উত্তর:  উক্ত বক্তব্য সঠিক নয়। আল্লাহ তা‘আলা আগেই স্বপ্নযোগে রাসূল (ছাঃ)-এর সাথে আয়েশা (রাঃ)-এর বিবাহের সুসংবাদ দিয়েছিলেন (বুখারী হা/৩৮৯৫; মুসলিম হা/৬৪৩৬)। বিবাহের উক্ত প্রস্তাব আয়েশা (রাঃ) ক্ষেত্রে নয়, বরং ওমর (রাঃ) তাঁর মেয়ে হাফছা (রাঃ)-এর বিবাহের প্রস্তাব প্রথমে ওছমান (রাঃ)-কে দেন। অতঃপর আবুবকর (রাঃ)-কে দেন। কিন্তু তাঁরা রাযী না হ’লে রাসূল (ছাঃ)-এর সাথে বিয়ের প্রস্তাব দেন (বুখারী হা/৪০০৫)। আয়েশা (রাঃ)-এর বিবাহের ব্যাপারে বুখারীর বর্ণনায় রয়েছে ৬ বছর কয়েক মাসের কথা। আর মুসলিমের বর্ণনায় ৭ বছরের কথা রয়েছে (মির‘আতুল মাফাতীহ ১০/৭১)। ৯ বছর বয়সে স্বামীর বাড়ীতে যান (বুখারী হা/৫১৩৪; মুসলিম হা/৩৫৪৬)।






প্রশ্ন (৩৫/৩৯৫) : আমি একটি গিটার ক্রয় করতে চাই এবং তাকে ভাল কাজে ব্যবহার করতে চাই। বৈধ হবে কি?
প্রশ্ন (১৪/৫৪) : আমাদের এলাকার ইমাম ছাহেব একই বৈঠকে জনৈক ব্যক্তিকে দিয়ে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করান। অতঃপর ঐ বৈঠকেই উক্ত মহিলাকে অপর এক পুরুষের সাথে বিবাহ দেন। উক্ত তালাক ও বিবাহ সঠিক হয়েছে কি? - -ডা. মনছূর আলীফুলতলা, পঞ্চগড়।
প্রশ্ন (৮/৮) : তাহাজ্জুদ সহ যেকোন নফল ছালাত স্ত্রীর সাথে জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
প্রশ্ন (৪০/৩৬০) : আমার বয়স ২০ পেরিয়েছে। পিতা-মাতা দ্বীন থেকে দূরে থাকার কারণে আমার খাৎনা করাননি। এক্ষণে আমার করণীয় কি? - মুহাম্মাদ আব্দুল মালেক
প্রশ্ন (২৬/৪৬৬) : এক ছাত্র লেখাপড়া না করে টাকা দিয়ে ৭টি সেমিষ্টার শেষ করেছে। এখন বাকী ৫টি সেমিষ্টার সে ভালভাবে লেখাপড়া করতে চায়। উক্ত সার্টিফিকেট দিয়ে চাকুরী করা হালাল হবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : ফাতেমা (রাঃ)-কে কি হত্যা করা হয়েছিল? নাকি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন?
প্রশ্ন (১১/১১) : ঈদায়নের ছালাতের ২য় রাক‘আতে উঠে বুকে হাত বেঁধে পাঁচ তাকবীর দিতে হবে না-কি তাকবীর শেষে হাত বাঁধবে?
প্রশ্ন (৬/২৪৬) : বিয়ের পূর্বে অবৈধ সম্পর্কের কারণে গর্ভে আসা সন্তান পরবর্তীতে সন্তান জন্মের পূর্বেই তাদের বিবাহ হয়ে থাকলে সন্তান কি উক্ত পিতার দিকে সম্পর্কিত হবে?
প্রশ্ন (৩০/২৭০) : হজ্জের দিন আরাফার মাঠে মসজিদে নামিরায় যারা অবস্থান করেন তারা যোহর ও আছর ছালাত এক আযান ও দুই ইক্বামতে জমা ও ক্বছর করে আদায় করেন। আর যারা তাঁবুতে অবস্থান করেন তারা দুই ওয়াক্তে পৃথকভাবে যোহর ও আছর পড়েন। তারা জমা ও ক্বছর করেন না। এর কারণ কী? রাসূল (ছাঃ)-এর যুগে কিভাবে পড়া হ’ত?
প্রশ্ন (৭/২৪৭) : ঈদের মাঠে কোলাকুলি করা যাবে কি? কোলাকুলি কি এক দিকে করতে হয়?
প্রশ্ন (১৫/২৯৫) : বিভিন্ন স্থানে লেখা দেখা যায়, ‘নবী করীম (ছাঃ) গাছ লাগিয়েছেন, তাই আমাদেরকে গাছ লাগাতে হবে’। এটা কি সঠিক?
প্রশ্ন (২৭/১০৭) : প্রশাসনিক ক্ষেত্রে সাক্ষাতের সময় সালাম বিনিময় না করে প্রচলিত স্যালুট প্রথা শরী‘আতসম্মত কি?
আরও
আরও
.