উত্তর : শরী‘আতের দৃষ্টিতে ইবাদত দু’প্রকার : ফরয ও নফল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৬)। অর্থাৎ আবশ্যিক ও ঐচ্ছিক। সুন্নাত-নফল ঐচ্ছিতের অন্তর্ভুক্ত। নিম্নে প্রশ্নে বর্ণিত পরিভাষাগুলি আলোচিত হ’ল।-

১. ফরয : শরী‘আতের যেসব হুকুম অপরিহার্য এবং অকাট্য দলীল দ্বারা প্রমাণিত। যা অস্বীকার করলে কাফির হতে হয় এবং ঐ ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন পাঁচ ওয়াক্ত ফরয ছালাত, রামাযানের ছিয়াম, যাকাত হজ্জ ইত্যাদি।

২. ওয়াজিব : যা ফরযের কাছাকাছি এবং আমল করা আবশ্যিক। তবে অনেক বিদ্বান বলেছেন, ফরয ও ওয়াজিব একই। যেমন ছালাতের তাকবীর সমূহ, হজ্জের জন্য মীক্বাত থেকে ইহরাম বাঁধা, বিদায়ী তাওয়াফ করা ইত্যাদি।

৩. সুন্নাত : যা আল্লাহর রাসূল (ছাঃ) সর্বদা করেছেন। তবে কখনো কখনো ছেড়েছেন। যেমন ফরয ছালাতের আগে-পরের সুন্নাত সমূহ ও মেসওয়াক করা ইত্যাদি।

৪. নফল : অর্থ অতিরিক্ত। যা করলে নেকী আছে, ছাড়লে গোনাহ নেই। যেমন, ইশরাকের ছালাত, আছর ও এশার পূর্বে ৪ রাক‘আত ছালাত, আইয়ামে বীয-এর নফল ছিয়াম রাখা ইত্যাদি।






প্রশ্ন (২৩/১৮৩) : রাসূল (ছাঃ) যে হাযির-নাযির নন এবং প্রথম সৃষ্টি নন যে ব্যাপারে দলীলভিত্তিক জবাব দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/১১২) : আমাদের মসজিদের ভিতরের এক কর্ণারে ডাষ্টবিন রাখা আছে, যা অনেক সময় নোংরা পরিবেশ সৃষ্টি করে। এক্ষণে মসজিদের ভিতরে ডাস্টবিন রাখা জায়েয হবে কি? - -সাজিদুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (২৫/২২৫) : যোহরের আগে ও পরে চার রাক‘আত করে মোট আট রাক‘আত ছালাত আদায়ের বিশেষ কোন ফযীলত আছে কি? - -মাহফূযুর রহমান, লালপুর, নাটোর।
প্রশ্ন (২৫/১৮৫) : বৈমাত্রেয় বোনের নাতনীকে বিবাহ করা যাবে কি? দুই সন্তানের জনক এমন বিবাহিত দম্পতির ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২২/৪২২) : একবার সহবাসের পর ওযূ না করে পুনরায় মিলিত হ’লে এবং মিলনের পর গর্ভবতী হ’লে ঐ বাচ্চার কোন সমস্যা হয় কি?
প্রশ্ন (২৯/১৪৯) : মহিষ, ঘোড়া ও গাধার দুধ ও গোশত হালাল কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : মাসবূক ব্যক্তি ইমাম হ’তে পারবে কি?
প্রশ্ন (২/৩২২) রামাযান মাসে দিনের বেলা পুকুরে ডুব দিয়ে গোসল করা বা সাতার কাঁটা যাবে কি?
প্রশ্ন (২০/৩০০) : ঋণদানের ফযীলত কি? আমার বন্ধুকে কিছু টাকা ঋণ দিয়েছিলাম। এক্ষণে তা পরিশোধের পূর্বে আমি কি তার নিকট থেকে কিছু খেতে পারব?
প্রশ্ন (৪/৪০৪) : কুরআন তেলাওয়াতের সুন্নাতী আদব সমূহ কি কি? মাথা দুলিয়ে পড়া বিদ‘আত কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : কেউ যদি দীর্ঘদিনের পুরনো কোন ঋণ পরিশোধ করতে চায়, তবে বর্তমান মুদ্রাস্ফীতি বিবেচনা করে কি অতিরিক্ত কিছু টাকা দেয়া বা নেয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : জনৈক ব্যক্তি বলেন, মীরাছের ক্ষেত্রে পিতার সম্পত্তিতে ছেলেরা মেয়েদের দ্বিগুণ পেলেও মায়ের সম্পত্তিতে মেয়েরা ছেলেদের দ্বিগুণ বা সমান পাবে। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -মামূনুর রশীদ, সি এ্যান্ড বি ঘাট, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.