উত্তর : মৃত ব্যক্তিকে চুম্বন করায় শরী‘আতে কোন বাধা নেই। আবুবকর (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-এর ওফাতের পর তাঁকে চুম্বন করেছিলেন (বুখারী হা/১২৪১, ৪৪৫৫-৫৭, মিশকাত হা/১৬২৪)। ওছমান বিন মায‘ঊন (রাঃ) মৃত্যুবরণ করলে রাসূল (ছাঃ) কাঁদতে কাঁদতে তাকে চুম্বন করেছিলেন (তিরমিযী হা/৯৮৯, সনদ ছহীহ)। তবে মহিলাদের জন্য স্বামী এবং মাহরাম ভিন্ন অন্য কাউকে চুম্বন করা জায়েয নয়। এছাড়া পুরুষরাও স্ত্রী এবং মাহরাম ব্যতীত কাউকে চুম্বন করতে পারবে না।

উল্লেখ্য যে, ‘স্বামী মারা গেলে স্ত্রীর পক্ষে তাকে দেখা হারাম’ মর্মে প্রচলিত এ কথাটি কুসংস্কার মাত্র। কারণ ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, স্ত্রী স্বামীকে আর স্বামী স্ত্রীকে মৃত্যুর পর গোসল করাতে পারবে (ছহীহ ইবনু মাজাহ হা/১২০৫-০৬, ‘জানাযা’ অধ্যায়; বায়হাক্বী ৩/৩৯৭; দারাকুৎনী হা/১৮৩৩ সনদ হাসান; ইরওয়া হা/৭০০)।






প্রশ্ন (১৪/২৫৪) : অজ্ঞতার কারণে সম্পূর্ণ বা আংশিক হারাম টাকা দিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীতে মূলধনে যে পরিমাণ হারাম ছিল তা সরিয়ে ফেললে ব্যবসাটি হালাল হবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : নারীদের কসমেটিকস সামগ্রীর ব্যবহার করায় কোন বাধা আছে কি? - -ছাকিব, মুহাম্মাদপুর, ঢাকা।
প্রশ্ন (৯/২০৯) : জুতা-স্যান্ডেল পরে জানাযার ছালাত আদায় করা ও কবরে মাটি দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘আহ’লেহাদীছ’ নাম দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করা যাবে কি? এর উপকারিতা কী?
প্রশ্ন (৩/৪০৩): ই‘তেকাফে বসার এবং বের হওয়ার সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৭/১৩৭) : এলার্জি থেকে সুস্থতা লাভের জন্য রূপার চেইন ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : শিশুদের ছোট বয়সে রোগ হওয়ার পূর্বেই প্রতিষেধক হিসাবে যেসব টিকা দেওয়া হয় এগুলি কি জায়েয? এটা কি তাওয়াক্কুল বিরোধী নয়? - তা‘লীমুল হক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩২/৩২) : অনেকে ব্যবসার স্বার্থে বিভিন্ন আলেমের জাল ও যঈফ হাদীছ ভিত্তিক বক্তব্য ও বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসার রূযী হালাল হবে কি?
প্রশ্ন (৪০/৮০) : লাইলী-মজনু নিয়ে সমাজে প্রচলিত কাহিনীসমূহের কোন ভিত্তি আছে কি? তাদের জান্নাতে বিবাহ হওয়ার বিষয়টির সত্যতা আছে কি? - -রায়হানুদ্দীন, চৌগাছা, যশোর।
প্রশ্ন (৩৪/২৩৪) : ছিয়ামরত অবস্থায় কেউ কবীরা গুনাহে লিপ্ত হয়ে পড়লে তার ছিয়াম কি ভঙ্গ হয়ে যাবে?
প্রশ্ন (২৪/৩০৪) : হানাফী মসজিদে ছালাত আদায় করার সময় হানাফীদের সাথে পায়ে পা না মিলালে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : পিতা-মাতা ছাড়াছাড়ি হওয়ার পর আমি পিতার কাছে থাকি। মায়ের অন্যত্র বিবাহ হয়েছে এবং সাবালক সন্তান আছে। এক্ষণে পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কাকে প্রাধান্য দিব?
আরও
আরও
.