উত্তর : ‘খোলা’ বা বিবাহ বিচ্ছেদ চাওয়ার জন্য পবিত্র থাকা শর্ত নয়। ঋতুকালে, গর্ভকালে বা এমন তুহরেও ‘খোলা’ করা যাবে যে তুহরে সহবাস করা হয়েছে। কারণ ‘খোলা’ মূলতঃ তালাক নয়; বরং বিচ্ছেদ। স্বামী বা তার পরিবারের অনিষ্ট থেকে রক্ষা পেতে স্ত্রী ‘খোলা’ করার অধিকার রাখে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ঊল ফাতাওয়া ৩৩/২১; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৪৬৯)। স্মর্তব্য যে, শারঈ ওযর ব্যতীত স্ত্রী স্বামীর নিকট তালাক চাইতে পারে না। কোন কারণ ছাড়াই যদি কেউ স্বামীর কাছে তালাক চায়, তাহ’লে সে জান্নাতের সুগন্ধিও পাবে না (আবুদাঊদ হা/২২২৬; মিশকাত হা/৩২৭৯; ছহীহুত তারগীব হা/২০১৮)। অন্য বর্ণনায় বিনা কারণে তালাকপ্রার্থী নারীকে ‘মুনাফিক’ বলা হয়েছে (তিরমিযী হা/১১৮৬; মিশকাত হা/৩২৯০; ছহীহাহ হা/৬৩২)। অতএব ‘বিচ্ছিন্ন’ হওয়ার ব্যাপারে ধৈর্য অবলম্বন করতে হবে।

প্রশ্নকারী : রূহুল আমীন, বাঘা, রাজশাহী।






প্রশ্ন (১৭/১৭) : ইমাম আবু হানীফা কি তাবেঈ ছিলেন? তিনি কতজন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেন? তিনি কি হাদীছ সংগ্রহ ও সংকলন করেছিলেন? আমলের ক্ষেত্রে কুতুবুস সিত্তার চেয়ে ইমাম আবু হানীফার মতামত অধিক গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (২৩/৩৪৩) : পবিত্র কুরআনে রুকূ, পারা ইত্যাদি যা সংযোজন করা হয়েছে, তা ব্যবহার করায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) ছালাতের মধ্যে মুছল্লীরা কে কি করছে তা দেখতেন, সে হিসাবে আমিও আপনাদের দেখি। আমার দেখা মতে আমি তাকে আড় চোখে মুছল্লীদের দেখতে দেখেছি। এটা শরী‘আতসম্মত কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ইটাগাছা, সাতক্ষীরা।
প্রশ্নঃ (৯/৪৯) : ছালাতের মধ্যে আঙ্গুল ফুটানো যায় না এ মর্মে ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (৩/৪০৩) : স্ত্রীর উপার্জন হারাম মিশ্রিত। কিন্তু তা স্বামীর সংসারে ব্যয় করেন না। সম্পূর্ণ আয় স্ত্রীর পিতা-মাতার সংসারে ব্যয় হয়। এক্ষেত্রে স্বামী কোনভাবে দায়ী হবেন কি?
প্রশ্ন (৩৮/১১৮) : যেসব বিদ‘আতীদের সালাম প্রদান করা যাবে না তাদের কোন পর্যায় রয়েছে কি? না কি সাধারণভাবে সকল প্রকার বিদ‘আতীকেই সালাম প্রদান থেকে বিরত থাকতে হবে?
প্রশ্ন (২৪/১৮৪) : রাসূল (ছাঃ) জনৈক ব্যক্তির ঘরে কৃষি যন্ত্রপাতি দেখে মন্তব্য করেন ‘যে ব্যক্তির ঘরে এসব প্রবেশ করে আল্লাহ সেখানে লাঞ্ছনাও প্রবেশ করান’। উক্ত হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : হাঁস, মুরগী, কবুতর, পাখী যবহ করার পর রক্ত বের না হতেই নাড়ীভুঁড়িসহ গরম পানিতে ফেলে দিলে তার গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৭/৩০৭) : জনৈক ব্যক্তির ছেলে কৃষি উন্নয়ন ব্যাংকে চাকুরী করে। নিরুপায় পিতা-মাতার জন্য উক্ত সন্তানের উপার্জিত অর্থে সংসার পরিচালনা করা জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, লালমণিরহাট।
প্রশ্ন (৩৯/১১৯) : কেউ যদি বিনা কারণে ছালাতের শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত কি বাতিল হয়ে যাবে?
প্রশ্ন (১০/৪৫০) : বিতর ছালাতে কুনূত পাঠের সময় ইমাম সশব্দে কুনূত পাঠ করে এবং মুক্তাদীগণ আমীন বলে। এরূপ পদ্ধতি সঠিক কি? - -আলমগীর হোসেন, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (১৭/৩৩৭) : প্রবাসী ছেলের জন্য মৃত মায়ের জানাযা ও দাফন কার্য ভিডিও করে সংরক্ষণ করা যাবে কি?
আরও
আরও
.