উত্তর : জুম‘আর ছালাতের পূর্বে তাহিইইয়াতুল মসজিদ দু’রাক‘আত ব্যতীত নির্ধারিত কোন ছালাত নেই। বরং খুৎবার আগ পর্যন্ত দুই দুই রাক‘আত করে যতটুকু সম্ভব নফল ছালাত আদায় করবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি জুম‘আর দিনে গোসল করে ছালাতে আসবে এবং সাধ্যানুযায়ী ছালাত আদায় করবে। তারপর ইমাম খুৎবা শেষ করা পর্যন্ত চুপ থাকবে এবং তার সাথে ছালাত আদায় করবে, তার জন্য উক্ত জুম‘আ ও পরবর্তী জুম‘আর মাঝের পাপসমূহ এবং অতিরিক্ত আরো তিন দিনের পাপ ক্ষমা করা হবে (মুসলিম হা/৮৫৭; মিশকাত হা/১৩৮২)। ইমাম শাওকানী (রহঃ) বলেন, এ হাদীছে দলীল রয়েছে যে, জুম‘আর পূর্বে ছালাতে নির্ধারিত কোন রাক‘আত সংখ্যা নেই (নায়লুল আওত্বার হা/১২২২-এর ব্যাখ্য দ্রঃ)। এছাড়া অন্য হাদীছ দ্বারাও এটাই প্রমাণিত হয় (বুখারী হা/৯১০; মিশকাত হা/১৩৮১)।

এছাড়া জুম‘আর পর দুই, চার বা ছয় রাক‘আত সুন্নাত পড়বে (মুসলিম হা/৮৮১; আবুদাউদ হা/১১৩২; তিরমিযী হা/৫২৩; মিশকাত হা/১১৮৭, ১১৬৬)। উল্লেখ্য, জুম‘আর আগে ‘ক্বাবলাল জুম‘আ’ বলে পরিচিত চার রাক‘আত ছালাত পড়া সম্পর্কে বর্ণিত হাদীছ ও আছারসমূহ যঈফ (ইবনু মাজাহ হা/১১২৯; সিলসিলা যঈফাহ হা/১০০১, ১০১৬, ৫২৯০; মির‘আতুল মাফাতীহ ৪/৪৫৭)।






প্রশ্ন (১৮/৩৭৮) : সোশ্যাল মিডিয়ায় অনেকে রাশিফল বা জ্যোতিষশাস্ত্রকে বিনোদন হিসাবে দেখে। কিছু কিছু ক্ষেত্রে মিলেও যায় বলে মনে হয়। এগুলো পড়া বা শেয়ার করা যাবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : মনে মনে কুরআন তেলাওয়াত করলে নেকী পাওয়া যাবে কি? - -বিলাল হোসাইন, ওয়ারী, ঢাকা।
প্রশ্ন (৩৪/১৯৪) : হিজামাহ করিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে কি? - -নাজমুছ ছাকিব, ঢাকা উদ্যান, ঢাকা।
প্রশ্ন (২৮/২৮) : রাসূল (ছাঃ) জিন জাতির মাঝে দ্বীন প্রচার করেছিলেন কি? - -মানিক হোসাইন, দিনাজপুর।
প্রশ্ন (২১/১৪১) : তাফসীর মা‘আরেফুল কুরআন নামক তাফসীরটি কুরআন ও ছহীহ হাদীছের আলোকে প্রণীত কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : আমি আমার ছেলের জন্মদিনে প্রচলিত নিয়মে জন্মদিন পালন না করে একটি করে ছাগল ইয়াতীমখানায় দান করি। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৪৪৪) : ‘কালেমা তাইয়েবা’র বাক্যটি কি? এটা নিয়ে মতবিরোধের কারণ কি? - -ওমর ফারূক, পীরগাছা, রংপুর।
প্রশ্ন (৩৩/৩১৩) : হজ্জ থেকে ফিরে আসা উপলক্ষে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : বিভিন্ন ইতিহাস গ্রন্থে দেখা যায়, আবুবকর (রাঃ) ফাতিমা (রাঃ)-কে মারার জন্য কুনফুয নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তার ছড়ির আঘাতে ফাতেমার গর্ভপাত হয়ে যায় এবং এর প্রভাবেই তিনি মারা যান। এই ঘটনার কোন সত্যতা আছে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/১৯৫) : মসজিদের সামনে আরবীতে ‘লা ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লেখা এবং মিম্বরে টাইল্স বসানো যাবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স সহ দেশে যেসব ইসলামী বীমা আছে সেগুলো কি সূদমুক্ত?
প্রশ্ন (২/২৮২) : ‘হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে এবং সেখানে শাহাদতবরণকারীগণ জান্নাতে যাবে’ মর্মের বর্ণনাটির কোন সত্যতা আছে কি?
আরও
আরও
.