উত্তর : উক্ত আয়াতে রাসূল (ছাঃ)-এর উপরে দরূদ পাঠের নির্দেশ রয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা জুম‘আর দিন আমার উপর বেশী বেশী দরূদ পাঠ কর’ (আবুদাঊদ হা/১০৪৭; মিশকাত হা/১৩৬১)। উক্ত আয়াত ও হাদীছের আলোকে জুম‘আর খুৎবায় এটি পাঠ করা হয়ে থাকে। ইমাম আবু ইউসুফ (রহঃ) হ’তে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুৎবায় সূরা আহযাব ৫৬ আয়াত পাঠ করেন, তখন মুছল্লীদের উচিৎ তার সাথে সাথে এটি পাঠ করা। ইমাম মালেক, ছাওরী, লায়েছ বিন সা‘দ, শাফেঈ প্রমুখ বিদ্বানগণ অনুরূপ বলেছেন’ (ত্বাহাভী, মুখতাছার ইখতিলাফুল ওলামা ১/৩৩৩)। ইমাম নববী বলেন, যখন খত্বীব সূরা আহযাবের ৫৬ আয়াত পাঠ করবেন, তখন শ্রোতাদের জন্য সরবে দরূদ পাঠ করা জায়েয (আল-মাজমূ‘ ৪/৫৯২)। এতে বুঝা যায় যে, রাসূল (ছাঃ) থেকে এ বিষয়ে নির্দিষ্টভাবে কোন হাদীছ না পাওয়া গেলেও তাবেঈদের যুগ থেকেই এটি চালু আছে।






প্রশ্ন (৪০/৩৬০) ইলহাম, ইলক্বা, কাশফ বলতে কি বুঝায় ? শরী‘আতে এসবের গুরুত্ব কতটুকু?
প্রশ্ন (২৪/২২৪) : আমার পিতা শারীরিক কারণে ফরয ছিয়াম রাখতে পারেন না। তিনি ফিদইয়ার পাশাপাশি ছিয়াম পালনের মত নেকী অর্জন করা সম্ভব এরূপ কিছু আমল করতে চান। এ বিষয়ে করণীয় জানতে চাই।
প্রশ্ন (৩/২০৩) : মহিলাদের জন্য জুম‘আর ছালাত আদায় করা কি যরূরী? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৩/২২৩) : মাওলানা আকরম খাঁ, স্যার সৈয়দ আহমাদ, সুলায়মান নদভী মি‘রাজের ঘটনাকে স্বাপ্নিক বলেছেন। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (১০/৩৩০) : সরকারী পরিবহনে টিকিট চেকারের সাথে সমঝোতা করে অল্প মূল্যে ভাড়া পরিশোধ করা জায়েয হবে কি? - -ফেরদাউস রশীদউত্তরখান, ঢাকা।
প্রশ্ন (৮/৮) : তিন ভাই তাদের স্ত্রী-সন্তান সহ একত্রে বসবাস করে। প্রত্যেকের উপার্জন পৃথক। তবে একসাথেই রান্না-বান্না হয়। এক্ষণে যৌথ পরিবারে থাকার কারণে একটি কুরবানীই কি যথেষ্ট হবে? এক্ষেত্রে কুরবানী করার সময় কোন ভাইয়ের নাম বলবে? - -আব্দুল কাইয়ূম, সপুরা, রাজশাহী।
প্রশ্ন (৩/৩২৩) : কবরস্থানের পাশে হিন্দুদের জমি আছে। তারা তা কবরস্থানে দান করতে চায়। উক্ত দান গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৬/১৬৬) : রাসূল (ছাঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে যেসব মিছিল সমাবেশ হয় সেগুলোতে অংশগ্রহণ করা জায়েয হবে কি? - -মুহাম্মদ অলিউল্লাহগাবতলী, বগুড়া।
প্রশ্ন (২৯/২২৯) : ইসমে আ‘যম বলতে কি বুঝায়? বিস্তারিত জানতে চাই। - -মুনীরুয্যামান, বায়া, রাজশাহী
প্রশ্ন (১/৪০১) : পিতা যদি গুনাহে জারিয়ার পথ খোলা রাখা অবস্থায় মারা যায়, তাহ’লে পুত্রের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রথম কাজ কোনটি হবে? পিতার জন্য ছাদাক্বায়ে জারিয়াহ করা নাকি গুনাহের পথ বন্ধ করা? এক্ষেত্রে যতদিন এই গুনাহ চালু থাকবে, ততদিন পর্যন্ত কি পিতার কবরে আযাব হ’তে থাকবে?
প্রশ্ন (৩৭/২৩৭) : আমাদের মসজিদের মুতাওয়াল্লী ছাহেব নিজেকে ‘আমেলীন দাবী করে যাকাতের ৮ ভাগের ১ ভাগ গ্রহণ করেন। অথচ তাকে কেউ নিয়োগ দেয়নি। এক্ষণে আমেলীন কাকে বলে, তাকে নিয়োগ দিবে কে এবং তার কাজ কি?
প্রশ্ন (৬/৩২৬) : শী‘আ মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -মুহাম্মাদ শহীদুয্যামান, ধানমন্ডি ১৫, ঢাকা।
আরও
আরও
.