উত্তর : সুৎরা মসজিদে ও বাইরে সকল স্থানের জন্য প্রযোজ্য। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ ছালাত আদায় করলে যেন সুৎরার কাছাকাছি দাঁড়িয়ে ছালাত আদায় করে’ (আবূদাউদ হা/৫৯৮; ছহীহুল জামে‘ হা/৬৪১)। সেজন্য নবী করীম (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম সুন্নাত ছালাত আদায়ের সময় মসজিদের পিলার ও খুঁটিকে সামনে রেখে ছালাত আদায়ের চেষ্টা করতেন (বুখারী হা/৫০২; মুসলিম হা/৫০৯, ৮৩৭; মিশকাত হা/১১৮০)। ইবনু ওমর (রাঃ) যখন মসজিদে সুৎরার জন্য কোন খুঁটি না পেতেন তখন নাফে‘কে বলতেন তুমি পিঠ ঘুরিয়ে বসো। অতঃপর তিনি ছালাত আদায় করতেন (ইবনু আবী শায়বাহ হা/২৮৭৮, ২৮৮১; ইবনু কুদামাহ, মুগনী ২/২৮)। ইবনু ওমর (রাঃ) সুৎরা ছাড়া ছালাত আদায় করতেন না (মুছান্নাফে আব্দুর রাযযাক হা/২৩৬৮; বিস্তারিত, শায়খ মুহাম্মাদ বিন রিযক রচিত আহকামুস সুৎরা বই)। উল্লেখ্য যে, মুছল্লীর সম্মুখ দিয়ে বলতে তার সিজদার স্থান পর্যন্ত বুঝায়। এর মধ্য দিয়ে অতিক্রম করা যাবে না (বুঃ মুঃ মিশকাত হা/৭৭৬)। অনেক বিদ্বানের মতে, দু’হাত বা দুই কাতার পর থেকে অতিক্রম করা যাবে (মির‘আত)।

প্রশ্নকারী : আব্দুর রহমান, বাগমারা, রাজশাহী।






প্রশ্ন (২৯/১০৯) : এসির ঠান্ডায় অসুবিধা দেখিয়ে কিছু মুছল্লী মূল জামা‘আতের সাথে ৬-৭ কাতার দূরত্ব রেখে মসজিদের বারান্দায় ছালাত আদায় করে। এভাবে কাতার ফাঁকা রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৪/১৪৪) : টিকটিকি ও এ জাতীয় প্রাণীর মল কাপড়ে লেগে গেলে উক্ত কাপড়ে ছালাত আদায় করা যাবে কি? - -সা‘দ, পাটুল, নাটোর।
প্রশ্ন (৩২/৪৩২) : তাসবীহ গণনার নিয়ম কি? ডান হাতের কোন দিক থেকে তাসবীহ গণনা করতে হবে?
প্রশ্ন (৩৪/৭৪) : আমার আপন ভাই নানা প্রকার সূদী ঋণ নিয়ে বেশুমার খরচ করে এখন ঋণগ্রস্ত। একই সাথে তার নেশাখোর সন্তান নানাভাবে বহু অর্থ নষ্ট করে চলেছে। এক্ষণে তার ঋণমুক্তির জন্য আমরা ভাই-বোনেরা যাকাতের টাকা প্রদান করলে তা জায়েয হবে কি? উল্লেখ্য যে, বিষয়টি স্বভাবগত হওয়ায় হয়তবা সে আবারো ঋণগ্রস্ত হবে। এমতাবস্থায় করণীয় কি? - -রূহুল হাসান, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (৩/৪৪৩) : কাদিয়ানীদের মসজিদে তাদের সাথে জামা‘আতে বা একাকী ছালাত আদায় করা যাবে কি? - -আতিয়ার রহমান, অস্ট্রেলিয়া।
প্রশ্ন (২৯/৩৮৯) : বাগানে ফল পরিপক্ক বা খাওয়ার উপযোগী হওয়ার আগেই গাছে থাকা অবস্থায় ফল বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মসৃণ পাথরখন্ড ও টাইল্স দ্বারা তায়াম্মুম করা যাবে কি? - -রাকীবুল হাসান, নাটোর।
প্রশ্ন (৩৫/১১৫) : মুওয়াযযিন ফজরের ১৫ থেকে ৩০ মিনিট পূর্বে আযান দেন। এভাবে ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : তওবার জন্য কোন ছালাত আছে কি? আমাদের গ্রামের মানুষ জামা‘আতবদ্ধভাবে তওবার ছালাত আদায় করে। এটা শরী‘আতসম্মত কি? - -সাঈদুর রহমান, পঞ্চগড়।
প্রশ্ন (২৪/৪২৪) : পাত্র-পাত্রী ছাত্র অবস্থায় বিবাহ করতে চায় এই শর্তে যে, ছেলে চাকুরী হওয়ার আগ পর্যন্ত ছেলের পিতা ছেলের খরচ বহন করবে এবং মেয়ের পিতা মেয়ের সব খরচ বহন করবে। এমন শর্তে বিয়ে করা বৈধ হবে কি?
প্রশ্ন (৮/৪৪৮) : ব্যাঙের পেশাব কাপড়ে লাগলে তাতে ছালাত আদায় করা যাবে কি? - .
প্রশ্ন (২১/৪৬১) : নিয়মিত লেখা-পড়া না করার কারণে শৈশবে আমার পিতা আমাকে রাগের মাথায় বলেছিলেন যে, পড়াশুনা না করলে রাখালের সাথে বিয়ে দিয়ে দিব। কিন্তু সেখানে উপস্থিত রাখাল কিছু বলেনি। বরং আমি আমার পিতার কথার প্রতিবাদ করেছিলাম। বর্তমানে শৈশবের ঐ কথাটি মনে করে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। এমনকি মানসিক রোগী হয়ে গেছি? উক্ত কথার কারণে বিবাহ কি সম্পন্ন হয়েছিল? যেহেতু হাদীছে বিবাহ, তালাক ও রাজা‘আত নিয়ে হাসি-তামাশা করতে নিষেধ করা হয়েছে। আর হাসি-তামাশা করে বললেও উক্ত তিনটি বিষয় সম্পন্ন হয়ে যায় বলে হাদীছে উল্লেখিত হয়েছে। ঐ বিবাহ সম্পন্ন হয়ে থাকলে এক্ষণে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকবিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.