উত্তর : মসজিদে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত যে সকল আদব রক্ষা করা যরূরী তা হ’ল, (১) রাক‘আত ছুটে যাওয়ার অশংকা থাকলেও ধীরে-সুস্থে মসজিদে গমন করা (বুখারী হা/৯০৮; মুসলিম হা/৬০২; মিশকাত হা/৬৮৬)। (২) মসজিদে যাওয়ার সময় স্বাভাবিকভাবে যাওয়া এবং উভয় হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মধ্যে প্রবেশ না করানো (আবূদাঊদ হা/৫৬২)। (৩) মসজিদে প্রবেশের সময় ও বের হওয়ার সময় দো‘আ পাঠ করা (মুসলিম হা/৭১৩, আবুদাঊদ হা/৪৬৫)। (৪) ডান পা আগে দিয়ে প্রবেশ করা এবং বাম পা আগে দিয়ে বের হওয়া (হাকেম হা/৭৯১, ছহীহাহ হা/২৪৭৮)। (৫) কাঁচা পেয়াজ, রসুন বা যে কোন দুর্গন্ধযুক্ত বস্ত্ত খেয়ে মসজিদে প্রবেশ না করা (বুখারী, মুসলিম; মিশকাত হা/৪১৯৭)। (৬) অপ্রয়োজনীয় কথাবার্তা, গল্প-গুজব, হৈচৈ থেকে বিরত থাকা। এমনকি উচ্চৈঃস্বরে কুরআন পাঠ না করা (তাবারাণী, ছহীহুল জামে‘ হা/৩৭১৪)। (৭) যে কোন সময় মসজিদে প্রবেশ করলে দু’রাক‘আত তাহিয়াতুল মসজিদ ছালাত আদায় করা (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭০৪)।






প্রশ্ন (৩৪/১১৪) : আমরা দু’ভাই একই সাথে বসবাস করি, একই সাথে রান্না হয়। এক্ষণে সে যদি হারাম উপার্জন করে তাহ’লে একই সাথে বসবাস ও খাওয়া-দাওয়া করা যাবে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : জানাযা শেষ হওয়ার পর মাইয়েতের জন্য মসজিদে সম্মিলিতভাবে হাত না তুলে দো‘আ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪০/২৪০) : ছহীহ বুখারীতে কি কোন যঈফ হাদীছ রয়েছে? শায়খ আলবানী (রহঃ) ছহীহ বুখারীর ১৫টি হাদীছকে ত্রুটিযুক্ত বা দুর্বল বলে আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪/৩৬৪) : ফরয গোসলের সঠিক নিয়ম না মেনে কেবল তিনবার পুরো শরীর ধৌত করলে কি গোসলের ফরযিয়াত আদায় হয়ে যাবে?
প্রশ্ন (২৭/৩০৭) : আমার দুই জায়গায় বাসা রয়েছে। আমি কর্মস্থলে এক সপ্তাহ থেকে বৃহস্পতি ও শুক্রবার পরিবারের নিকট ফিরে যাই। এক্ষণে আমি গৃহে কছর ছালাত আদায় করতে পারব কি? - -ওয়াহীদুযযামান, সাহেব বাজার, রাজশাহী।
প্রশ্ন (১১/৫১) : সন্তান গ্রহণের ক্ষেত্রে এক সন্তান থেকে অপর সন্তানের মধ্যে কত বছরের ব্যবধান রাখা উচিৎ? আর বিরতির সময় প্রচলিত যেকোন পদ্ধতি গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : আমি এবং আমার এক আত্মীয় একটি জমি ক্রয় করি। কিন্তু সে চক্রান্ত করে জমিটি তার নামে দলীল করে নেয়। ঐ জমির মূল্য দাবি করলে সে তা দিতে অস্বীকার করে। এতে সম্পর্ক নষ্ট হয়। এ জন্য দায়ী হবে কে?
প্রশ্ন (৩৫/১৯৫) : বাজার কমিটি, বিভিন্ন সমিতির কমিটি ইত্যাদি গঠনের ক্ষেত্রে প্রার্থী হওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মিনহাজ, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (০৫/৪০৫) : বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মেয়াদী ডি.পি.এস একাউন্ট খোলার সুযোগ রয়েছে। এসব একাউন্ট খোলা যাবে কি? এখানে জমাকৃত টাকা নিছাব পরিমাণ হ’লে যাকাত দিতে হবে কি? - ছাদিকুর রহমান, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (৪০/২৮০) : আমরা সীমিত অর্থের মালিকদের সুবিধার্থে তাদের জমিতে ভবন নির্মাণ করে দেই। প্রথমেই আমরা মোট খরচ হিসাব করি। এরপর ভবন তৈরীর সূচনায় জমির মালিকের নিকট থেকে ২০% অর্থ নিয়ে কাজ শুরু করি। তারপর তারা কিস্তিতে বাকী অর্থ পরিশোধ করবে। এক্ষণে এধরনের ব্যবসায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -পরিচালক, সেফ হোম প্রকল্পলাইফওয়ে ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ঢাকা।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈকা গর্ভবতী নারী মাটি বা মাটির তৈরী পাত্র চিবিয়ে খায়। এরূপ মাটি খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি। যার অধিকাংশ শিক্ষার্থী মুশরিক। আমাকে যেখানে থাকতে হয় তারা সবাই অমুসলিম। আমি তাদের সাথে হারাম কিছু ভক্ষণ না করলেও আমার অধিকাংশ সময় তাদের সাথে কাটাতে হয়। এক্ষণে আমার জন্য করণীয় কী? - -লতীফুর রহমান, করণদীঘি, উত্তর দিনাজপুর, ভারত।
আরও
আরও
.