উত্তর : শরী‘আতের যেকোন আমল কুরআন ও ছহীহ হাদীছ মোতাবেক হওয়া আবশ্যক, কোন ইমাম বা মাযহাবের রায় অনুসারে নয়। তবে স্মর্তব্য যে, কুরআন-হাদীছের খুঁটিনাটি বিষয় বুঝা সকলের পক্ষে সম্ভব হয় না। এ জন্য বিজ্ঞ ওলামায়ে কেরামের সহযোগিতা গ্রহণ করতেই হবে’ (নাহল ৪৩, আম্বিয়া ৭)। কিন্তু তার অর্থ এই নয় যে, নির্দিষ্ট একজন ইমাম বা নির্দিষ্ট একটি মাযহাবের তাক্বলীদ করতে হবে। বরং সর্বাবস্থায় কুরআন এবং ছহীহ হাদীছই একমাত্র অনুসরণীয় মানদন্ড। কোন মাযহাব বা ইমাম কিংবা কোন বিদ্বানের সিদ্ধান্ত যদি কুরআন ও ছহীহ হাদীছের বিপরীত প্রমাণিত হয়, তবে সে সিদ্ধান্ত অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং কুরআন ও ছহীহ হাদীছের দিকে ফিরে আসতে হবে (নিসা ৫৯, আহযাব ৩৬)। নবী করীম (ছাঃ) বলেন, ‘আমি তোমাদের মাঝে দু’টি জিনিস ছেড়ে গেলাম যতদিন তোমরা তা অাঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। সে দু’টি বস্ত্ত হ’ল আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ’ (মুওয়াত্ত্বা, মিশকাত হা/১৮৬)।






বিষয়সমূহ: আমল
প্রশ্ন (৯/৪৯) : শুভলক্ষণ বা কুলক্ষণ বলতে কি বুঝায়? শরী‘আতে এসবের কোন ভিত্তি আছে কি? - .
প্রশ্ন (৩২/৩৯২) : প্রতি ওয়াক্ত ছালাতের ইক্বামতের পূর্বে ইমাম ছাহেব কাতার সোজা করা, পায়ে পা ও কাঁধে কাঁধ মিলানো এবং ইক্বামতের জবাব দানের জন্য মুছল্লীদের প্রতি আহবান জানান। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১৯/৫৯) : ছালাতের মধ্যে ক্বিরাআতে ভুল হ’লে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (২০/২০) : আমার বয়স ৬৫ বছর। আমি আমার সৎ বোনের আপন নাতনীকে বিবাহ করেছিলাম। এখন আমার ৭ সন্তান। আমি বোনের নাতনী মাহরাম হওয়ার বিধান জানতাম না। এক্ষণে আমার করণীয় কী?
প্রশ্ন (৩২/১৯২) : তাবলীগের জনৈক মুরববী বলেন, আল্লাহ যার প্রতি দিনে দশবার রহমতের দৃষ্টিতে তাকান তার জামা‘আতে ছালাত পড়ার সুযোগ হয়। আর যার দিকে ৪০ বার রহমতের দৃষ্টিতে তাকান তার হজ্জ করার সৌভাগ্য হয়। আর যার দিকে ৭০ বার তাকান তার তাবলীগে যাওয়ার সুযোগ হয়। উক্ত বক্তব্য কি সঠিক।
প্রশ্ন (২৪/১৪৪) : আমি অসুস্থ থাকাবস্থায় শাশুড়ি আমার কপাল ও মাথা টিপে দেন এবং বাধ্যগত অবস্থায় আমার শাশুড়ির সাথে একই রিক্সায় হাসপাতালে যাই। এক্ষেত্রে আমি গোনাহগার হয়েছি কি?
প্রশ্ন (১২/২৫২) : কোন অমুসলিমের জান, মাল বা সম্মানের ক্ষতি করলে এবং তার হক নষ্ট করলে কি কেবল আল্লাহর কাছে তওবা করাই যথেষ্ট হবে, না-কি তার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাওয়া বা পাওনা পরিশোধ করা আবশ্যক?
প্রশ্ন (১৩/৩৩৩) : আল্লাহ তা‘আলা কুরআনে কত জায়গায় কুরআনকে হাদীছ বলেছেন?
প্রশ্ন (৪/৮৪) : আমার সৎমা আমার সহোদর ভাইয়ের ছেলেকে দুধ পান করিয়েছেন। তিনি কত ঢোক পান করিয়েছেন এ নিয়ে তার সন্দেহ আছে। একারণে কি তিনি মাহরাম সাব্যস্ত হবেন? কারণ আমার এই ভাইপো আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে সঠিক সমাধান জানতে চাই। - -আব্দুল মজীদ, ঝিকরগাছা, যশোর।
প্রশ্ন (৩৭/৩১৭) : সাহারীর আযান দেওয়া জায়েয কি? উক্ত আযানে হাইয়া আলাছ ছালাহ এবং ...ফালাহ বলা যাবে কি?
প্রশ্ন (১৫/৪১৫) : আমার পিতা নিয়মিত ছালাত আদায় করেন না এবং আমার পরিবারের প্রায় সকলেই কবিরাজ বা হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে জাদু-টোনা করান। কিছুদিন আগে আমার জন্য একজন দ্বীনদার পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। আমি ঐ পাত্রকেই বিয়ে করতে আগ্রহী। কিন্তু পিতা এতে রাযী নন। এমতাবস্থায় আমি আমার কোন নিকটাত্মীয়কে সাক্ষী রেখে নিজের সিদ্ধান্তে ঐ ছেলেকে বিয়ে করতে পারব কি?
প্রশ্ন (১৮/১৭৮) : কোন মসজিদের ইমাম ইট ভাটা আগুন দিয়ে উদ্বোধন করতে পারবে কি?
আরও
আরও
.