উত্তর : গ্রন্থ দু’টি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিছ শায়খ নাছিরুদ্দীন আলবানী (১৯১৪-১৯৯৯ইং) কর্তৃক সংকলিত ছহীহ ও যঈফ হাদীছের দু’টি গুরুত্বপূর্ণ সংকলন। সিলসিলা ছহীহার মধ্যে ৪০৩৫টি হাদীছ স্থান পেয়েছে। যা তিনি বিভিন্ন হাদীছগ্রন্থ হ’তে সংকলন করে সনদের বিশুদ্ধতা প্রমাণ করেছেন। এ গ্রন্থে ছহীহ, হাসান ও জাইয়িদ পর্যায়ের হাদীছসমূহ উল্লেখিত হয়েছে। অনেক ক্ষেত্রে একই বিষয়ে অন্যান্য হাদীছ উল্ল্রেখ করেছেন। অনুরূপভাবে সিলসিলা যঈফার মধ্যে ৭১৬২টি হাদীছ স্থান পেয়েছে। যা উছূলে হাদীছের মানদন্ডে চুলচেরা বিশ্লেষণ করে পূর্ববর্তী মুহাদ্দিছগণের আলোচনাকে অগ্রাধিকার দিয়ে যঈফ হওয়ার হুকুম প্রদান করেছেন। এতে যঈফ, মুনকার, বাতিল ও জাল হাদীছগুলো উল্লেখিত হয়েছে। তবে উভয় গ্রন্থে ফিক্বহুল হাদীছ বা হাদীছের তাৎপর্য সম্পর্কেও কিছু আলোচনা স্থান পেয়েছে।






প্রশ্ন (১৯/৩৭৯) : আমি ১৪ বছর বয়স থেকে মেয়েদের প্রতি আকর্ষণ হারিয়ে ছেলেদের প্রতি আকৃষ্ট হই। এখনো এই অবস্থা রয়েছে। আমি চাই স্বাভাবিক পুরুষের মতো বাঁচতে, কিন্তু পারছি না। কখনও আত্মহত্যার কথাও মনে হয়। আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাব?
প্রশ্ন (৫/২৮৫) : ৩ মাস পূর্বে একটি ট্রাক ৪০ লক্ষ টাকা মূল্যে ক্রয় করেছি। যার মধ্যে ২৪ লক্ষ টাকা ঋণ রয়েছে। এক্ষণে আমার উপর যাকাত ফরয হয়েছে কি?
প্রশ্ন (৪০/২৮০) : রাতের বেলা সূরা আলে-ইমরানের শেষ দশ আয়াত পাঠ করার কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (১৭/৯৭) : আমার মা পাঁচ বছর পূর্বে মারা গেছেন। আমি তার মুছল্লায় (জায়নামাযে) ছালাত আদায় করি এবং নিয়ত করি যে, এতে আমার যে ছাওয়াব হবে তার সমপরিমাণ আমার মায়ের জন্যও যেন হয়। এরূপ নিয়ত করা কি শরী‘আত সম্মত? - -মায়মূনা ফারযানা, ঘোড়ামারা, রাজশাহী।
প্রশ্ন (২৭/৪২৭) : ভবিষ্যতে মাদ্রাসা করার লক্ষ্যে এখন থেকে নিয়মিতভাবে নিজের ও অন্যদের যাকাত, দান-ছাদাক্বা, ওশর ইত্যাদি নির্দিষ্ট একাউন্টে জমা রাখতে পারব কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : সরকার প্রদত্ত বয়স্ক ভাতা গ্রহণ করা কাদের জন্য বৈধ? সম্পদশালী হওয়া সত্ত্বেও সন্তানেরা তাদের পিতা-মাতার জন্য এই টাকা গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (২২/১৪২) : বিবাহের পর বাসরপূর্ব যে দু’রাক‘আত ছালাত আদায় করতে হয় তা জামা‘আতে আদায় করা যাবে কি? এখানে তেলাওয়াত সশব্দে করতে হবে কি?
প্রশ্ন (৪/২৪৪) : নাভীর নিচের লোম যদি ৪০ দিনের মধ্যে কাটা না হয়, তাহ’লে গুনাহ হবে কি? এমতাবস্থায় ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (১৭/১৭) : কোন ব্যক্তির নামের আগে শহীদ যুক্ত করে ডাকা যায় কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : পরিবারে পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়ি বানাতে চাই। কিন্তু পিতা-মাতা রাযী হচ্ছেন না। এক্ষণে আমার আমার করণীয় কি? - -মাসঊদ রানা, ব্রাহ্মণগাঁও, গাযীপুর।
প্রশ্ন (৩৫/৩১৫) : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি? - রাকীবুল হাসান, কাতার।
প্রশ্ন (১১/৪৫১) : চেয়ারে বসে ছালাত আদায়কালে চেয়ার কোথায় রাখতে হবে?
আরও
আরও
.