উত্তর : মৃত ব্যক্তি উল্লিখিত কাজগুলি শুনতে বা বুঝতে পারে না। আল্লাহ বলেন, ‘তুমি কোন মৃতকে শুনাতে পারো না’ (নামল ৮০, ফাতির ১২২)। মৃত্যুর পরে মানুষ বরযাখী জগতে চলে যায়। ‘যার ও দুনিয়ার মাঝে পর্দা পড়ে যায় ক্বিয়ামত পর্যন্ত’ (মুমিনূন ১০০)। অতএব দুনিয়াবী কিছুই সে জানতে বা বুঝতে পারে না, আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। যেমন মাইয়েত তার দাফনকারীদের জুতার শব্দ শুনতে পান (বুখারী, মিশকাত হা/১২৬)। অনরূপভাবে কবরে লাশ নিয়ে যাবার সময় মাইয়েত কথা বলেন। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যখন লাশ খাটিয়াতে রাখা হয় এবং লোক তাকে কাঁধে উঠিয়ে নেয়, তখন সে যদি নেককার হয় তবে বলে, আমাকে সম্মুখে নিয়ে চল, আর যদি বদকার হয় তবে বলে, হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তার এই শব্দ মানব ব্যতীত সকলেই শুনতে পায়। যদি মানুষ শুনত তাহ’লে (ভয়ে) ধ্বংস হয়ে যেত (বুখারী, মিশকাত ১ম খন্ড, ১৬৪৭ পৃঃ ‘লাশের অনুগমন ও জানাযার ছালাত’ অধ্যায়)। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির পাশে কুরআন তিলাওয়াত করা শরী‘আত সম্মত নয়। তা অবশ্যই প্রত্যাখ্যান যোগ্য।






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (১/৩৪১) : শরী‘আতে আপন দু’বোনকে একত্রে বিবাহ করা নিষিদ্ধ। কিন্তু তারা পরস্পর দুধবোন হ’লে বিবাহে কোন বাধা আছে কি? - -এমদাদ, ঝিকরগাছা, যশোর।
প্রশ্ন (২০/৬০) : আমি ফেইসবুক-টুইটার ব্যবহার করে দাওয়াতী কাজ করি। কিন্তু বিয়ের পর স্বামী এথেকে নিষেধ করেন। এক্ষণে তার এ নির্দেশনা মেনে চলা কি আমার জন্য আবশ্যিক? - -নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন (০৩/৩৬৩) : আরাফাহর ময়দানে অবস্থানকালে যোহর ও আছরের ছালাত কিভাবে আদায় করতে হবে? - শেফালী, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (১৪/৫৪) : আমাদের এলাকার ইমাম ছাহেব একই বৈঠকে জনৈক ব্যক্তিকে দিয়ে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করান। অতঃপর ঐ বৈঠকেই উক্ত মহিলাকে অপর এক পুরুষের সাথে বিবাহ দেন। উক্ত তালাক ও বিবাহ সঠিক হয়েছে কি? - -ডা. মনছূর আলীফুলতলা, পঞ্চগড়।
প্রশ্ন (২৭/১৪৭) : কারো বিরুদ্ধে যেনার অপবাদ দিলে এবং তা প্রমাণিত না হ’লে শরী‘আতে অভিযোগকারীর জন্য কি শাস্তি রয়েছে? - -আব্দুল আলীম, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে ইবাদত কবূল হবে না। এটা কি ঠিক?
প্রশ্ন (৫/৮৫) : জামে‘ ছাগীর ও জামে‘ কাবীর গ্রন্থদ্বয়ের লেখকের নামসহ বিস্তারিত জানতে চাই। - .
প্রশ্ন (৪০/৪০০) : মহিলারা দাওয়াতী কাজে বাড়ীর বাইরে যেতে পারবে কি?
প্রশ্ন (২১/১৮১) : জানাযার ছালাত পড়াতে গিয়ে ইমাম ভুল করলে করণীয় কী? এই ভুলের জন্য মুক্তাদী দায়ী হবে কি?
প্রশ্ন (২৮/২২৮) : জুম‘আর ছালাতের রুকূ পেলে রাক‘আত হবে কি?
প্রশ্ন (১৬/১৭৬) : দাঁত পরিষ্কারের ক্ষেত্রে প্রচলিত পেস্ট-ব্রাশ ব্যবহার করে মিসওয়াক করার নেকী পাওয়া যাবে কি? - -মুত্ত্বালিব, রিয়ায, সঊদী আরব।
প্রশ্ন (৩৭/৪৩৭) : মহিলারা নিজেদের মধ্যে তা‘লীম করতে পারে কী? - তারিক হাসান, পাবনা।
আরও
আরও
.