উত্তর : ইসলামী বিধান মতে কসাইয়ের কাজ জায়েয। রাসূল (ছাঃ)-এর যুগে অনেক ছাহাবী কসাইয়ের কাজ করতেন (বুখারী হা/১৭১৭)। আর গোশতের ছিটেফোঁটা বা রক্ত কাপড়ে লাগলে তাতে ছালাত জায়েয হবে। আল্লাহ তা’আলা রক্ত খাওয়া হারাম করেছেন; কিন্তু রক্তকে অপবিত্র বলেননি। সে কারণ আলবানী (রহঃ) বলেন, ‘ইস্তেহাযার রক্ত ব্যতীত কম হৌক বা বেশী হৌক অন্য কোন রক্ত প্রবাহের কারণে ওযূ ভঙ্গ হওয়ার কোন ছহীহ দলীল নেই’ (তাহকীক মিশকাত হা/৩৩৩-এর টীকা দ্রষ্টব্য)।






প্রশ্ন (৩৯/৪৩৯) : জনৈক আলেম বলেন, ওহোদ যুদ্ধে দান্দান শহীদ হ’লে রাসূলুল্লাহ (ছাঃ)-এর শরীর থেকে রক্ত বের হ’লে ছাহাবীগণ সেই রক্ত পান করেন। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে আমার রক্ত পান করবে, সে জাহান্নামে যাবে না। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৮/৬৮) : তিনদিনের বেশী কথা বন্ধ না রাখার বিষয়টি কি সকল ধর্মালম্বী মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, না কেবল মুসলমানদের জন্য? খ্রিষ্টানদের সাথেও কি তিনদিনের বেশী কথা বন্ধ রাখা যাবে না? - -হিযবুল্লাহ, বালিয়াপুকুর, রাজশাহী।
প্রশ্ন (১৮/৫৮) : পাগড়ী পরা কি সবার জন্যই সুন্নাত? অনেকে চিল্লা দিয়ে পাগড়ী পরা শুরু করে। এ সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/২১৮) : জুম‘আর খুৎবা মাইকে দেওয়া যাবে কি-না? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১/১৬১) : ‘ক্বিয়ামতের দিন সূর্য সোয়া হাত নীচে নেমে আসবে’ হাদীছের এই বাণীটির যৌক্তিকতা ও ওলামায়ে কেরামের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (২২/৪৬২) : বর্তমানে আমের পাইকারী ব্যবসায়ীরা সাধারণত ৪৮ কেজিকে এক মণ ধরে আম ক্রয় করেন। কিন্তু বিক্রয়ের সময় ৪০ কেজিকে এক মণ হিসাবে বিক্রি করেন। তাদের দাবী, সংরক্ষণ ও পরিবহনের কারণে আমের ওযন কমে যায়। এভাবে এক হিসাবে ক্রয় করে ভিন্ন হিসাবে বিক্রয় করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২/৩২২) : জনৈক বিদ্বান বলেন, দাজ্জাল ও ইমাম মাহদী আসার পূর্বে ছোট ছোট দাজ্জাল ও ইমাম মাহদী আসবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : ছালাতের মধ্যে বায়ুর চাপ আসলে তা আটকে রেখে ছালাত অব্যাহত রাখা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : মাথা মাসাহ করার পর ঘাড় মাসাহ করতে হবে কি? এ বিষয়ে দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/২৪৭) : মানবদেহের অবাঞ্ছিত লোম ৪০ দিনের অধিক সময় পরিষ্কার না করলে ইবাদত কবুল হবে কি এবং তা পরিষ্কার করার পর গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (২৯/১০৯) : আমরা প্রবাসে কুরবানীর সময় দেখি, গরুকে প্রথমে গুলি করা হয় এবং এরপর সাথে সাথে মুসলিম ব্যক্তি যবহ করেন। এখানকার গরু খামারে ছাড়া অবস্থায় পালন করা হয়, গায়ে কোন দড়ি বা রশি থাকে না এবং এগুলো প্রচন্ড শক্তিশালী হয়। রশি দিয়ে বাঁধতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই তারা এই পদ্ধতি ব্যবহার করেন। এভাবে কুরবানী করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : নরমাল ডেলিভারীর জন্য কোন দো‘আ বা তদবীর বর্ণিত হয়েছে কী?
আরও
আরও
.