উত্তর : হাদীছে ‘বিবাহ দ্বীনের অর্ধেক বা ঈমানের অর্ধেক’ কথাটি বিবাহের প্রতি উৎসাহ প্রদানের জন্য অলংকারপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। কেননা তা মানুষের চারিত্রিক সংযম বজায় রাখা এবং অশ্লীল কর্ম হ’তে দূরে থাকার বড় মাধ্যম। ইমাম কুরতুবী (রহঃ) বলেন, এর অর্থ হ’ল বিবাহ মানুষকে যেনা থেকে পবিত্র রাখে। আর এই পবিত্রতা ঐ দু’টি স্বভাবের অন্যতম, যার হেফাযত করতে পারলে রাসূল (ছাঃ) তার জান্নাতের যামিনদার হবেন। যেমন তিনি বলেন, যে ব্যক্তি আমার (সন্তুষ্টির) জন্য তার দু’চোয়ালের মধ্যবর্তী বস্ত্ত (জিহবা) এবং দু’রানের মাঝখানের বস্ত্ত (লজ্জাস্থান)-এর হেফাযত করবে, আমি তার জন্য জান্নাতের যামিনদার হব’ (বুখারী হা/৬৪৭৪; মিশকাত হা/৪৮১২; কুরতুবী, সূরা রা‘দ ১৩/৩৮ আয়াতের তাফসীর)।

স্মর্তব্য যে, বিবাহ করা গুরুত্বপূর্ণ সুন্নাত। মানব বংশ রক্ষার জন্য এটি আল্লাহ প্রদত্ত একটি চিরন্তন ব্যবস্থা। তবে এর অর্থ এই নয় যে, বিবাহ না করলে অর্ধেক ঈমান বিনষ্ট হবে।






প্রশ্ন (২৬/৩৪৬) : বাম হাত দ্বারা তাসবীহ গণনা করা যাবে কী?
প্রশ্ন (৩১/২৩১) : হাদীছে রয়েছে, ছিয়াম পালনকারীর জন্য দু’টি আনন্দের মুহূর্ত রয়েছে- (১) ইফতারের সময় (২) আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাতের সময়। কিন্তু জনৈক আলেম বলেছেন, দ্বিতীয়টি হবে সাহারীর সময় যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। উক্ত ব্যাখ্যা কি সঠিক?
প্রশ্ন (৮/৩৬৮) : নারীরা পুরুষদের উপর তলায় অবস্থান করে ছালাত আদায় করলে নারী-পুরুষ উভয়ের ছালাত কবুল হয় না। একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/৭১) : সুৎরা কি কেবল খোলা মাঠের জন্য নাকি মসজিদের ভিতরেও দিতে হবে?
প্রশ্ন (৯/৪০৯) : বোনেরা পিতার মূল বসতবাড়ি থেকে কোন অংশ পাবে কি? জমি ভাগ করা গেলেও মূল বাড়ি ভাগ করতে হবে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : সাহারীর আযান দেওয়া জায়েয কি? উক্ত আযানে হাইয়া আলাছ ছালাহ এবং ...ফালাহ বলা যাবে কি?
প্রশ্ন (৩৬/১৯৬) : কোন ব্যক্তি বিবাহের পর সহবাসের পূর্বে মারা গেলে উক্ত স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন কি কি বাক্য ব্যবহার করা যায়?
প্রশ্ন (৯/১২৯) : আমার জানা মতে, হিন্দুরা যেমন সিঁদুর ব্যবহার করে স্বামীর মঙ্গলের জন্য, মুসলিমদের মাঝেও নাকফুল পরিধানের নীতি এরূপ কারণেই এসেছে। এক্ষণে মহিলাদের জন্য এটা ব্যবহার করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স সহ দেশে যেসব ইসলামী বীমা আছে সেগুলো কি সূদমুক্ত?
প্রশ্ন (২৭/৬৭) : সময়ের অভাবে বা যরূরী কোন কাজ থাকলে ফরয ছালাতের পরের সুন্নাত যেমন যোহরের ছালাতের পরের সুন্নাত ছালাত, আগাম পড়ে নেয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/৩৬) : জনৈক আলেম বলেন, এ শতাব্দীর শেষের দিকে ক্বিয়ামত সংঘটিত হবে, যা বেশ কিছু বর্ণনা দ্বারা প্রমাণিত। এর সত্যতা জানতে চাই।
আরও
আরও
.