উত্তর : সামনে দিয়ে কেউ গেলে মারতে বলা হয়নি। বরং তাকে হাত দিয়ে প্রতিহত করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যখন তোমাদের কেউ কোন বস্ত্তকে সম্মুখে রেখে ছালাত আদায় করবে যা তার জন্য লোকদের থেকে সুৎরা বা পর্দা স্বরূপ হবে। এমতাবস্থায় তার সম্মুখ দিয়ে যদি কেউ অতিক্রম করতে চায়, তাহ’লে সে যেন তাকে প্রতিরোধ করে। এরপরেও যদি কেউ বাধা মানতে অস্বীকার করে, তবে তার সাথে যেন লড়াই করে। কেননা সে শয়তান’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭৭৭ ‘ছালাত’ অধ্যায় ‘সুৎরা’ অনুচ্ছেদ)। উক্ত হাদীছ দ্বারা মূলতঃ মুছল্লীর সামনে দিয়ে অতিক্রম করার ব্যাপারে নিষেধাজ্ঞার গুরুত্ব বুঝানো হয়েছে। সুতরাং শিষ্টাচার বজায় রেখে প্রতিহত করবে।






প্রশ্ন (১২/৯২) : জনৈকা নারীর সাথে আমার বিবাহের সিদ্ধান্ত হওয়ার পর আমি কোন কারণে রাগবশত তাকে কিছু কথা বলি। যেমন- তোমার সাথে বিবাহ হ’লে তিন তালাক হয়ে যাবে, এরূপ করলে বিবাহের আগেই তোমাকে তালাক ইত্যাদি ভাষায় তাকে হুমকি দেই। এক্ষণে এরূপ কথায় তালাক কার্যকর হবে কি?
প্রশ্ন (৪/১৬৪) : গরু বা অন্য কোন পশুকে কৃত্রিমভাবে প্রজনন করা এবং এর বিনিময় গ্রহণ করতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১১/১৩১) : কোন বিষয়ে আল্লাহর কাছে বিচার দেয়ার পর পুনরায় সে বিষয়ে মানুষের কাছে বিচার চাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : ছালাতের মধ্যে আঙ্গুল ফুটানো শরী‘আতসম্মত কি? এটা করায় ছালাত বাতিল হয়ে যাবে কি?
প্রশ্ন (১০/৪৫০) : বিতর ছালাতে কুনূত পাঠের সময় ইমাম সশব্দে কুনূত পাঠ করে এবং মুক্তাদীগণ আমীন বলে। এরূপ পদ্ধতি সঠিক কি? - -আলমগীর হোসেন, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (৯/৪৯) : জয়ফলের মধ্যে অল্প মাত্রায় নেশাজাতীয় উপাদান থাকায় সঊদী আরব সহ কিছু দেশে তা আমদানী নিষিদ্ধ। অনেক আলেম এটিকে হারাম বলেছেন। কিন্তু আমাদের দেশে এটা বিরিয়ানী, হালীম ইত্যাদির মশলা হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এক্ষণে এটি খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : ‘ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসলেও তাকে ভিক্ষা দাও’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (২২/২২২) : ডান হাতে ভাতের এটো থাকাবস্থায় বাম হাত দিয়ে পানি পান করা যাবে কি? - -নাজমুল হাসান, ঢাকা।
প্রশ্ন (১৭/২১৭) : আদম (আঃ)-এর সৃষ্টির বর্ণনা কুরআন মজীদে পাওয়া যায়। কিন্তু হাওয়ার সৃষ্টির বিবরণ জানা যায় না। তাই মা হাওয়ার সৃষ্টি সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/১৯৩) : হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে শেয়ারে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : আমার অন্তরে আল্লাহ তা‘আলাকে নিয়ে নানা ধরনের শিরকী খটকা তৈরী হয়। সাথে সাথে আমি তওবা করি। এথেকে পরিত্রাণের উপায় কি? তওবা করলে ক্ষমা হবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : আমার আপন ভাইয়ের মেয়েকে জনৈকা মহিলা দুধ পান করিয়েছে। এক্ষণে আমি কি ঐ মহিলার মেয়েকে বিয়ে করতে পারব?
আরও
আরও
.