উত্তর : যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম, কিন্তু রুকূ-সিজদায় অক্ষম, সে ব্যক্তি দাঁড়িয়ে ছালাত শুরু করবে এবং ইশারায় রুকূ করবে। অতঃপর বসে সিজদা করবে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে ছালাত আদায় কর (বাক্বারাহ ২৩৮)। রাসূল (ছাঃ) বলেন, ছালাত দাঁড়িয়ে আদায় কর, না পারলে বসে, না পারলে পার্শ্বদেশের উপর ভর দিয়ে আদায় কর (বুখারী হা/১১১৭, মিশকাত হা/১২৪৮)। তিনি বলেন, দাঁড়িয়ে ছালাত আদায় করা উত্তম। যে ব্যক্তি বসে ছালাত আদায় করে, সে ব্যক্তি দাঁড়িয়ে ছালাত আদায়কারীর অর্ধেক নেকী পাবে। আর যে ব্যক্তি শুয়ে ছালাত আদায় করে, সে বসা ব্যক্তির অর্ধেক নেকী পাবে (বুখারী ১১১৫-১৬, মিশকাত হা/১২৪৯)। এখানে বসার কথা এসেছে, যার অর্থ যেভাবে বসলে মুছল্লী স্বস্তি পাবে। সেটা চেয়ারেও হ’তে পারে, খাটেও হ’তে পারে। মাটিতেও হ’তে পারে। ক্বিয়াম হ’ল ছালাতের অন্যতম প্রধান রুকন। অতএব সক্ষম থাকলে দাঁড়িয়ে ছালাত আদায় করবে ও বাকীগুলি ইশারায় আদায় করবে। রুকূ-সিজদায় অক্ষম হওয়ার কারণে ক্বিয়াম পরিত্যাগ করা যাবে না। যেমন সক্ষম থাকলে ক্বিরাআত পরিত্যাগ করা যাবে না (মুগনী ১/৭৭৮)।






প্রশ্ন (১৯/৩৩৯) : ইমাম কি তাকবীর পাঠের মাধ্যমে ঈদের খুৎবা শুরু করবেন?
প্রশ্ন (১৮/৩৩৮) : ঈদের দিন খুৎবা চলাকালীন ঈদগাহের উন্নতিকল্পে কৌটা পাঠানো বা মুছল্লীরা টুপি কিংবা রুমাল ব্যবহার করে দান তুলতে পারবে কি?
প্রশ্ন (১/৪১) : ‘গাযওয়াতুল হিন্দ’ নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন। উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এছাড়া আরেক শতাব্দী পর মুসলমানরা ইসলামী খেলাফত ফিরে পাবে মর্মে কোন ভবিষ্যদ্বাণী আছে কি? - -ছাদিক, দাপুনিয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (০৯/৪০৯) : কাছীদায়ে বুরদাহর রচনাকারী কবি শারফুদ্দীন বুছীরীকে স্বপ্নে রাসূল (ছাঃ) নিজের ইয়ামনী চাদর জড়িয়ে দিয়েছিলেন। ফলে তিনি পক্ষাঘাত থেকে মুক্তি লাভ করেন। এঘটনার কোন সত্যতা আছে কি? - ডা. মুহাম্মাদ ছিদ্দীক হোসাইনতেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩২/৩৯২) : বোরক্বা ছাড়াও কি নারীদের পক্ষে শরী‘আতসম্মত ফরয পর্দা পালন করা সম্ভব? সম্ভব হ’লে কি ধরনের পোষাক পরিধান করলে পর্দার বিধান আদায় হবে?
প্রশ্ন (৯/২৮৯) : সরকারী জমিতে জোরপূর্বক মসজিদ নির্মাণ করা জায়েয হবে কি? এভাবে তৈরীকৃত মসজিদে ছালাত হবে কি? সেখানে দান করা যাবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : আমার মা ১ সপ্তাহ অচেতন থাকার পর মৃত্যুবরণ করেন। সে সময়ের ছালাত তিনি আদায় করতে পারেননি। এর কাফফারা কি হবে? - -রাশেদ, মেহেরপুর।
প্রশ্ন (৩৩/১১৩) : কোন বিদ্বানের নিকট থেকে ইলম বা ফৎওয়া গ্রহণ-বর্জনের ক্ষেত্রে শারঈ মানদন্ড কি?
প্রশ্ন (১৫/৯৫) : একটি প্রাইভেট কোম্পানীর আবাসিক এলাকায় একটি ঘরে এলাকাজুড়ে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিয়ে পাঁচ ওয়াক্ত ছালাতের জামা‘আত হয়। কিন্তু কোম্পানীর নিরাপত্তার কারণে এই ঘরে বাইরের সাধারণ মুছল্লীদের প্রবেশাধিকার নেই। প্রশ্ন হ’ল- এমন একটি সীমাবদ্ধ স্থানে, যেখানে সর্বসাধারণের প্রবেশের অনুমতি নেই, সেখানে শুধুমাত্র কোম্পানীর নিজস্ব লোকদের নিয়ে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : ফার্মেসীতে পিল সহ জন্মনিয়ন্ত্রণের নানাবিধ মাধ্যম বিক্রয় করা জায়েয হবে কি?
প্রশ্ন (৭/৪৭) : পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছে । আমার বাচ্চা না হওয়ায় স্বামী ২য় বিয়ে করতে চান। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/৩৬৮): দেশের অবস্থা অনুযায়ী সরকারী বেসরকারী বিভিন্ন কাজে নিরুপায় হয়ে ঘুষ প্রদান করতে হচ্ছে। এক্ষেত্রে শরী‘আতের বিধান কি?
আরও
আরও
.