসা। এমতাবস্থায় আমার চাকুরীটা হালাল হবে কি?
প্রশ্ন (১২/১২) : অন্যের সন্তানকে নিজ সন্তান হিসাবে গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : আমি সদ্য বিবাহিত। আমার স্ত্রীর বয়স ১৬ বছর। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কয়েক বছর পর সন্তান নিতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/৪১০) : জনৈক ব্যক্তির স্টক ব্যবসার জন্য ১০০০ মণ ধান কেনা রয়েছে। এক্ষণে তিনি ওশর দিবেন না যাকাত দিবেন? - -খায়রুল ইসলাম, পঞ্চগড়।
প্রশ্ন (৩৩/৩১৩) : করোনা আতঙ্কে জামা‘আতে ছালাত আদায়কালে সরকারী নির্দেশনা মোতাবেক কাতার না মিলিয়ে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ছালাত হবে কি? - -আবুল কালাম, জয়পুরহাট।
প্রশ্ন (২২/১০২) : শীতের সময় দুপুরেই বস্ত্তর ছায়া একগুণ থাকে। এ সময় যোহর ও আছর ছালাতের সময়সূচী কেমন হবে?। গরমের সময় আসল ছায়া ছোট থাকে। আর শীতের সময় বড় থাকে। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/৩৯৫) : এশার ছালাতের তৃতীয় রাক‘আতে থাকা অবস্থায় বমি হওয়ায় ছালাত পরিত্যাগ করি। এক্ষণে বমি হওয়ার কারণে পুনরায় ওযূ করতে হবে কি? এছাড়া কুলি করে এসে কেবল বাকী দুই রাক‘আত ছালাত না পুরো ছালাত আদায় করতে হবে? - -মুমিনুল হক, গোভীপুর, মেহেরপুর।
প্রশ্ন (২/২৪২) : আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এক সাথে থাকি। অনেকে ছালাত আদায় করে না; বরং অশ্লীল কাজের সাথে জড়িত। তাদের সাথে থাকা যাবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : রংপুর হারাগাছে বিড়ি-তামাকের ব্যাপক ব্যবসা থাকায় স্থানীয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ায মাহফিল ঐসব ব্যবসায়ীদের প্রদত্ত অর্থে পরিচালিত হয়ে থাকে। এক্ষণে এসব দানে দাতার কোন নেকী হবে কি? গ্রহীতা তা গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : সাহারীর জন্য আযান দেওয়া যাবে কি? এ আযান কি শুধু রামাযান মাসে না সারা বছর দেওয়া যাবে? - -আব্দুল আলীম করিমগঞ্জ, আসাম, ভারত।
আরও
আরও
.