উত্তর : উক্ত মর্মে মারফূ ও মাওকূফ সূত্রে বেশ কিছু হাদীছ বর্ণিত হয়েছে। মারফূ‘ সূত্রে বর্ণিত হাদীছগুলো যঈফ। তবে ওমর, ইবনু আববাস, আবু সাঈদ খুদরী (রাঃ) প্রমুখ ছাহাবী থেকে কতিপয় আছারের সনদ ছহীহ। শায়খ আলবানী মাওকূফ সূত্রগুলোকে ছহীহ বলার পর উল্লেখ করেন, এগুলো মারফূ‘র হুকুম রাখে কি না আমার নিকট স্পষ্ট নয় (সিলসিলা যঈফাহ হা/২০৮-এর আলোচনা দ্রষ্টব্য)। আবুত তুফায়েল (রাঃ) ইবনু আববাস (রাঃ)-কে বলেন, লোকেরা জাহেলী যুগে ও ইসলামী যুগে এত পাথর নিক্ষেপ করা সত্ত্বেও রাস্তা বন্ধ হয় না কেন? উত্তরে ইবনু আববাস (রাঃ) বলেন, যাদের পাথর কবুল করা হয় সেগুলো উঠিয়ে নেওয়া হয়। যদি এমনটি না হ’ত তাহ’লে এখানে পাথরের টিলা বা পাহাড় সৃষ্টি হয়ে যেত (ফাকেহী, আখবারে মাক্কাহ হা/২৫৮৬; ইবনু আবী শায়বাহ হা/১৫৫৭৩, সনদ জাইয়েদ)। সাখাভী বলেন, আমার উস্তায হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, ‘আমি এর আশ্চর্যজনক দৃশ্য অবলোকন করেছি। আমি এ বিষয়ে ভাবছিলাম। তারপর দেখলাম বহুলোক অনেক পাথর নিক্ষেপ করছে। কিন্তু কেবল গুটিকয়েক পাথরই মাটিতে পতিত হচ্ছে’ (সাখাভী, আল-মাক্বাছিদুল হাসানাহ, হা/৯৭২-এর আলোচনা দ্রষ্টব্য)। সর্বোপরি মূল বিষয় আল্লাহ্ই অধিক অবগত।






প্রশ্ন (২৮/৩০৮) : মৃত মুরগীর পেট থেকে ডিম বের করে খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : জমি বিক্রয়ের বায়নাচুক্তির পর জমি না দিয়ে কয়েক বছর পর উক্ত বায়নামূল্য ফিরিয়ে দিতে চাইলে, ক্রেতা তা নিতে অস্বীকৃতি জানায়। ক্রেতার জীবদ্দশায় তার সন্তানরা তা ফিরিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করছে। এক্ষণে ক্রেতার অস্বীকৃতি সত্ত্বেও সন্তানরা তা নিলে বিক্রেতা কি তার পাপ থেকে মুক্তি লাভ করবে?
প্রশ্ন (৩৩/১৫৩) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন। - -আবুল কালাম, খুলশী, চট্টগ্রাম।
প্রশ্ন (৬/৮৬) : একই পাপ বারবার করে বহুবার তওবা করেছি। এভাবে বারবার ওয়াদা ভঙ্গ করলে তওবা কবুলযোগ্য হবে কি? - -শহীদুয্যামান, কাথুলী রোড, মেহেরপুর।
প্রশ্ন (১৬/২৯৬) : কোন পাখীকে তীর, ধনুক বা অন্য কিছু দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দিয়ে যবহ করা হলে খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৫/২১৫) : সুদীর্ঘকাল যাবৎ মসজিদের পাশে পৈত্রিক ভিটায় আমাদের বাড়ি-ঘর। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ আমীন ডেকে জমি মাপার পর দেখা যায় আমাদের বাড়ি মসজিদের জমির পৌনে ১ শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে, যা মসজিদ কর্তৃপক্ষ বা আমাদের কারো জানা ছিল না। এক্ষণে তারা বাড়ি ভেঙ্গে হ’লেও উক্ত জমি ফেরত দেয়ার দাবী করছে। আমার পিতা এই জমিটুকুর মূল্য বা মসজিদের অন্য পাশে সমপরিমাণ জমি ক্রয় করে দিতে চান। এটা জায়েয হবে কি? - -সিরাজুম মুনীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (২১/২৬১) : ওয়াক্ত শুরুর পূর্বে আযান দেওয়া বৈধ হবে কি? - -আবুবকর, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৩/২৫৩) : অমুসলিমদের নিকট বিড়ি-সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : জান্নাতী নারীদের পোষাক সবুজ রঙের হবে একথার কোন সত্যতা আছে কি? - -মুস্তাফীযুর রহমান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩/২৪৩) : মহিলারা একজন পুরুষের ইমামতিতে মসজিদে ঈদের ছালাত আদায় করতে পারবে কী?
প্রশ্ন (২৫/৩০৫) : কিয়ামত সংঘটিত হবে মাগরিবের ছালাতের সময়, সেজন্য মাগরিবের ছালাত এগিয়ে দেওয়া হয়েছে’ -এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৪/২১৪) : কোন নারীর জন্য সমবয়সী অপর নারীর সামনে শরীরের কতটুকু পরিমাণ স্থান ঢেকে রাখা আবশ্যক? - -সোহান আহমাদ, দুবাই।
আরও
আরও
.