উত্তর : শিক্ষার্থীরা অপরাধ করলে প্রথমে তাদের বুঝাতে হবে এবং ভৎর্সনা করতে হবে। এরপর শাস্তির ভয় দেখাতে হবে। এতেও সংশোধন না হ’লে মৃদুভাবে প্রহার করা যেতে পারে। তবে যখম হয় এমনভাবে প্রহার করা যাবে না এবং মুখে মারা যাবে না। সর্বাবস্থায় শাস্তির উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীকে সংশোধন করা, ব্যক্তিগত ক্রোধ বা হিংসার বহিঃপ্রকাশ ঘটানো নয় (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪৫/১৭০)। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর নির্দিষ্ট হদ সমূহের কোন হদ ছাড়া অন্য ক্ষেত্রে দশবার বেত্রাঘাতের অধিক কোন শাস্তি নেই’ (বুখারী হা/৬৪৫৬; মুসলিম হা/১৭০৮)। তিনি আরো বলেন, ‘তোমরা চাবুক (লাঠি বা বেত) ঐ জায়গায় লটকিয়ে রাখবে, যেখানে গৃহবাসীর দৃষ্টি পড়ে। কারণ এটা তাদের জন্য আদব শিক্ষাদানের মাধ্যম (ছহীহাহ হা/১৪৪৭; ছহীহুল জামে‘ হা/৪০২১)। কতিপয় বিদ্বানের মতে, দশ বছরের নীচের শিশুদের লাঠি বা চাবুক দ্বারা শাসন করা যাবে না। কেননা হাদীছে দশ বছর হ’লেই কেবল ছালাতের জন্য প্রহারের কথা বলা হয়েছে, তৎপূর্বে নয় (মাওয়াহিবুল জালীল ১/৪১৩)। অতএব শিক্ষকগণকে নিত্য-নতুন কৌশল অবলম্বন করে শিক্ষা দিতে হবে। প্রহার বা আঘাত করে শাসনের মানসিকতা দূর করে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবর্তন আনতে হবে। কোন সময় পুরস্কার বা তিরস্কার এর মাধ্যমে তাকে উৎসাহিত করবে। চূড়ান্ত অবস্থা ব্যতীত কোনভাবেই প্রহারের পথ বেছে নেওয়া যাবে না (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৬/৪০৩)।

প্রশ্নকারী : নাছির হোসাইন, ঢাকা।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৮/২৪৮) : আমি বালেগ হয়েছি ১৩ বছর বয়সে। কিন্তু আমি ছিয়াম রাখা শুরু করেছি ১৪ বছর বয়স থেকে। অজ্ঞতাবশত আমার বিগত এক বছরের ছুটে যাওয়া ছিয়ামগুলোর ক্ষেত্রে শরী‘আতের বিধান কী? আমাকে কি শুধু ক্বাযা আদায় করতে হবে, না-কি কাফফারাও দিতে হবে?
প্রশ্ন (৩৭/৪৩৭) : প্রত্যেক ছালাতের পর আয়াতুল কুরসী পড়ার হাদীছটিকে মিশকাতে যঈফ বলা হয়েছে। তাহলে আমরা এর প্রতি আমল করি কেন?
প্রশ্ন (১৮/৫৮) : র‌্যাব-এর পোষাকে শার্টের বাম হাতে গোখরা সাপের ছবি রয়েছে। ডিউটিতে থাকা অবস্থায় উক্ত পোষাকে ছালাত আদায় করা যাবে কি? - -ছাদ্দাম হোসাইনর‌্যাব অফিস, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন (৩৮/৪৭৮) : সকাল ও সন্ধ্যায় তিনবার সূরা ইখলাছ, ফালাক্ব ও নাস পাঠ করলে তা তার সকল বিপদাপদ থেকে রক্ষার জন্য যথেষ্ট হবে। এক্ষণে তিন বার পাঠ করার পদ্ধতি কি?
প্রশ্ন (২৭/১৪৭) : কারো বিরুদ্ধে যেনার অপবাদ দিলে এবং তা প্রমাণিত না হ’লে শরী‘আতে অভিযোগকারীর জন্য কি শাস্তি রয়েছে? - -আব্দুল আলীম, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৬/৩২৬) : জনৈক আলেম বলেছেন যে, রাসূল (ছাঃ)-এর নূর দ্বারাই চন্দ্র ও সূর্য সৃষ্টি করা হয়েছে। এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : স্কুল-কলেজে বোর্ড পরীক্ষার বিদায় অনুষ্ঠান উপলক্ষে নাচ-গান, ছাত্র-ছাত্রীদের মাল্যদান ও ছবি তোলা ইত্যাদি বিভিন্ন প্রকার শরী‘আতবিরোধী কার্যকলাপ হয়ে থাকে। এসব অনুষ্ঠানে যোগদান করা যাবে কি? - -ডা. মুহসিন, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৩৬) : জনৈক আলেম বলেন, এ শতাব্দীর শেষের দিকে ক্বিয়ামত সংঘটিত হবে, যা বেশ কিছু বর্ণনা দ্বারা প্রমাণিত। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : ফজরের আযানের পর মসজিদে এসে নির্দিষ্ট দু’রাক‘আত সুন্নাত ব্যতীত তাহিইয়াতুল ওযূ ও তাহিইয়াতুল মসজিদ ছালাত আদায় করা যাবে কি? - -মুহায়মিনুল হক, ঢাকা।
প্রশ্ন (১২/২৫২) : ইমাম গাযালী (রহঃ) ও তাঁর লেখনী সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্নঃ (৩/২৪৩) : আমি জনৈক ব্যক্তির কর্মচারী। তিনি আমাকে কিছু যাকাতের টাকা দেন এলাকায় বণ্টন করার জন্য। কিন্তু আমি নিজেকে এ সম্পদের হক্বদার মনে করে আমার জন্য কিছু রেখে দেই। এতে কি আমি গোনাহগার হব?
আরও
আরও
.