উত্তর :  উক্ত শব্দগুলো যোগ করে পাঠ করার ব্যাপারে যে বর্ণনা রয়েছে তা যঈফ (নাসাঈ হা/১৭৪৬; ইরওয়া ২/১৭৬; বুলুগুল মারাম হা/৩০৮; মিরকাত ৩/৯৫০)। তবে অধিকাংশ বিদ্বান মনে করেন, দো‘আ কুনূতের শেষে এধরনের অর্থবোধক শব্দ যোগ করাতে কোন দোষ নেই। বরং শরী‘আত সম্মত। কারণ এগুলোর উপর সালাফদের আমল রয়েছে (নববী, আল-মাজমূ‘ ৩/৪৭৭-৭৮; তামামুল মিন্নাহ ১/২৪৩;  মির‘আত ৪/২৮৫; আশ-শারহুল মুমতে‘ ৪/৫২; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৬৩/৩৪)। তাছাড়া হাসান (রাঃ)-কে রাসূল (ছাঃ) কর্তৃক শিক্ষা দেওয়া দো‘আতে যেমন শব্দের ভিন্নতা রয়েছে তেমনি হাসান ব্যতীত অন্যদের শিক্ষা দেওয়া কুনূতে দো‘আর ভিন্নতা রয়েছে (আবূদাউদ হা/১৪২৭; ইবনু মাজাহ হা/১১৪৯; ছহীহুল জামে‘ হা/১২৮০; মিশকাত হা/১২৭৬)। অতএব বিতরের কুনূতে বৃদ্ধি করা যায়। (দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) পৃ. ১৬৮ টীকা ৭৬৮)।

- আল-আমীন, পায়রাবন্দ সরকারী কলেজ, রংপুর।






প্রশ্ন (২৭/৪৬৭) : হাদীছে উত্তমরূপে ওযূ করে কেবল ছালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগমনকারীর জন্য বিশেষ পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। এর ব্যাখ্যা ও তাৎপর্য কি? - -যহীর শেখ, আসাম, ভারত।
প্রশ্ন (১/১): আমাদের এলাকায় জনৈক ব্যক্তি বজ্রপাতে মারা যায় তাকে কবরস্থ করার পরপরই কবর পাকা করা হয় এবং উপরে ঢালাই দেওয়া হয়। কারণ এ ধরনের লাশ চুরি হয়ে যায়। এক্ষণে এর হুকুম জানতে চাই।
প্রশ্ন (৬/১২৬) : চুরি, মদ্যপান, জুয়া খেলা ও মিথ্যা কথা বলায় অভ্যস্ত জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে এসে তওবা করতে চাইলে তিনি তাকে কেবল মিথ্যা বলা থেকে নিষেধ করেন। লোকটি তা মেনে নিয়ে বাকী তিনটি কাজ করতে চায়। কিন্তু সত্য কথা বলতে গিয়ে পর্যায়ক্রমে সে বাকী কাজগুলি থেকে তওবা করতে বাধ্য হয়। এ কাহিনীটির কোন সত্যতা আছে কি? - -মোবারক, পীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (২৬/৩০৬) : মিসওয়াক সহ ছালাত আদায় মিসওয়াক বিহীন সত্তরবার ছালাতে আদায়ের চেয়েও অধিক নেকীপূর্ণ। উক্ত বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : আমি ওলী ছাড়া বিয়ে করেছি। পরে জানতে পারলাম যে ওলী ছাড়া বিবাহ বাতিল। তাই পরবর্তীতে আমি স্ত্রীকে তিন বারে তিন তালাক প্রদান করেছি। এক্ষণে বিবাহ বাতিল হওয়ায় মোহরানা পরিশোধ করতে হবে কি?
প্রশ্ন (২৮/২৬৮) : তাফসীর কুরতূবীতে এসেছে, জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে দারিদ্রের অভিযোগ করলে তিনি তাকে ঘরে প্রবেশের সময় সালাম প্রদান এবং সূরা ইখলাছ পাঠের নির্দেশনা দেন। অতঃপর তিনি কয়েকদিন আমল করতেই তার দারিদ্রতা দূর হয়ে যায়। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/১৫১) : বিভিন্ন হাদীছে আল্লাহ তা‘আলা বা রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে লা‘নত করা হয়েছে। এর দ্বারা কি বুঝানো হয়েছে? লা‘নত-এর পরকালীন শাস্তি কি?
প্রশ্ন (১২/৪৫২) : প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে হানাফী মাযহাবের ফৎওয়া হ’ল, চাকুরী শেষে যা একবারে সরকার প্রদান করে থাকে তা হালাল। কিন্তু বর্তমান সরকারী চাকুরীর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে তা হ’ল- সরকার প্রতি মাসে কর্মচারীদের বেতন থেকে নির্দিষ্ট হারে একটি অংশ কেটে রাখে এবং তা সূদী ব্যবসায় খাটায়। অতঃপর চাকুরী শেষে মুনাফাসহ যে পরিমাণ টাকা জমা হয়, তা এককালীন অথবা গ্রাহক চাইলে মাসিক ভিত্তিতে প্রদান করে। উক্ত অর্থ গ্রহণ করা কি হালাল হবে?
প্রশ্ন (৩২/৭২) : পুরুষরা কি পরিমাণ স্বর্ণ ব্যবহার করতে পারবে? শুনেছি তারা সর্বোচ্চ ২ আনা পরিমাণ ব্যবহার করতে পারে। এর কোন সত্যতা আছে কি? - -রিমোন* আহমাদগোদাগাড়ী, রাজশাহী।* কেবল ‘আহমাদ’ নাম রাখুন (স.স.)।
প্রশ্ন (৬/১২৬) : আমি ইটভাটায় কাঁচা ইট সাজানোর কাজ করি। এক এক ভাগে ইট ধরে ১৮৮০০। কিন্তু আমাদের যারা হেড তারা ম্যানেজার ও কোম্পানীকে ধোঁকা দিয়ে ২০ হাযার ইটের টাকা নেয়। এই টাকার ভাগ আমিও পাই। বিগত বছরেও এরকম টাকা আমি নিয়েছি। এখন আমি অনুতপ্ত। কিভাবে এই অপরাধ থেকে মুক্ত হ’তে পারি?
প্রশ্ন (৭/৩৬৭) : দোকানঘর ভাড়া নেওয়ার আগে মালিককে সিকিউরিটি বা অগ্রিম যামানত হিসাবে টাকা জমা দেওয়ার প্রচলিত নিয়ম জায়েয কি?
প্রশ্ন (২৯/৩০৯) : আমি পাঁচ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে তা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে যাকাত দিয়েছি এবং বাকী অংশ দান করেছি। এক্ষণে আমার যাকাত কবুলযোগ্য হবে কি? না মূল টাকা থেকে যাকাত বের করতে হবে? - আব্দুল আহাদ, পুঠিয়া, রাজশাহী।
আরও
আরও
.