উত্তর : এমতাবস্থায় ছালাত কছর করা যাবে। তবে ছালাত জমা‘ তাকদীম বা তাখীর তখনই করা উত্তম হবে যখন যথা সময়ে ছালাত আদায়ের সুযোগ পাবে না। কারণ আল্লাহ ছালাতের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন (নিসা ৪/১০৩; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/৩৭০; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৮১-২৮২)। সামুদ্রিক সফরে এক বছর অবস্থান করলেও ছালাত কছর করতে পারবে। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, আলেমগণ এই বিষয়ে একমত যে, যতদিন পর্যন্ত ইকামত বা নির্দিষ্ট জায়গায় অবস্থানের সিদ্ধান্ত না নিবে, ততদিন একজন মুসাফির কছর আদায় করবে। যদিও এভাবে বহু বছর কেটে যায় (তিরমিযী হা/৫৪৮-এর আলোচনা দ্রষ্টব্য)। আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) আযারবাইজান সফরে গেলে পুরো বরফের মৌসুম সেখানে আটকে যান ও ছয় মাস যাবৎ কছর করেন (বায়হাক্বী ৩/১৫২ পৃঃ; ইরওয়া হা/৫৭৭, সনদ ছহীহ)। অনুরূপভাবে হযরত আনাস (রাঃ) শাম বা সিরিয়া সফরে গিয়ে দু’বছর সেখানে থাকেন ও কছর করেন (ফিক্বহুস সুন্নাহ ১/২৮৬ পৃ.; মিরক্বাত ৩/২১১ পৃঃ)। সুতরাং স্থায়ী মুসাফির যেমন জাহায, বিমান, ট্রেন, বাস ইত্যাদির চালক ও কর্মচারীগণ সফর অবস্থায় সর্বদা ছালাতে কছর করতে পারেন (ছালাতুর রাসূল (ছাঃ) ১৮৭ পৃঃ)। তবে মনে রাখতে হবে যে, ক্বছর করা ওয়াজিব নয়। কিন্তু রাসূলুল্লাহ (ছাঃ) এবং অধিকাংশ ছাহাবী সর্বদা ক্বছরকেই অগ্রাধিকার দিতেন (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ২৪/৯৮; ফিক্বহুস সুন্নাহ ১/২১২)।

প্রশ্নকারী : মুশফীকুল মুনীর, গাইবান্ধা।







প্রশ্ন (২৫/৩০৫) : স্ত্রী যদি স্বামীকে বলে তুমি অমুক কাজটি করলে মনে করবে যে তালাক হয়ে গেছে। তারপরও যদি তালাকের নিয়ত না রেখে স্ত্রীর নিষেধ করা কাজটি স্বামী করে ফেলে তাহ’লে কি তালাক হয়ে যাবে?
প্রশ্ন (৪০/৪৮০) : হজ্জব্রত পালনকালে এহরাম অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার শরীরে সুগন্ধি লাগানো যাবে কি?
প্রশ্ন (১৮/৩৭৮) : ছিয়াম অবস্থায় দাঁত তোলায় শরী‘আতে কোন বাধা আছে কি? - মিছবাহুল হক, সীতাকুন্ডু, চট্টগ্রাম।
প্রশ্ন (২৫/৪৬৫) : নমরূদ মশার কামড়ে মারা গিয়েছিল বলে সমাজে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা কতটুকু নির্ভরযোগ্য?
প্রশ্ন (৫/৫) : সিজদারত অবস্থায় দুই পায়ের আঙ্গুল কি অবস্থায় রাখতে হবে? - তানযীলুর রহমান - শিক্ষক, বাউটিয়া দাখিল মাদ্রাসা, রাজশাহী
প্রশ্ন (১৬/১৩৬) : বিড়ি, সিগারেট, জর্দা, গুল, হিরোইন হারাম বস্ত্ত। এগুলো খেলে ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : আমার বিবাহের কিছুদিন পর থেকেই স্ত্রীর সাথে মনোমালিন্য লেগে থাকে। দেড় বছরে বহুবার তাকে তালাকের নিয়তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। কিন্তু আমি জানতাম না যে, লিখিত তালাক ছাড়া মুখে তালাক হয়ে যায়। এখন সে গর্ভবতী। এখন আমার করণীয় কি? - -মামূন, পাবনা।
প্রশ্ন (২৯/১০৯) : প্রশ্ন : দ্রাঘিমা রেখা ও অক্ষাংশ রেখার দূরত্বের কারণে এক সঙ্গে দিবা-রাত্রি হয় না। বাংলাদেশের বিপরীত স্থান চিলি। বাংলাদেশে সন্ধ্যা হ’লে চিলিতে সকাল হয়। তাহ’লে লায়লাতুল ক্বদর, প্রতি রাত্রে আল্লাহর নিম্ন আকাশে অবতরণ, আরবী তারিখের পরিবর্তন ইত্যাদির ব্যাখ্যা কিভাবে দেওয়া যাবে?
প্রশ্ন (১/১) : জামা‘আতে ছালাত ওয়াজিব হওয়ার জন্য কি আযান শ্রবণ করা শর্ত? কোন কোন বিদ্বান বলেছেন, জামা‘আত ঐ ব্যক্তির উপরে ওয়াজিব, যে মসজিদ থেকে এমন দূরত্বে অবস্থান করে যেখান থেকে খালি মুখের আযান শুনা যায়।
প্রশ্ন (১৬/১৭৬) : আমার কাপড়ের দোকানে মেয়েদের টপস, জিপসি, প্যান্ট, টাইটস ইত্যাদি আধুনিক পোষাক বিক্রয় করে থাকি। এটা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৬/১২৬) : জুম‘আর দিন ফজরের ছালাতে মুছল্লীদের অবস্থা বিবেচনায় সূরা সাজদাহ এবং দাহর অর্ধেক করে পাঠ করলে তা সুন্নাহ সম্মত হবে কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : মসজিদে ইমাম না থাকায় এক ব্যক্তি এশার ছালাতে ইমামতি করেন। তিনি একটি ৭/৮ বছরের ছেলেকে তার ডান পার্শ্বে নিয়ে ছালাত আদায় করেন। এতে মসজিদে বিতর্ক সৃষ্টি হয়। এমনকি কেউ কেউ ছালাত পুনরায় পড়ে। উক্ত ছালাত সঠিক হয়েছে কি?
আরও
আরও
.