উত্তর : এটি জায়েয নয় (ইবনু হাজার, ফৎহুল বারী হা/৫৮৯৯-এর ব্যাখ্যা দ্রষ্টব্য)। আবু হুরায়রা (রাঃ) বলেন, একদিন এক হিজড়াকে নবী (ছাঃ)-এর নিকট আনা হ’ল। তার হাত-পা মেহেদী দ্বারা রাঙ্গানো ছিল। রাসূল (ছাঃ) বললেন, এর এ অবস্থা কেন? বলা হ’ল, হে আল্লাহর রাসূল! সে নারীর বেশ ধরেছে। রাসূল (ছাঃ) তাকে নাকী‘ নামক স্থানে বহিষ্কারের নির্দেশ দিলেন। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্যা করব না? তিনি বললেন, ছালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে (আবুদাউদ হা/৪৯২৮; মিশকাত হা/৪৪৮১; হেদায়াতুর রুওয়াত হা/৪৪০৭, সনদ ছহীহ)। তাছাড়া মেহেদী এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, পুরুষদের খোশবু এমন, যাতে সুগন্ধি আছে রং নেই। আর নারীদের খোশবু এমন, যাতে রং আছে সুগন্ধি নেই (তিরমিযী হা/২৭৮৭; মিশকাত হা/৪৪৪৩)। তিনি রঙ থাকার কারণে পুরুষদের জন্য যাফরানের সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছেন (বুখারী হা/৫৮৪৬; মুসলিম হা/২১০১; মিশকাত হা/৪৪৩৪)। শায়খ উছায়মীন বলেন, বিয়েতে হৌক বা অন্য সময়ে হৌক পুরুষদের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা হারাম। এটি কবীরা গুনাহের শামিল। কেননা এতে নারীদের সাদৃশ্য অবলম্বন করা হয় (ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১১/৪১৫-১৬)। তবে চিকিৎসার প্রয়োজনে যে কোন স্থানে মেহেদী ব্যবহার করা জায়েয (তিরমিযী হা/২০৫৪; ছহীহাহ হা/২০৫৯)। এছাড়া নারী-পুরুষ সবার জন্য মাথার চুল ও দাড়িতে মেহেদী ব্যবহার করা বিধেয় (আবুদাঊদ হা/৪২০৫; তিরমিযী হা/১৭৫৩; মিশকাত হা/৪৪৫১; ছহীহাহ হা/১৫০৯)।

প্রশ্নকারী : জাহিদ হাসান মা‘ছূম, নিয়ামতপুর, নওগাঁ।







বিষয়সমূহ: বিবিধ হালাল-হারাম
প্রশ্ন (৩/১৬৩) : বাড়িতে প্রবেশ বা বাড়ি থেকে বের হওয়ার সময় দু’রাক‘আত ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৭/১৩৭) : ‘আল্লাহর নিকটে তালাক সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ’ মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি? - -রাবেয়া, মোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (৩১/৪৩১) : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শরী‘আত সম্মত কি? ইসলামী জীবন বীমা করা যাবে কি?
প্রশ্ন (১১/৯১) : একজন পরীক্ষার্থী পরীক্ষার সময় কিভাবে ছালাত আদায় করবে? ২ টা হতে পরীক্ষা শুরু হলে বাসায় এসে আছর ছালাত আদায় করার সময় থাকে না। এ অবস্থায় করণীয় কী?
প্রশ্ন (৩৩/২৩৩) : বিতর ছালাত নিয়মিতভাবে কত রাক‘আত পড়া উত্তম? - -মাহমূদুল হাসান, বাগহাটা, নরসিংদী।
প্রশ্ন (২৩/২২৩) : মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য পানি গরম করার সময় পানিতে বরই পাতা দেওয়া এবং মশারী টাঙানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : যদি পিতা ও পুত্র একই সাথে সড়ক দুর্ঘটনায় মারা যায়, তাহ’লে কে কার ওয়ারিছ হবে? - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩১/১১১) : আমি ক্রোধবশতঃ স্ত্রীকে বলেছি যে, আগামীতে তুমি নেকাব ছাড়া বাসার বাইরে বের হ’লে আমাদের মধ্যে তালাক হয়ে যাবে। এক্ষণে একথা ফিরিয়ে নেয়ার কোন উপায় আছে কি? সে নেকাব ছাড়া বের হ’লে ১ তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন (৪/২০৪) : ইমাম ছাহেব সবসময় বলেন, প্রত্যেক মুছল্লীর পিছনে ৭৩ জন শয়তান লাগানো থাকে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৭/৩২৭) : কুরবানীর চামড়া বিক্রয় করে এর অর্থ ফকীর বা মিসকীনকে দান করা যাবে কি?
প্রশ্ন (২০/৩০০) : শুধু রামযান মাসে সাহারীর আযান দেয়া হয়, বাকী ১১ মাস দেয়া হয় না। এটা কি বিদ‘আত নয়?
প্রশ্ন (২১/২১): রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা রসুন খাও, এতে আরোগ্য রয়েছে; কিন্তু অন্যদের ওপর গন্ধ ছড়াবে না’। হাদীছটি কি ছহীহ?
আরও
আরও
.