উত্তর : কোন বাধা নেই। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। (১) নিজের ঈমান-আক্বীদা সংরক্ষণ করা সম্ভব হ’লে। (২) নিজেকে সকল প্রকার পাপের কর্ম থেকে হেফাযত করতে সক্ষম হ’লে। যদি এ দু’টি শর্ত পূরণ করা সম্ভব হবে না বলে নিশ্চিত ধারণা হয়, তবে সেখানে যাওয়া থেকে দূরে থাকাই শ্রেয়। কেননা দুনিয়া পাওয়ার জন্য আখেরাতকে হারানো মুমিনের জন্য বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। নিতান্তই যেতে বাধ্য হ’লে সেখানে গিয়ে নিজের আক্বীদা ও আমলগত স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। অন্যদের সাথে মিশতে হ’লে তাদের হেদায়াতের উদ্দেশ্যে মিশতে হবে। কোন অবস্থাতেই অমুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। তাদের সামঞ্জস্য অবলম্বন করা যাবে না। তাহ’লে তাদের দলভুক্ত গণ্য হবে (আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)। তাছাড়া রাসূল (ছাঃ) মুশরিকদের মাঝে বসবাসকারী প্রত্যেক মুসলিম থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন (আবুদাঊদ হা/২৬৪৫, তিরমিযী হা/১৬০৪)। অর্থাৎ মুসলিম পরিবেশেই তাকে থাকতে হবে। বিরোধী পরিবেশে থেকে ঈমান হারালে সে দায়িত্ব তাকেই বহন করতে হবে।






প্রশ্ন (২০/১৪০) : প্রায় ১০ বছর পূর্বে একটি মসজিদে মুছল্লীদের মধ্যে কথা কাটাকাটির ফলে কিছু মুছল্লী বিদ্বেষবশতঃ পাশেই পৃথক মসজিদ নির্মাণ করে। তারপর থেকে ঐ মসজিদের মুছল্লীরা এই মসজিদে কখনোই আসে না। এক্ষণে পরবর্তীতে নির্মিত মসজিদে ছালাত হবে কি? - -শফীকুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন (৮/১৬৮) : আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ে দো‘আ কবুল হয়। এটা কি কেবল মসজিদের ইক্বামতের জন্য খাছ? না গৃহাভ্যন্তরে অবস্থানরত নারীরাও ইক্বামত দিয়ে ছালাত শুরুর আগ পর্যন্ত উক্ত সময় পাবে?
প্রশ্ন (১৬/২৫৬) : আমি অধিকাংশ সময় ছিয়াম রাখার চেষ্টা করি। কিন্তু আমি চাই যে কেউ তা না জানুক। এটা বলা আমার কাছে রিয়া মনে হয়। এথেকে বাঁচতে মাঝে মাঝে খাওয়ার ব্যাপারে মিথ্যা বলা জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/১৩৯) : প্রতিবেশীর হক কি মুসলিম ও অমুসলিম উভয় প্রতিবেশীর জন্য সমান?
প্রশ্ন (৯/৪০৯): স্বপ্নে মৃত কোন ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে করণীয় কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : বাজারে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংক পাওয়া যায়, যা পান করলে শরীরে এনার্জি তৈরী হয়। ছালাতে মনোযোগ পাওয়া যায়। এগুলো বৈধ হবে কি?
প্রশ্ন (৩২/৩৭২) : হজ্জব্রত পালনকালে মুহরিম অবস্থায় কাউকে বিবাহ করা বা প্রস্তাব দেওয়া যাবে কি? এ ব্যাপারে ছহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত বিপরীতমূখী হাদীছের ক্ষেত্রে সমাধান কি? - -ইশতিয়াক আহমাদ, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন (২২/২২২) : আমরা দু’বন্ধু রিকশায় আরোহন করে যাচ্ছিলাম। আমার বন্ধুর নিকট লাইসেন্সকৃত পিস্তল ছিল। কৌতুহলবশতঃ হাতে নিয়ে দেখতে গিয়ে হঠাৎ করে একটি গুলি বের হয়ে যায় এবং রিক্সাচালকের গায়ে লেগে সে মারা যায়। এক্ষণে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, কোণাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (৩৮/৭৮) : সন্তানকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর পার হওয়ার পরও যদি কোন কারণে খাওয়াতে হয় সেক্ষেত্রে মা গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : স্কুল মাঠে যেখানে ঈদের ছালাত অনুষ্ঠিত হয়, তার সামনে বা কোন পার্শ্বে শহীদ মিনার থাকলে সেখানে ঈদের ছালাত আদায় করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৫৭) : ছোট ভাই একাই পিতা-মাতার যাবতীয় দেখা-শোনার দায়িত্ব পালন করে। এক্ষণে পিতা-মাতার মৃত্যুর পর ছোট ভাইকে বড় ভাইদের তুলনায় অধিক সম্পদ দেওয়া যাবে কি? - -ছাদ্দাম হোসেন, রংপুর।
প্রশ্ন (৩৯/১১৯) : রাসূল (ছাঃ)-এর অসীলায় প্রার্থনা করা বা কোন বিপদে তার নিকটে সাহায্য কামনা করা কি শরী‘আতসম্মত?
আরও
আরও
.