উত্তর : উক্ত হাদীছের উদ্দেশ্য এটা নয় যে, বিজয়ী দলটি সর্বদা কেবল সশস্ত্র যুদ্ধেই লিপ্ত থাকবে। বরং এর উদ্দেশ্য হ’ল বিজয়ী দল কখনোই জিহাদকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করবে না। বরং তারা তাদের স্বীয় বিজয়ী বৈশিষ্ট্য অনুযায়ী হকের উপর আপোষহীন থাকবে এবং প্রয়োজনে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করবে। যে প্রয়োজন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে (আলবানী)।

ইমাম নববী এই দলটির পরিচয় সম্পর্কে বলেছেন- তাদের মাঝে রয়েছেন মুজাহিদ, ফকীহ, মুহাদ্দিছ, দুনিয়াবিমুখ, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীসহ অন্যান্য উত্তম কাজে নিযুক্ত ব্যক্তিগণ (নববী, শরহ মুসলিম হা/১২৪-এর ব্যাখ্যা দ্রঃ)।

উক্ত দলটির বৈশিষ্ট্য হবে এই যে, তারা আল্লাহর কালেমাকে সমুন্নত রাখার জন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে এবং ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের তরীকা মতে সকল প্রকার বাতিলের বিরুদ্ধে সকল যুগে সর্বাত্মকভাবে আপোষহীন প্রচেষ্টা চালিয়ে যাবে। ইমাম আহমাদ (রহঃ)-কে এই দলটি কারা সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা যদি আহলুল হাদীছ না হয়, তাহ’লে আমি জানি না তারা কারা (তিরমিযী, মিশকাত হা/৬২৮৩ -এর ব্যাখ্যা)। ইমাম বুখারী ও অন্যান্য বিদ্বানগণ একই মন্তব্য করেছেন (ফৎহুল বারী হা/৭৩১৭-এর ব্যাখ্যা)।






প্রশ্ন (২৯/১০৯) : মাসবূকের ছালাত কেমন হবে? বাকী ছালাত উচ্চৈঃস্বরে আদায় করবে না নিম্নস্বরে? মাসবূক কখন বাকী ছালাতের জন্য দাঁড়াবে?
প্রশ্ন (৩৯/৩৯) : হারাম উপার্জন দ্বারা হজ্জ করলে তা কবুল হবে কি? - -মীযানুর রহমানআল-বুরাইদা, সঊদী আরব।
প্রশ্ন (৪/৮৪) : আমার সৎমা আমার সহোদর ভাইয়ের ছেলেকে দুধ পান করিয়েছেন। তিনি কত ঢোক পান করিয়েছেন এ নিয়ে তার সন্দেহ আছে। একারণে কি তিনি মাহরাম সাব্যস্ত হবেন? কারণ আমার এই ভাইপো আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে সঠিক সমাধান জানতে চাই। - -আব্দুল মজীদ, ঝিকরগাছা, যশোর।
প্রশ্ন (৮/৪০৮) : জামা-কাপড়ে গরু-ছাগলের পেশাব লেগে গেলে উক্ত পোষাকে ছালাত হবে কি? - -মুঈনুদ্দীন, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (১১/৫১) : জনৈক ইমাম ষাড়ের প্রজননের বিনিময়ে টাকা উপার্জন করেন। এরূপ কাজ জায়েয হবে কি? যদি এরূপ উপার্জন হারাম হয়, তাহ’লে ঐ ইমামের পিছনে ছালাত হবে কি? - -আবুল কালাম আযাদ, রাজশাহী।
প্রশ্ন (৮/৩২৮) : ছালাতে দাঁড়ানো অবস্থায় দু’পায়ের মাঝে কতটুকু ফাঁক রাখতে হবে?
প্রশ্ন (১১/৯১) : মাথাবিহীন এবং পরিচয়হীন লাশ পাওয়া গেলে তাকে মুসলিম হিসাবে শনাক্ত করে গোসল ও দাফন-কাফন করা যাবে কি?
প্রশ্ন (১৯/৪৫৯) : ইসলামী শরী‘আতে বিবাহের পূর্বে তালাক দেওয়ার কোন নিয়ম আছে কি? যেমন কোন ব্যক্তি যদি তার বাগদত্তা অর্থাৎ যাকে বিয়ের জন্য প্রস্তাব করা হয়েছে, তাকে বিবাহের পূর্বেই তালাক প্রদান করে, তবে সেটি কি তালাক হিসাবে গণ্য হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (৩৯/৩১৯) : তাহাজ্জুদের ছালাত ফজরের আযানের পর পড়া যাবে কি?
প্রশ্ন (৪/১৬৪) : মুমিনের প্রতি কুফরীর অপবাদ দেওয়া কেমন ধরনের অপরাধ?
প্রশ্ন (৩১/৩১১) : অনেকে পিতা-মাতার কবরে নিজেকে দাফন করার জন্য অছিয়ত করে যায়। এর কোন উপকারিতা আছে কি?
প্রশ্ন (১৫/২৯৫) : গুল-জর্দা কি সরাসরি তামাক পাতা থেকে তৈরীকৃত? না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এগুলি হারাম সাব্যস্ত করা হয়? - -মোবারক হোসাইনবাগমারা, রাজশাহী।
আরও
আরও
.