উত্তর : বিদ‘আতকে ভাগ করার কোন অবকাশ নেই। সব বিদ‘আতের পরিণতি জাহান্নাম। জাবির (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, নিশ্চয় সবচেয়ে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী। আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে রাসূল (ছাঃ)-এর আদর্শ। আমল সমূহের নিকৃষ্ট আমল হচ্ছে শরী‘আতে নবোদ্ভূত আমল। প্রত্যেক নতুন আমলই বিদ‘আত। প্রত্যেক নতুন আমল ভ্রান্ত। আর ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম (মুসলিম, মিশকাত হা/১৪১; নাসাঈ হা/১৫৭৯)। স্মর্তব্য যে, বিদ‘আত হ’ল ইবাদতের মধ্যে নবাবিষ্কৃত কোন পদ্ধতি, যার ব্যাপারে শরী‘আতের কোন দলীল নেই (কিতাবুল ই‘তিছাম, ১/২১ পৃঃ)। সে পদ্ধতি হাসানাহ হোক, আর সাইয়েআহ হোক, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪০)।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৫/৩৩৫) : সর্বপ্রথম কোন ছাহাবীর জানাযা হয় এবং সেই জানাযার ছালাতে কে ইমামতি করেন?
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমার মামা মারা গেছেন। তার কোন ছেলে-মেয়ে নেই। তার একজন স্ত্রী ও তিনজন বোন আছে। কে কতটুকু অংশ পাবে? - -জাহিদ হাসান, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২/৩২২) : আমি মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করছি। কিন্তু তার অধিকাংশই নিজে পালন করতে পারি না। অথচ আল্লাহ বলেন, ‘তোমরা যা কর না তা বল কেন?’। এক্ষণে আমি কি দাওয়াত থেকে বিরত থাকব?
প্রশ্ন (৯/৪০৯) : জনৈক বক্তা হাদীছে কুদসীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আল্লাহ তা‘আলা ইবাদতগুযার যুবকের প্রশংসা করে ফেরেশতাদের বলেন, দেখ আমার বান্দার দিকে, সে আমার জন্য তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে। হে যুবক তুমি আমার নিকট কিছু ফেরেশতার মর্যাদাতুল্য’-উক্ত হাদীছের বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (৭/২০৭) : যিহার কি? যিহারের কাফফারা কি কুরআনে বর্ণিত ধারাবাহিকতা অবলম্বন করে দিতে হবে? নাকি তিনটির যেকোন একটি দিলেই চলবে? - -ড. শিহাবুদ্দীন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (৭/১২৭) : মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে বা সফরে অনেক সময় পৃথক ওযূখানা বা পর্দার মধ্যে পানি ব্যবহারের ব্যবস্থা থাকেনা। ফলে মেয়েদের জন্য ওযূ করা সম্ভব হয় না। এমন অবস্থায় তাদের তায়াম্মুম করা যাবে কি?
প্রশ্ন (২২/২৬২) : বর্ণিত আছে যে, সাঈদ ইবনুল ‘আছ (রাঃ) তাবারিস্তানবাসীকে নিরাপত্তা প্রদানের পর বিশ্বাসঘাতকতা করে তাদের হত্যা করেন। উক্ত ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১১/৯১) : আমি একজন পুলিশ। দুর্গাপূজার সময় দায়িত্বরত অবস্থায় মন্দির থেকে প্রদত্ত টিফিন খাওয়া যাবে কি? - -মুহাম্মাদ হেলাল, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৮/২০৮) : রাসূল (ছাঃ)-এর নিকটে দু’জন পারসিক দূত আসলে তিনি তাদের চাছা দাড়ি ও লম্বা গোফ দেখে অপসন্দ করেন। তখন তারা বলে যে, তাদের প্রভু কিসরার নির্দেশে তারা এমনটি করেছেন। একথা শুনে রাসূল (ছাঃ) বলেন, আমার প্রভু আমাকে দাড়ি লম্বা করতে ও গোঁফ ছাটতে বলেছেন। এ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -ইসমাঈল হোসাইন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১/২৪১) : শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল দেওয়া বা সেখানে গিয়ে হাত তুলে দো‘আ করার বিধান কি?
প্রশ্ন (৬/১২৬) : রাসূল (ছাঃ) ও ছাহাবীদের জীবন নিয়ে কোন নাটক-সিনেমা করা যাবে কি? - -নূরুল ইসলাম, বহরমপুর, রাজশাহী।
প্রশ্ন (২৩/২৬৩) : কারো শরীরে, কুরআনে বা সম্মানজনক কোন কিছুর সাথে পা লাগলে ইসলামের বিধান অনুযায়ী কি করতে হবে? আমরা কখনো ক্ষমা চাই, বুকে নিয়ে চুমু দেই বা কপালে লাগাই। এসব জায়েয হবে কি?
আরও
আরও
.