উত্তর : হস্তমৈথুন বা যেকোন উপায়ে বীর্য স্খলন করা নিষিদ্ধ। এটি কবীরা গোনাহ। আল্লাহ বলেন, যারা নিজ স্ত্রী ও দাসী ব্যতীত অন্যকে কামনা করে, তারা সীমালংঘনকারী (মুমিনূন ২৩/৬-৭; মা‘আরিজ ৭০/৩০-৩১)। এটি হ’ল আত্মঘাতি পাপ। যা মানুষের জীবন-যৌবন ধ্বংস করে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ক্ষতিগ্রস্ত হয়ো না এবং অন্যের ক্ষতি করো না’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)। ক্বিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ হবে এবং হাত-পা সাক্ষ্য দিবে’ (ইয়াসীন ৩৬/৬৫)। অতএব এই পাপীদের এখুনি তওবা করতে হবে। নইলে জাহান্নামে যেতে হবে। এদের বাঁচার পথ হ’ল বিয়ে করা অথবা নিয়মিত নফল ছিয়াম রাখা (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০৮০)। সেই সাথে সর্বদা সৎ চিন্তা করা ও সৎ সঙ্গ গ্রহণ করা।






বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (১২/৪৫২) : বর্তমানে বাজারে প্রায় ৪০টি রোগের প্রতিষেধক চেইন পাওয়া যাচ্ছে। যার দাম ৪/৫ হাযার টাকা। উক্ত চেইন ব্যবহার করা কিংবা ব্যবসা করা যাবে কি?
প্রশ্নঃ (৯/২৮৯): মসজিদে প্রতিদিন বাদ ফজর কুরআন মাজীদ থেকে কমপক্ষে তিন আয়াত এবং বাদ এশা সুন্নাতের পূর্বে ছহীহ হাদীছ অথবা আত-তাহরীক থেকে কিছু অংশ পাঠ করে শোনানো হয়। কিন্তু যরূরী কাজ থাকার কারণে অনেকে ফরয ছালাতের পরেই সুন্নাত পড়তে শুরু করে। ফলে তার ছালাতে বিঘ্ন ঘটে। এমতাবস্থায় করণীয় কী? নিয়মিত করার কারণে এটি বিদ‘আতের অন্তর্ভূক্ত হবে কি?
প্রশ্ন (১৬/৩৫৬) : ফরয ছালাতের কোন রাক‘আতে মুছল্লী সূরা ফাতিহা পাঠ করতে ভুলে গেলে তার জন্য করণীয় কি? উক্ত রাক‘আত পুনরায় আদায় বা সাহু সিজদা দিলে হবে কি? - -ইমরোজ হাসান, খলিশাগাড়ি, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৩০/৪৭০) : ১৯৪৫ সালে আমার বড় বোনের বিয়ে হয়। আমার ভগ্নিপতি ৫০০/= মোহরানা নির্ধারণ করে বিবাহ সম্পন্ন করে। কিন্তু তখন সে মোহরানা পরিশোধ করেনি। পরবর্তীতে আমার বোন এক পুত্র সন্তান রেখে মারা যায়। ঐ ছেলেও ৫ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে মারা যায়। এক্ষণে ঐ মোহরানা পরিশোধ করতে চাইলে তার মূল্যমান বর্তমান হিসাবে হবে না-কি পূর্বনির্ধারিত ৫০০/- টাকা দিলেই যথেষ্ট হবে? এছাড়া ঐ অর্থের হকদার কে হবে?
প্রশ্ন (৮/৮) : আমাদের কলেজের সম্মুখের মসজিদে দুপুর ১-টায় যোহরের আযান হয় এবং ১-টা পনের মিনিটে জামা‘আত হয়। আমরা দূর থেকে আসি। এজন্য ১২-টা ৪৫ মিনিটে আমরা কয়েকজন মিলে আযানের পূর্বেই জামা‘আত করে ছালাত আদায় করি। এক্ষণে এভাবে ছালাত করলে ছালাত আদায় হবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : অশালীন গান-বাজনা শ্রবণের পরিণতি কি? ‘এদের কানে উত্তপ্ত সীসা ঢেলে দেওয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? মিউজিক যুক্ত ইসলামী গান শ্রবণ করা যাবে কি?
প্রশ্ন (১৫/৪১৫) : পশুর শরীরে টিউমার থাকলে কিংবা অর্ধেক শিং ভাঙ্গা থাকলে তা দ্বারা কুরবানী দেওয়া যাবে কী?
প্রশ্ন (১৬/৩৩৬) : জনৈক আলেম বললেন, মানুষের মাথা, কান ও গালে আঘাত করতে রাসূল (ছাঃ) নিষেধ করেছেন। এক্ষণে স্কুল শিক্ষকগণ এরূপ করলে ছাত্রদের করণীয় কি?
প্রশ্ন (৪/২৮৪) : খতমে ইউনুস নামে কোন আমল একাকী বা যৌথভাবে করা যাবে কি? - শফীকুল ইসলাম, আশুলিয়া, ঢাকা।
প্রশ্ন (৩২/২৩২) : দৃষ্টির হেফাযত করা এক হাযার নফল ছালাতের চেয়ে উত্তম। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৯/৩৩৯) : ইউটিউব ভিডিওতে বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে যে উপার্জন করা হয় তা জায়েয কি? - -আবুল বাশার, রংপুর।
প্রশ্ন (১২/৩৩২) : বাড়ীওয়ালা ঋণের প্রয়োজনে ভাড়াটিয়ার কাছ থেকে ১২ লক্ষ টাকা গ্রহণ করতে চান। বিনিময়ে ভাড়াটিয়া শর্ত দিয়েছেন যে, ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত মাসিক ১০,০০০ টাকা ভাড়ার পরিবর্তে তিনি ৪,০০০ টাকা ভাড়া দিবেন। অর্থাৎ ঋণের কারণে তিনি মাসিক ৬,০০০ টাকা ভাড়ার ছাড় পাবেন। পরবর্তীতে মালিক পুরো টাকা ফেরত দিলে পুনরায় নিয়মিত ভাড়া কার্যকর হবে। শারঈ দৃষ্টিতে ঋণের শর্তে এভাবে ভাড়া কমিয়ে নেওয়া বা কম ভাড়ায় চুক্তি করা বৈধ হবে কি?
আরও
আরও
.