উত্তর : প্রথমতঃ নিয়ত বিশুদ্ধ করতে হবে। কারণ বান্দা কোন সৎ কাজের দৃঢ় নিয়ত করে থাকলে আল্লাহ তাকে অবশ্যই পথ দেখাবেন (আনকাবূত ২৯/৬৯)। দ্বিতীয়তঃ ফজর ছালাত জামা‘আতে আদায়ের গুরুত্ব সম্পর্ক সচেতন থাকতে হবে। কারণ এতে যেমন সারা রাত জেগে ইবাদত করার ছওয়াব পাওয়া যায়, তেমনি জামা‘আতে ছালাত আদায়কারী ব্যক্তি সারা দিনের জন্য আল্লাহর যিম্মায় চলে যায় (মুসলিম হা/৬৫৬, ৬৫৭; মিশকাত হা/৬৩০, ৬২৭)। তৃতীয়তঃ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। কারণ রাসূল (ছাঃ) এশার পর (বিনা প্রয়োজনে) জেগে থাকাটা অপসন্দ করতেন (বুখারী হা/৫৬৮; মিশকাত হা/৫৮৭)। চতুর্থতঃ রাতে ঘুমানোর পূর্বে ওযূ করবে এবং সূরা নাস, ফালাক, ইখলাছ তিন বার করে ও একবার আয়াতুল কুরসী পাঠ করে ঘুমাবে। উপরোক্ত আমলগুলো করলে নিয়মিত জামা‘আতের সাথে ছালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, রাজশাহী।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৯/৩৩৯) : ইউটিউব ভিডিওতে বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে যে উপার্জন করা হয় তা জায়েয কি? - -আবুল বাশার, রংপুর।
প্রশ্ন (৩১/১৯১) : আমি একটি চায়নীজ কোম্পানীতে চাকুরী করি। সেখানে প্লাস্টিকের পরচুলা দিয়ে ক্যাপ তৈরি করা হয় এবং সেগুলো বিদেশে রফতানী করা হয়। এই ধরনের প্রতিষ্ঠানে চাকুরী করা কি হালাল হবে?
প্রশ্ন (২৫/২৬৫) : ছিয়াম অবস্থায় ব্যথা বা জ্বর উপশমের জন্য সাপোজিটরী ও শ্বাস কষ্ট দূর করার জন্য ইনহেলার ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৩/৪২৩) : আমি মাগরিবের ছালাতের শেষ বৈঠকে গিয়ে দেখি ইমাম ডান দিকে সালাম ফিরাচ্ছেন। আমি বৈঠকে বসে জামা‘আতে অংশ গ্রহণ করি। এ ক্ষণে আমার ছালাত হয়েছে কি
প্রশ্ন (১১/২৯১) : জনৈক ব্যক্তি বলেন, হাদীছে রয়েছে, কোন খাবারের পাত্রে কুকুর মুখ দিয়ে খেলে সেখান থেকে খাবার ফেলে দিয়ে পাত্রের বাকি খাবার খাওয়া যাবে। কিন্তু ঐ পাত্রে যদি কোন বেনামাযী হাত দেয়, তাহ’লে ঐ পাত্রের খাবার খাওয়া যাবে না। উক্ত হাদীছ উদ্ধৃতিসহ সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/১৪৬) : আমি একজন রিক্সাচালক। দিনের বেলায় যে জায়গার ভাড়া ২০ টাকা, রাতের বেলায় সে একই জায়গায় অনেক চালক ৪০ টাকা নিয়ে থাকি। এভাবে নানা অজুহাতে ভাড়া কমবেশী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদের দিন আক্বীক্বা করার বিধান কি?
প্রশ্ন (৬/১২৬) : সূদের টাকায় কি ট্যাক্স দেয়া যাবে? যেহেতু হারাম গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের টাকা জোরপূর্বক আদায় করে নিজ স্বার্থ হাছিল ও জনসাধারণকে সুবিধাবঞ্চিত করা হয়।
প্রশ্ন (৩৮/১১৮) : ‘লা হাওলা অলা কুওয়াতা ইল­া বিল­া-হ’ ৯৯টি রোগের ঔষধ। যার সর্বনিম্ন হ’ল দুশ্চিন্তা। উক্ত মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মিনহাজ পারভেযহড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৭/২৮৭) : অমুসলিম কর্তৃক অনুবাদকৃত কুরআন পড়া জায়েয হবে কি? - আশরাফ, ডিমলা, নীলফামারী।
প্রশ্ন (১০/৩৭০) : সরকারকে ট্যাক্স না দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা করা বৈধ হবে কি?
প্রশ্ন (৭/৩২৭) : যারা বিকলাঙ্গ ও নিজ হাতে খেতে পারে না তাদের উপর রামাযানের ছিয়াম কি ফরয?
আরও
আরও
.