উত্তর : সূরা আহযাবের ৬ আয়াতে বলা হয়েছে যে, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠতর এবং তাঁর স্ত্রীগণ মুমিনগণের মাতা’। এখানে রাসূল (ছাঃ)-এর স্ত্রীগণকে মা বলার কারণে রাসূল (ছাঃ) যে তাদের পিতা এটা বুঝায় না। বরং এখানে মুমিনগণের নিকটে রাসূল (ছাঃ) কিরূপ প্রিয় হওয়া উচিত সে ব্যাপারে বলা হয়েছে। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের মধ্যে কেউ মুমিন হ’তে পারবে না, যতক্ষণ না  আমি  তার  নিকটে  প্রিয়তর হব তার

পিতা-মাতা, সন্তান-সন্ততি ও দুনিয়ার সকল মানুষের চেয়ে’ (বুখারী হা/১৫)। এমনকি তার নিজের জীবনের চাইতে (বুখারী হা/৬৬৩২)। এখানে নবীর স্ত্রীগণকে উম্মতের মা বলে সম্মানিত করা হয়েছে এবং মায়ের মত মর্যাদা দিয়ে তাঁদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে।

আর সূরা কাওছারের ৩ আয়াতে রাসূল (ছাঃ)-কে কুফফারে কুরায়েশ কর্তৃক ‘নির্বংশ’ বলে আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে যে, কেবল পুত্রসন্তানই পিতার বংশ রক্ষার একমাত্র মাধ্যম নয়। বরং কন্যা সন্তানের মাধ্যমেও আল্লাহ সে উদ্দেশ্য সাধন করতে পারেন। যেমন ফাতেমার সন্তান হাসান ও হোসায়েনের মাধ্যমে আল্লাহ সেটা করেছেন। দ্বিতীয়তঃ মুহাম্মাদ (ছাঃ)-এর রয়েছে এবং থাকবে চিরকাল ক্বিয়ামত পর্যন্ত লাখো-কোটি অনুসারী উম্মতে মুহাম্মাদী, যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুহাম্মাদ (ছাঃ)-এর নাম উচ্চারণ করবে, তাঁকে ভালবাসবে এবং তাঁর রেখে যাওয়া দ্বীন ইসলামের অনুসরণ করবে। সুতরাং এ আয়াত থেকে ভুল বুঝার কোন অবকাশ নেই। বরং প্রত্যেক নবীই স্ব স্ব উম্মতের নেতা। সে হিসাবে আমাদের নবী আখেরী যামানার উম্মতের ধর্মীয় নেতা। কারো রূহানী পিতা নন। বরং এ কথাটিই অবান্তর।






প্রশ্ন (২২/২২২) : আমরা দু’বন্ধু রিকশায় আরোহন করে যাচ্ছিলাম। আমার বন্ধুর নিকট লাইসেন্সকৃত পিস্তল ছিল। কৌতুহলবশতঃ হাতে নিয়ে দেখতে গিয়ে হঠাৎ করে একটি গুলি বের হয়ে যায় এবং রিক্সাচালকের গায়ে লেগে সে মারা যায়। এক্ষণে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, কোণাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (১০/১৩০) : মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে মেহরাবের দুই পার্শ্বে লাল, হলুদ বা অন্য যে কোন রং মিশ্রিত মিনারের চিত্র দিয়ে সৌন্দর্য বর্ধন করা যাবে কি? যদি না যায়, তাহ’লে ঐ সকল রং মিশ্রিত মিনারযুক্ত টাইলস খুলে ফেলা কি যরূরী? না কিছু দিয়ে ঢেকে দিলে চলবে?
প্রশ্ন (৩৬/৩৭৬) : সুন্নাত বা নফল ছালাতে বাংলায় দো‘আ করা যাবে কি? হারামের ইমামদের দেখা যায় তাঁরা রামাযান মাসে বিতর ছালাতে ইচ্ছামত লম্বা দো‘আ আরবী ভাষায় পড়েন। এক্ষণে আরবীতে পড়লে জায়েয, কিন্তু বাংলায় পড়লে নাজায়েয হবে কি? - -শো‘আইব আহমাদ, ডুইসবার্গ, জার্মানী।
প্রশ্ন (২৭/১৪৭) : বিবাহের মোহরানা ৪ লক্ষ টাকা ছিল। বিবাহের সময় পরিশোধ করা হয়নি। এখন এর বিনিময়ে স্বামী আমাকে জমি লিখে দিতে চান। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : কোন মুছল্লী জেহরী ছালাতের কিছু অংশ পাওয়ার পর বাকী অংশে সরবে না নীরবে ক্বিরাআত করবে? - একরামুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৯/২৬৯) : আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দো‘আ, দান-ছাদাক্বা বা তার পক্ষ থেকে ওমরা ইত্যাদি করা যাবে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : ‘ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসলেও তাকে ভিক্ষা দাও’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (৩২/৪৭২) : আল্লাহর কাছে সন্তান চাওয়ার শ্রেষ্ঠ দো‘আ কি? যে মহিলার সন্তান হবে না সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না? উক্ত কথা কি ঠিক?
প্রশ্ন (৬/২৪৬) : বিয়ের পূর্বে অবৈধ সম্পর্কের কারণে গর্ভে আসা সন্তান পরবর্তীতে সন্তান জন্মের পূর্বেই তাদের বিবাহ হয়ে থাকলে সন্তান কি উক্ত পিতার দিকে সম্পর্কিত হবে?
প্রশ্ন (৩৯/১১৯) : ফরয ছালাতের পরে ইমাম মুছল্লীদের দিকে ফিরে বসতে পারেন কি? মাত্র দুই বা তিন ওয়াক্ত ছালাতে বসতে হবে মর্মে কোন বিধান আছে কি?
প্রশ্ন (২৩/১৪৩) : আমি একটু খাটো হওয়ায় স্বামীর সন্তুষ্টির জন্য বাসার ভিতরে বা বাইরে হাই হিল জাতীয় একটু উচু জুতা ব্যবহার করতে চাই। এতে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : জনৈকা মহিলা ঋতু থেকে পবিত্র হওয়ার আগেই স্বামীর সাথে সহবাস করে। এমতাবস্থায় করণীয় কি?
আরও
আরও
.