উত্তর : উক্ত মর্মে সনদবিহীন কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন ইবনুল জাওযী বলেন, রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, আমার প্রতি দরূদের সংখ্যা যার যত বেশী হবে জান্নাতে তার তত বেশী স্ত্রী হবে (বুস্তানুল ওয়ায়েযীন ১/২৯৩)। কিন্তু তিনি কোন সনদ উল্লেখ করেননি। অনুরূপভাবে সাখাভী ও ইবনু হাজার হায়তামী বর্ণনাটি তাদের নিজ নিজ গ্রন্থে উল্লেখ করলেও তারা কোন সনদ উল্লেখ করেননি। পরে তারা বলেছেন যে, এখন পর্যন্ত আমরা এর সনদ সম্পর্কে জানতে পারিনি (আদ-দুর্রুল মানযূদ ১৭৪ পৃ.; আল-ক্বাওলুল বাদী‘ ১/১৩২)। সুতরাং হাদীছটি গ্রহণযোগ্য নয়।






প্রশ্ন (১০/১৩০) : হোটেলের বেঁচে যাওয়া খাবার আশ-পাশে থাকা কুকুরদের খাইয়ে দেওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? এতে বেওয়ারিশ কুকুর পোষার ন্যায় গোনাহগার হ’তে হবে কি? - -আব্দুর রাকীব, টেমপানিছ, সিঙ্গাপুর।
প্রশ্ন (৭/৩৬৭) : দোকানঘর ভাড়া নেওয়ার আগে মালিককে সিকিউরিটি বা অগ্রিম যামানত হিসাবে টাকা জমা দেওয়ার প্রচলিত নিয়ম জায়েয কি?
প্রশ্ন (৩/১২৩) : পোষা বিড়ালকে নিউটার-স্প্রে তথা প্রজনন ক্ষমতা স্থায়ীভাবে নষ্ট করা হ’লে তার আক্রমণাত্মক আচরণ কমে, শান্ত হয় এবং বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পেয়ে দীর্ঘায়ু লাভ করে। এটা করা কি জায়েয হবে?
প্রশ্ন (৩৭/২৩৭) : আমি আমার খালাতো বোনের মেয়েকে ভালোবাসি। সেও আমাদের পসন্দ করে। আমরা বিবাহ করতে চাই। কিন্তু উভয় পরিবার কোনভাবেই রাযী নয়। এক্ষণে আমরা শরী‘আতসম্মত উপায়ে বিবাহ বন্ধনে কিভাবে আবদ্ধ হ’তে পারি?
প্রশ্ন (২৩/৬৩) : রামাযান মাসে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ একই সাথে হওয়া ইমাম মাহদীর আগমনের সাথে কোন সম্পর্ক আছে কি? - -তাকী, তাহমীদ, সা‘দফুলতলা,পঞ্চগড়।
প্রশ্ন (১০/২৯০) : আমি একজন তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি। বিবাহের সময় যে পূর্বের স্বামীর সাথে তার মেলামেশা হয়নি বলেছিল। জনৈক আলেমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মেলামেশা না হওয়ায় বিবাহের জন্য তিনমাস অপেক্ষা করার প্রয়োজন নেই। তাই তালাকের দুমাস পরে তাকে বিবাহ করি। বর্তমানে ৯ বছরের বিবাহিত জীবনে আমি দু’সন্তানের জনক। কয়েকদিন পূর্বে স্ত্রী আমাকে জানিয়েছে যে, সে তার পূর্বের স্বামীর সাথে মেলামেশা করেছিল। এখন আমাদের বিবাহ কি বাতিল হয়ে যাবে? এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩১/৭১) : ওযূ ভেঙ্গে যাওয়ায় একজন মুছল্লী ছালাত ছেড়ে চলে গেলে সামনের কাতারে ফাঁক তৈরী হয়। এক্ষণে পিছনে দু’জন থাকলে একজন সামনে গিয়ে কাতার পূর্ণ করবে, না পিছনের কাতার ঠিক রাখবে? - -আবুল কালামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৪/৩৬৪): ইমামের পিছনে ছালাতরত অবস্থায় শেষ বৈঠকে তাশাহহুদ ও দরূদ পড়ার পর বায়ু নির্গত হ’লে মুক্তাদী কি পুনরায় সম্পূর্ণ ছালাত আদায় করবে? নাকি শুধু শেষ রাক‘আত আদায় করবে?
প্রশ্ন (২২/৩০২) : হজ্জব্রত পালনকারীদের জন্য ঈদুল আযহার ছালাত আদায় করা যরূরী কি?
প্রশ্ন (৩০/৩১০) : যেকোন দো‘আর শুরুতে হাম্দ ও দরূদ পাঠ করার ব্যাপারে তিরমিযী হা/৩৪৭৬-এ নির্দেশনা এসেছে। এক্ষণে কিভাবে এটা পড়তে হবে?
প্রশ্ন (১৫/৪১৫) : গোসল করার পর ওযূ করার কোন প্রয়োজনীতা আছে কি?
প্রশ্ন (২২/৩৪২) : নবজাতক শিশুকে কোন ভালো আলেম দ্বারা তাহনীক করানোর বিষয়টি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? - -আমাতুল্লাহ, লালবাগ, ঢাকা।
আরও
আরও
.