উত্তর : এটি ৩০ জনের মধ্যে সীমায়িত নয়। কেননা ভন্ডনবীর সংখ্যা বিভিন্ন হাদীছে বিভিন্ন রকম এসেছে। যেমন- কোন হাদীছে ২৭ জন যাদের মধ্যে ৪ জন হবে নারী (আহমাদ, ছহীহুল জামে‘ হা/৪২৫৮)। কোন হাদীছে ৩০ জন (আবুদাউদ হা/৪৩৩৩)। আবার কোন হাদীছে ৩০ জনের কাছাকাছি বলা হয়েছে (বুখারী হা/৭১২১; মুসলিম হা/১৫৭; মিশকাত হা/৫৪১০)। উল্লেখ্য যে, এ পর্যন্ত ভন্ডনবীর সংখ্যা ৩০ জন ছাড়িয়ে গেছে। অতএব উল্লিখিত হাদীছ সমূহে বর্ণিত ভন্ডনবী বলতে তাদেরকে বুঝানো হয়েছে যাদের অনুসারী হবে এবং দা‘ওয়াতী কার্যক্রম থাকবে। অর্থাৎ যারা মানুষের মধ্যে শক্তি-সামর্থ্যের দ্বারা প্রভাব বিস্তার করে অনুসারী বানাতে সক্ষম হয়েছে এবং ধোঁকার মাধ্যমে কিছুটা হলেও সন্দেহ সৃষ্টি করতে পেরেছে এবং দা‘ওয়াতের দ্বারা প্রসারও লাভ করেছে। যেমন মুসাইলামা কায্যাব, তুলাইহা আসাদী, মুখতার ইবনু আবী ওবায়েদ আস-ছাক্বাফী, হারেস ও গোলাম আহমাদ কাদিয়ানী প্রমুখ। কারণ দাবীকারীদের মধ্যে অনেকে পাগল ও রোগীও ছিল (শরহ ফাৎহুল মাজীদ ৩/৪০৩ পৃঃ)।






প্রশ্ন (২/৩২২) : জনৈক বিদ্বান বলেন, দাজ্জাল ও ইমাম মাহদী আসার পূর্বে ছোট ছোট দাজ্জাল ও ইমাম মাহদী আসবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৮/২০৮) : হতাশা, চিন্তা ও দুর্দশার সময় সূরা ক্বাছাছ-এর ২৪ আয়াতটি দো‘আ হিসাবে পাঠ করা যাবে কি? যেটি মূসা (আঃ) পাঠ করেছিলেন?
প্রশ্ন (১১/৩৭১) : ছালাতের মধ্যে কোথায় হাত বাঁধতে হবে?
প্রশ্ন (৩৯/২৩৯) : দাজ্জাল কি মৃত্যুবরণ করবে? সে কিভাবে মারা যাবে?
প্রশ্ন (৩৫/১৯৫) : কোন কোন বাস প্রতি ওয়াক্ত ছালাতের সময় মসজিদে বিরতি দেয়। এমতাবস্থায় জমা করা যাবে কি? না কি প্রতি ওয়াক্তে পড়াই উত্তম হবে?
প্রশ্ন (৪০/৮০) : জুম‘আর খুৎবা শ্রবণের সময় দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসার ক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (১০/৩৭০) : আমাদের গ্রামে আযানের সময় মহিলারা মাথায় কাপড় দেয়। শরী‘আতে এরূপ কোন বিধান আছে কি?
প্রশ্ন (১/৩২১) : আযান ও এক্বামতের মধ্যে দু’রাক‘আত ছালাত আদায় করা মুস্তাহাব। এক্ষণে এই ছালাত নারীদের জন্যও কি মুস্তাহাব?
প্রশ্ন (২১/৩০১) : জনৈক ইমামের ক্বিরাআত শুদ্ধ নয়। অনেক সময় হরকতেও ভুল হয়। অনেক মুছল্লী তার পিছনে ছালাত আদায় করতে চায় না। কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় ইমামতি করেন। এ অবস্থায় তার পিছনে ছালাত শুদ্ধ হবে কি?
প্রশ্ন (১৫/১৫) : প্রায় এক বছর যাবৎ আমি একটি হারাম সম্পর্কে জড়িত ছিলাম। এ সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করলে মেয়েটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং আত্মহত্যা করতে চায়। এমতাবস্থায় এ হারাম সম্পর্ক থেকে বের হওয়ার জন্য আমার করণীয় কি? সে আত্মহত্যা করলে আমার কোন পাপ হবে কি?
প্রশ্ন (৩০/১৯০) : গীবত শ্রবণকারী গীবতকারীর সমপরিমাণ গোনাহগার হয়। সভা-সমিতিতে এরূপ গীবত হ’লে সেক্ষেত্রে শ্রবণকারীর করণীয় কি?
প্রশ্ন (১৪/১৩৪) : বীর্য যদি অপবিত্র না হয়, তাহ’লে আমরা ফরয গোসল করি কেন? কেবল ধুয়ে ফেললেই যথেষ্ট হ’ত। সঠিক উত্তর জানতে চাই। - -মীযান, মিরপুর, ঢাকা।
আরও
আরও
.