উত্তর : রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখা সম্ভব। ছাহাবী ও তাবেঈদের কেউ কেউ রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখেছেন। রাসূল (ছাঃ) বলেন, ‘যে আমাকে স্বপেণ দেখবে, সে অচিরেই জাগ্রত অবস্থাতেও আমাকে দেখবে। আর শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না (বুখারী হা/৬৯৯৩; মুসলিম হা/২২৬৬; মিশকাত হা/৪৬০৯-১১)। শয়তান অন্যের রূপ ধারণ করে এসে রাসূলের কথা বলে প্রতারণা করতে পারে। কিন্তু সরাসরি রাসূলের রূপ ধারণ করতে পারবে না। এজন্য দেখা যায়, কিছু বিদ‘আতী প্রচার করে বেড়ায় যে, সে রাসূল (ছাঃ)-কে দেখেছে। কিন্তু আদৌ সে রাসূলকে দেখেনি। বরং শয়তানকে দেখেছে। সে রাসূলের মৌলিক গঠন সম্পর্কে অজ্ঞ হওয়ায় বিভ্রান্ত হয়েছে। এজন্য ইবনু সীরীনের কাছে এসে কেউ যখন বলত, আমি রাসূল (ছাঃ)-কে দেখেছি। তখন তিনি রাসূলের চেহারার ছিফাত বর্ণনা করতে বলতেন। যদি রাসূলের বৈশিষ্ট্যের সাথে না মিলত তাহ’লে তিনি বলতেন, তুমি অন্য কাউকে দেখেছ (ছহীহাহ হা/২৭২৯-এর আলোচনা দ্রষ্টব্য; ফাৎহুল বারী ১২/৩৮৪)। কুলাইব বলেন, আমি ইবনু আববাস (রাঃ)-কে বললাম, আমি রাসূলকে স্বপ্নে দেখেছি। তখন তিনি বললেন, তাঁর ছিফাত বর্ণনা কর। আমি বললাম, হুবহু হাসান (রাঃ)-এর মতো। তখন তিনি বললেন, তাহ’লে তুমি রাসূল (ছাঃ)-কে দেখেছো (ছহীহাহ হা/২৭২৯-এর আলোচনা দ্রষ্টব্য; ফাৎহুল বারী ১২/৩৮৪)।

প্রশ্নকারী : আযীযুল ইসলাম, বেজোড়া, বগুড়া।








প্রশ্ন (১০/৪৫০) : যদি কোন মৃত ব্যক্তির পোস্ট মর্টেম করার কারণে বা পুড়ে যাওয়ার কারণে লাশের অবস্থা ভয়াবহ হয়ে যায় তাহ’লে উক্ত লাশকে গোসল দেওয়ার বিধান কি? - .
প্রশ্ন (১৪/৩৩৪) : কোন এলাকায় একজন মুছল্লীও যদি ই‘তিকাফ না করে তাহ’লে পুরো এলাকাবাসী গুনাহগার হবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : বিবাহের সময় বরকে কবুল না বলে আলহামদুলিল্লাহ বলতে বলা হয়। বরও মুখে কবুল না বলে কবুলের নিয়তে মুখে শুধু আলহামদুলিল্লাহ বলে। অভিভাবক ও সাক্ষীরা বরের সম্মতি ধরতে পেরেছে। এক্ষণে বিবাহ শুদ্ধ হয়েছে কি? নাকি পুনরায় বিবাহের প্রয়োজন আছে? - -আলমগীর, কাহারোল, দিনাজপুর।
প্রশ্ন (৩/১২৩) : বিড়াল পোষার বিধান কি? কিছু মানুষকে দেখা যায় আবু হুরায়রা (রাঃ)-এর অনুকরণে সুন্নাত মনে করে বিড়াল লালন-পালন করেন।
প্রশ্ন (২২/১৮২) : পবিত্র কুরআনে বর্ণিত ইরাম দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (১৯/১৭৯) : পিতা-মাতার কবরের পার্শ্বে গিয়ে দুই হাত তুলে দো‘আ করা যাবে কি? এ সময় কিবলামুখী হ’তে হবে কি? - -আনোয়ার, চন্ডিপুর বাযার, ঝিনাইদহ।
প্রশ্ন (৩১/১৯১) : ছহীফা কয়টি এবং কাদের উপর তা নাযিল হয়েছিল? - -মুহায়মিনুল হক লাবীব, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (৭/৩৬৭) : রাসূলুল্লাহ (ছাঃ) কি লাঠি হাতে নিয়ে খুৎবা দিতেন?
প্রশ্ন (৭/৪৪৭) : আমার বাচ্চার বয়স ৮ মাস। জন্মের পর স্ত্রীর এখনো মাসিক হয়নি। এমতাবস্থায় তাকে তালাক দেওয়ার বিধান কি?
প্রশ্ন (৮/২৪৮) : আমি বালেগ হয়েছি ১৩ বছর বয়সে। কিন্তু আমি ছিয়াম রাখা শুরু করেছি ১৪ বছর বয়স থেকে। অজ্ঞতাবশত আমার বিগত এক বছরের ছুটে যাওয়া ছিয়ামগুলোর ক্ষেত্রে শরী‘আতের বিধান কী? আমাকে কি শুধু ক্বাযা আদায় করতে হবে, না-কি কাফফারাও দিতে হবে?
প্রশ্ন (৯/৪৯) :কোন কোন মাদ্রাসায় কেউ ছাগল বা অন্য কিছু ছাদাক্বা করলে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাই তা খায়। এভাবে সবার জন্য ছাদাক্বা খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : যদি ছালাতের মধ্যে হঠাৎ যৌন উত্তেজনা বোধ হয় এবং মযী নির্গত হওয়ার ধারণা হয়, তবে কি ছালাত ছেড়ে দিয়ে পুনরায় ওযূ করতে হবে? - -ইরতিযা হাসান, কলারোয়া, সাতক্ষীরা।
আরও
আরও
.