উত্তর : হিন্দুদের দাওয়াত দানের উক্ত তরীকা প্রজ্ঞা সম্পন্ন নয়। কেননা এতে তারা মনঃক্ষুণ্ণ ও ক্ষুব্ধ হবে। তবে অন্যভাবে তাদের দাওয়াত দেওয়ায় বাধা নেই। আল্লাহ বলেন, ‘তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহবান কর প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সুন্দর পন্থায়। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালভাবেই জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে’ (নাহ্ল ১৬/১২৫)। উল্লেখ্য যে, কুরআনের আরবী মূল মুছহাফ তাদেরকে দেওয়া যাবে না। কেননা তা স্পর্শ করা মুশরিকদের জন্য জায়েয নয় (ওয়াক্বি‘আহ ৫৬/৭৯; ত্বাবারাণী, ছহীহুল জামে‘ হা/৭৭৮০)। 

প্রশ্নকারী : ফারহান ঈসা, জামালগঞ্জ, জয়পুরহাট।






প্রশ্ন (২৮/২২৮) : স্বামীর চাচা বা মামা তথা চাচা শ্বশুর বা মামা শ্বশুর কি স্ত্রীর মাহরাম হিসাবে গণ্য হবেন। তাদের সামনে কি পর্দা করতে হবে?
প্রশ্ন (২১/৩৪১) : বিবাহের মোহর নির্ধারণ হয়েছে অনেক বেশী। যা আমার সামর্থ্যের বাইরে। এমতাবস্থায় করণীয় কি?
প্রশ্ন (১৬/৯৬) : আমি একটি ইট ভাটায় কাজ করি। কাজের সূত্রে আমি দু’টি ভাটা থেকে টাকা নিয়ে বর্ষা মৌসুমে শ্রমিকদের অগ্রিম ১০-২০ হাযার টাকা দিয়ে থাকি, যা পরবর্তীতে মজুরী থেকে কর্তন করা হয়। আর আমাকে পরিচালনাকারী হিসাবে কিছু টাকা দিয়ে থাকে। কেউ যদি ঠিকভাবে কাজ না করে তাহ’লে আমার প্রাপ্য টাকা থেকে দন্ড দিতে হয়। এক্ষণে উক্ত কাজ আমার জন্য বৈধ হচ্ছে কি? - -এম আহাদ আলী, ঝিনা-ঝালপুকুর, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩৪৩) : পবিত্র কুরআনে রুকূ, পারা ইত্যাদি যা সংযোজন করা হয়েছে, তা ব্যবহার করায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : বিবাহ করেছি, কিন্তু দ্রুত সন্তান নিতে চাই না। তবে টেস্ট করে দেখি স্ত্রী গর্ভবতী। এক্ষণে গর্ভপাত করানো জায়েয হবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : টিভি, ইন্টারনেট তথা মিডিয়া বর্তমানে সমাজকে অশ্লীল কাজে উদ্বুদ্ধ করার প্রধানতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এগুলি ধর্মীয় জ্ঞানার্জনেরও অন্যতম মাধ্যম। এক্ষণে এ ব্যাপারে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩৮/১১৮) : পূজার সময় বাজারে ছাগল ক্রয়-বিক্রয় চাঙ্গা হয়। এ সময় ছাগল বিক্রয় লাভজনক হয়। এ সময় মুসলমানদের জন্য ছাগল বিক্রয় জায়েয হবে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : ঢাকা শহরে বাড়ি করার ক্ষেত্রে ব্যাংক ঋণ না দেখালে সরকারী ট্যাক্সের পরিমাণ অনেক বেড়ে যায়। এক্ষণে সরকারী যুলুম থেকে বাঁচার জন্য ব্যাংক ঋণ নেওয়া জায়েয হবে কি? - -জাহিদুল ইসলাম, কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (৫/৩৬৫) : অ্যালকোহলযুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩) : আমার ছেলে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। কোন ক্রমেই সে অন্যায় বর্জন করে না। তার মা তার অন্যায়ের সহযোগিতা করে। এমতাবস্থায় সন্তানকে তাজ্যপুত্র করা যাবে কি এবং এ ধরনের স্ত্রীর সাথে সংসার করা যাবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : স্বামী আমার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করেছেন। কিন্তু তিনি আমার প্রতি দায়িত্ব ওকর্তব্য যথাযথ ভাবে পালন করেন। অথচ আমি এটা মানসিকভাবে মেনে নিতে পারি না এবং কষ্ট পাই। এজন্য স্বামী গোনাহগার হবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : সফরে ক্বাযা হওয়া একাধিক ছালাত বাসায় পৌঁছে ক্বাযা আদায় করলে তা পুরো আদায় করতে হবে কি?
আরও
আরও
.