উত্তর : হাদীছটি বিভিন্ন গ্রন্থে এসেছে (বুখারী হা/১৮৭৬, মুসলিম হা/১৪৭, আহমাদ হা/৯৪৫২; মিশকাত হা/১৬০)। এর তাৎপর্য হ’ল, শেষ যামানায় যখন ফেতনা বৃদ্ধি পাবে তখন মানুষ তার ঈমান রক্ষার জন্য মদীনায় চলে যাবে দ্রুত বেগে, যে ভাবে সাপ দ্রুত তার গর্তে ঢুকে পড়ে (মির‘আত ১/২৫৬ পৃঃ)।

ছাহেবে লুম‘আত আব্দুল হক দেহলভী (রহঃ) বলেন, হাদীছের প্রকাশ্য অর্থে বুঝা যায় যে, দাজ্জাল বের হওয়ার পরে এ ঘটনা ঘটবে- যা অন্যান্য হাদীছ দ্বারা প্রমাণিত হয়’। অবশ্য ক্বাযী আয়ায, ইমাম কুরতুবী, ইমাম নববী, হাফেয ইবনু হাজার আসক্বালানী প্রমুখ বিদ্বানগণ বলেন যে, এ ঘটনা সকল যুগেই ঘটতে পারে’। তবে ছাহেবে মির‘আত বলেন, والأول أظهر অর্থাৎ ছাহেবে লুম‘আত-এর বক্তব্যই অধিকতর স্পষ্ট’। কারণ দাজ্জাল মক্কা ও মদীনায় প্রবেশ করতে পারবে না (মুত্তাফাক্ব আলাইহ; মিশকাত হা/২৭৪২)।






প্রশ্ন (২৪/১৮৪) : মানবরচিত যেকোন বিধান মেনে চলা শিরকের পর্যায়ভুক্ত পাপ। এক্ষণে সরকারী চাকুরিজীবীরা সবাই শিরকের কাজে সহায়তার দায়ে অপরাধী হবেন কি?
প্রশ্ন (১৮/২৯৮) : ক্বায়লূলা কখন এবং কতক্ষণ যাবৎ করা সুন্নাত? যোহরের ছালাতের আগে না পরে? হাদীছের আলোকে জানতে চাই।
প্রশ্ন (৩৪/৩৪) : মসজিদের পাশে অবস্থিত আবাসিক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মসজিদে না গিয়ে মাদ্রাসায় জামা‘আতে ছালাত আদায় করলে তা কি জায়েয হবে?
প্রশ্ন (২৮/৪৬৮) : নফল ছিয়ামের মধ্যে কোনটি অধিক উত্তম; আইয়ামে বীয না সোম ও বৃহস্পতিবারের ছিয়াম? - -ডা. যিয়া, ইবনে সিনা হাসপাতাল, ঢাকা।
প্রশ্ন (৩/৪৩) : আমাদের ইমাম ছাহেব খুৎবায় বলেন, আব্দুর রহমান, আব্দুল খালেক এসব নামে আল্লাহর গুণাবলী প্রকাশ পাওয়ায় এরূপ নাম রাখা জায়েয নয়। একথা সঠিক কি? - -আনীসুর রহমানদারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৩৯/৭৯) : আমাদের এলাকার ওয়াকফকৃত কবরস্থান ফান্ডে কয়েক লক্ষ টাকা জমা আছে। অন্যদিকে মসজিদের ফান্ডে বর্তমানে কোন টাকা নেই এবং যরূরী ভিত্তিতে কিছু অর্থের প্রয়োজন। এমতাবস্থায় কবরস্থানের টাকা মসজিদের কাজে লাগানো যাবে কি?
প্রশ্ন (১৭/১৭) : জেহরী ছালাতে মুক্তাদী সূরা ফাতিহা ইমামের সাথে সাথে পাঠ করবে, নাকি এক আয়াত পরে পরে পাঠ করবে? - -এস এ তালুকদার, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (৪/৮৪) : আমার বয়স ২৯। একটি মেয়েকে আমি পসন্দ করি। সে ও তার পরিবার, আমার মা এবং আত্মীয়-স্বজনও রাযী। কিন্তু আমার পিতা কোনভাবেই রাযী নন। তিনি তার নিজ পসন্দ মোতাবেক বিবাহ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। অনেক বুঝানোর পরও কোন কাজ হয়নি। এক্ষণে ছেলেকে এভাবে বাধ্য করা পিতার জন্য যুলুম নয় কি? পিতার অমতে আমি বিবাহ করতে পারব কি?
প্রশ্ন (৪০/২০০) : মাযহাব সাব্যস্ত করার জন্য মাযহাবপন্থী ভাইগণ একটি হাদীছ পেশ করে থাকেন যেখানে বলা হয়েছে যে, ‘তোমরা বড় জামা‘আতের অনুসরণ কর’। অর্থাৎ চার মাযহাবের অনুসরণ কর। এ হাদীছের সত্যতা জানিয়ে বাধিত করবেন। - -মানছূর আলী, শিবপুর, ভৈরব।
প্রশ্ন (২৯/৩০৯) : ২০ দিন ই‘তিকাফ করা কি রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিয়মিত আমল ছিল?
প্রশ্ন (২২/১০২) : আমাদের এখানে চোর ধরা পড়লে গণপিটুনি দিয়ে পুলিশের নিকটে হস্তান্তর করা হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের নিকট থেকে কিছু ঘুষ দিয়ে এরূপ অপরাধী ছাড়া পেয়ে যায়। এভাবে প্রহারের পর পুলিশে সোপর্দ করা সঠিক কি?
প্রশ্ন (৩/৩২৩) : মহিলারা কি রক্ত দান করতে পারবে?
আরও
আরও
.