উত্তর : জেহরী-সের্রী সকল ছালাতে সর্বাবস্থায় ইমাম-মুক্তাদী উভয়কেই সূরা ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রা (রাঃ) মুক্তাদীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা উহা চুপে চুপে পড়। কেননা আমি রাসূলুল্লাহ (ছাঃ) বলতে শুনেছি, সূরা ফাতিহা আমার মাঝে ও আমার বান্দার মাঝে ভাগ করা হয়েছে। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় (মুসলিম, মিশকাত হা/৮২৩, ইরওয়াউল গালীল হা/৫০২)। চাওয়ার বিষয়টি সবার জন্য। ইমাম-মুক্তাদী সবাইকে আল্লাহর নিকট চাইতে হবে। একদা রাসূলুল্লাহ (ছাঃ) ছালাত শেষে বললেন, তোমরা তোমাদের ইমামের পিছনে কি কিছু পড়ছিলে? আমরা বললাম হ্যাঁ। তিনি বললেন, এরূপ করো না কেবল সূরা ফাতিহা ব্যতীত। কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার ছালাত হয় না (আবু দাউদ, তিরমিযী, মিশকাত হা/৮৫৪, সনদ হাসান)। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, সূরা ফাতিহা ব্যতীত কোন ছালাত সিদ্ধ হবে না। আমি বললাম, যদি আমি ইমামের পিছনে থাকি? তখন তিনি আমার হাত ধরে বললেন, তুমি তা চুপে চুপে পড় (ছহীহ ইবনে হিববান হা/১৭৮৬, সনদা ছহীহ)। উল্লেখিত হাদীছসমূহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ইমাম-মুক্তাদী সকলকেই সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে।






প্রশ্ন (৪/৩২৪) : মানছূর হাল্লাজের আক্বীদা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৪১১) : মহিলারা পর্দার মধ্যে থেকে চাকুরী করতে পারবে কি? প্রয়োজনে তারা মাঠে যেতে পারবে কি?
প্রশ্ন (১০/১৭০) : পৃথিবী ব্যতীত সৌরজগতের অন্যান্য গ্রহ-উপগ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে ইসলাম কি বলে?
প্রশ্ন (২৬/৪৬৬) : কুরবানীদাতা যদি ইচ্ছাকৃতভাবে চুল-নখ কর্তন করে তবে তাকে কাফফারা কি দিতে হবে? - -আবুল কালাম, শ্যামপুর, ঢাকা।
প্রশ্ন (১১/৯১) : জুম‘আর ছালাতে খত্বীব ছাহেবের জন্য ছালাতের ইমামতি করা সুন্নাত কি? - -আব্দুল আলীম, দেবিদ্বার, কুমিল্লা।
প্রশ্ন (২৩/৩০৩) : জনৈক আলেম বলেন, রামাযানের শেষ জুম‘আয় পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করলে তা সারাজীবনের তরককৃত ফরয ছালাতের জন্য কাফফারা হয়ে যাবে। একথার কোন সত্যতা আছে কি? - -নাছীর, বরিশাল।
প্রশ্ন (২৭/৪২৭) : আমি পিতা-মাতার একমাত্র কন্যা। আমার মায়ের এক ভাই ও দুই বোন আছে। মা আমাকে তার সম্পদের কিছু অংশ দিতে চান। এক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২২/৪২২) : আমরা জানি মীলাদ পড়া বিদ‘আত। কিন্তু মীলাদের ফিরনী-পায়েশ ইত্যাদি কেউ বাড়ীতে দিয়ে গেলে তা খাওয়া যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : ছেলেদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে ছালাত ফরয হয়? ফরয হওয়ার আগে থেকেই কেউ ছালাত আদায় করলে তার নেকী হবে কি?
প্রশ্নঃ (১০/৩৭০) : জানাযার ছালাতের দো‘আগুলো পুরুষ ও মহিলার জন্য পার্থক্য করা যাবে কি?
প্রশ্ন (২/৪৪২) : পুরুষের সাথে বেগানা নারীর অঙ্গ স্পর্শ হ’লে যেনার পাপ হয়। একথা কি সঠিক? যানবাহনে যাতায়াতের সময় এমন সাধারণতঃ হয়ে থাকে। তাহ’লে করণীয় কি?
প্রশ্ন (১১/৩৩১) : অনেক সময় প্রসবকালীন জটিলতা বা সিজারিয়ান অপারেশনকালে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান যে, মা ও সন্তানের মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। এ ধরনের সংকটময় অবস্থায় পরিবার এবং মা- কার কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত?
আরও
আরও
.