উত্তর : ছালাত হবে না। বরং যে স্থানে কবর আছে বলে নিশ্চিত হবে তা খুঁড়ে লাশের কোন চিহ্ন পেলে তা উঠিয়ে অন্যত্র দাফন করতে হবে (ফিক্বহুস সুন্নাহ ১/৩০১ পৃঃ; তালখীছু আহকামিল জানায়েয, পৃঃ ৯১-৯৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, তোমরা কবরের দিকে ফিরে ছালাত আদায় করো না এবং কবরের উপরে ছালাত আদায় করো না’ (ত্বাবারাণী কাবীর, সিলসিলা ছহীহাহ হা/১০১৬)। তিনি বলেন, ‘তোমরা কবরে ছালাত আদায় করো না এবং এর উপর  বসো না’ (মুসলিম হা/৯৭২)।

ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, আলহামদুল্লিাহ। বিদ্বানগণ এ বিষয়ে একমত যে, কবরের উপর মসজিদ করা যাবে না। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) এ ব্যাপারে নিষেধ করে গিয়েছেন (মুসলিম হা/৫৩২)। আর মসজিদে কোন মাইয়েতকে দাফন করা যাবে না। যদি মসজিদ কবর দেওয়ার পূর্বেকার হয়, তাহ’লে কবর সরাতে হবে। বহু পুরাতন হ’লে মাটি সমান করার মাধ্যমে, আর নূতন হ’লে তা উঠিয়ে অন্যত্র কবর দেওয়ার মাধ্যমে। পক্ষান্তরে যদি মসজিদ কবর দেওয়ার পরে বানানো হয়, তাহ’লে হয় মসজিদ সরাতে হবে, নয় কবর সরাতে হবে। কেননা কবরের উপর মসজিদ থাকলে তাতে ফরয বা নফল কোন ছালাতই পড়া যাবে না। এটি নিষিদ্ধ (মাজমূ‘ ফাতাওয়া ২২/১৯৪-৯৫ পৃ.; তাহযীরুস সাজিদ ৪৫ পৃ.)।






প্রশ্ন (৭/৪৭) : শক্তিশালী কোন কাজ করতে গিয়ে হঠাৎ কয়েক ফোঁটা পেশাব বের হয়ে গেলে করণীয় কি? দুই পা সহ পোশাক ও লজ্জাস্থান ধুয়ে ফেলতে হবে কি?
প্রশ্ন (৩৫/৩৫) : একসাথে দুই স্ত্রীর ভরণ-পোষণের ক্ষমতা না থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করা শরী‘আত সম্মত হবে কি? - - আব্দুল্লাহ, কামারখন্দ, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৫/৩০৫) : ফজরের ফরয ছালাতের পর যিকির-আযকারের নেকী পেতে চাই। কিন্তু শহরের মসজিদগুলি ফজরের ছালাতের পরপরই বন্ধ করে দেওয়া হয়। এক্ষণে উক্ত ইবাদত করার উপায় কি? এছাড়া সুন্নাত ছালাতের ৩য় বা ৪র্থ রাক‘আতে সূরা মিলাতে হবে কি? - -আব্দুল্লাহ যামান, দিনাজপুর।
প্রশ্ন (৪০/২৮০) : মসজিদে জামা‘আত চলাকালে কেউ মাথা ঘুরে বা স্ট্রোক করে পড়ে গেলে পাশে থাকা মুছল্লীদের করণীয় কি?
প্রশ্ন (৩৮/১১৮) : আল্লাহ কুরআনকে ‘শিফা’ বা আরোগ্য বলেছেন। এক্ষণে দ্রুত কল্যাণ লাভের জন্য কুরআনের বিভিন্ন আয়াত যেমন ‘রবিব ইন্নী বিমা আনঝালতা ইলাইয়া মিন খাইরিন ফাক্বীর’ ৪০ বার, পাগলামী থেকে আরোগ্যের জন্য ‘ইন্নাকা লামিনাল মুরসালীন’ ১৩১ বার ইত্যাদি পাঠ করা যাবে কি? - -আবু তালেব, সেতাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৭/৩৬৭) : কত বছর বয়স থেকে নারীদের বোরকা পরা ও নেকাব ব্যবহার করা আবশ্যক? - -নাঈমা, রংপুর।
প্রশ্ন (৩৭/১১৭) : আমি সঊদী প্রবাসী। কাজের চাপে আমি কোনদিন জুম‘আর ছালাত আদায় করতে পারি না। আমার জন্য করণীয় কি? - -ইব্রাহীম খলীল মুনশী, নাজরান, সঊদী আরব।
প্রশ্ন (৩৬/৩৫৬) : আমি আমার জমি বিক্রি করছি, অন্য একটি জমি ক্রয় করার উদ্দেশ্যে। নতুন জমি ক্রয়ের সকল কার্যক্রম শেষ, শুধু টাকা হস্তান্তর বাকী আছে। বর্তমানে সেই টাকাটা আমার কাছে গচ্ছিত আছে। এর যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : ইমাম আবু হানীফা (রহঃ) যে চল্লিশ হাযার মাসআলা লিখেছেন তা কোন গ্রন্থে সংকলন করা হয়েছে? হাদীছের গ্রন্থসহ তাঁর মোট কয়টি গ্রন্থ রয়েছে?
প্রশ্ন (১৭/৫৭) : জনৈক ব্যক্তি হোম মেড কেক বিক্রি করেন। সেক্ষেত্রে বিবাহবার্ষিকী ও জন্মদিনের কেকেরও অর্ডার আসে। এক্ষণে এসব বিদ‘আতী দিবস পালনের জন্য অর্ডারকৃত কেক বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১/১৬১): ২০০৩ ইং জুলাই আত-তাহরীক ৯নং প্রশ্নোত্তরে লেখা হয়েছে, ‘কবিরাজগণ জিনদের মাধ্যমে যেসব কথাবার্তা বলে থাকেন তা বিশ্বাস করা যাবে’। কিন্তু হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি কোন গণকের নিকট আসল এবং তার কথার প্রতি বিশ্বাস করল সে মুহাম্মাদ (ছাঃ)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করল (আহমাদ ২/৪২৯ পৃঃ)। অন্য হাদীছে রয়েছে, ৪০ দিন তার ছালাত কবুল হবে না (মুসলিম, মিশকাত হা/৪৫৯৫)। উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/৪২৩) : ছেলেদের দাড়ি গজানো বা দাড়ি আরও ঘন করার উদ্দেশ্যে কোন ধরনের কেমিক্যাল বা ওষুধ ব্যবহার করা যাবে কি?
আরও
আরও
.