উত্তর : হাদীছের বর্ণনামতে, মুসলমানরাই ৭৩ দলে বিভক্ত হবে (তিরমিযী, ইবনে মাজাহ হা/৩৯৯২)। যে দলটি জান্নাতে যাবে তাদের পরিচয় সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, ما أنا عليه اليوم وأصحابي ‘আজকের দিনে আমি ও আমার ছাহাবীগণ যে নীতির উপরে আছি, তার অনুসারী দল (হাকেম ১/১২৯)। ইমাম আহমাদ, ইবনুল মাদীনী, ইমাম বুখারী, আব্দুল কাদের জীলানী সকলেই বলেন যে, ঐ দলটির নাম ‘আহলুল হাদীছ’ (তিরমিযী, মিশকাত হা/৬২৮৩)। এঁদের বাহ্যিক পরিচয় হ’ল, (১) তারা সর্বদা হক-এর উপরে জামা‘আতবদ্ধ থাকবে (সিলসিলা ছহীহাহ হা/১৪৯২), (২) তারা রাসূলুল্লাহ (ছাঃ)-এর মিটে যাওয়া সুন্নাতগুলো জীবিত করবে (আহমাদ, তিরমিযী, মিশকাত হা/১৭০), (৩) তারা নবী (ছাঃ) এবং তাঁর ছাহাবীগণের বৈশিষ্ট্যের উপর অটল থাকবে (তিরমিযী, মিশকাত হা/১৭১)।






প্রশ্ন (১১/৩৩১) : বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে যে এসেম্বলী বা সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে পবিত্র কুরআন হ’তে তেলাওয়াত করার সময় হাত বেঁধে রাখা যাবে কি? - -হাসীবুর রশীদ, গান্ধাইল, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১২/৩৩২) : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন কি কি বাক্য ব্যবহার করা যায়?
প্রশ্ন (৪০/৪৮০) : অবহেলাবশত ছালাত পরিত্যাগকারী মৃত পিতার জন্য দো‘আ করা সন্তানের জন্য জায়েয হবে কি? - -আব্দুল হান্নানসারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (২২/৩০২) : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পাঠ করতে হবে? ইমাম অন্য সূরা পাঠ করার সময় মুক্তাদী ইমামের সাথে মিলিয়ে পাঠ করতে পারবে কি? - -সিজান হোসাইন, বাহেরপুর, যশোর।
প্রশ্ন (২৪/২২৪) : ছহীহ হাদীছ জানার পর যারা বিদ‘আতী আমল করে থাকে তাদের পরিণতি কি হবে?
প্রশ্ন (২৯/১৪৯) : সফরকালে কেউ দো‘আ চাইলে ‘ফী আমানিল্লাহ’ বলা যাবে কী?
প্রশ্ন (১০/৪১০) : কবর দেওয়ার সময় তিন অঞ্জলী না তিন মুষ্ঠি মাটি দিতে হবে?
প্রশ্ন (৩৯/১৫৯) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (১১/৩৭১) : ছালাতের মধ্যে কোথায় হাত বাঁধতে হবে?
প্রশ্ন (২/১৬২) : ওযূর কার্যাবলীর মাঝে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব কি? কোন একটি ভুলে গেলে পুনরায় শুরু থেকে করতে হবে কি? - -মীযানুর রহমান, ঝিনাইদহ।
প্রশ্ন (১৮/২১৮) : জনৈক ব্যক্তি বলেন, ‘মহিলাদের পবিত্রতা অর্জনের জন্য প্রথমে ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করতে হবে। এ বক্তব্যের কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১২/৩৭২) : ‘আখেরী চাহারশম্বা’ কাকে বলে। শরী‘আতে এ দিবসে কোন আনুষ্ঠানিকতা আছে কি?
আরও
আরও
.