উত্তর : বিশিষ্ট তাবেঈ ওয়াইস ক্বারনী (মৃ. ৩৭ হিঃ) এবং হাসান বছরী (২১-১১০ হিঃ) কথিত ছূফী ছিলেন না; বরং তারা আল্লাহভীরু, ইবাদতগুযার ও দুনিয়াত্যাগী যাহেদ ছিলেন। তাঁদের সাথে প্রচলিত ছূফী আক্বীদার দূরতম সম্পর্ক নেই। অথচ বিদ‘আতীরা তাঁদেরকে ছূফীবাদের প্রাণপুরুষ মনে করে। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ছূফী মতবাদের উৎপত্তি সম্পর্কে যা জানা যায়, তাতে আবু হাশেম কূফীর (মৃ. ১৫০ হিঃ) নাম প্রথমে আসে। এই ব্যক্তি শামে অবস্থানকালে প্রথম এই মতবাদের উদ্ভব ঘটায়। সুফিয়ান ছাওরী (রহঃ) তার সম্পর্কে বলেন, আবু হাশেম না থাকলে রিয়া বা লোক দেখানো আমলের বাস্তব রূপ বুঝতে পারতাম না। কেউ কেউ শী‘আদের ইমাম জা‘ফর ছাদেকের ছাত্র ও দার্শনিক জাবের বিন হাইয়ানকে (মৃ. ২০৮ হি.), আবার কেউ কূফার এক যিন্দীক্ব নেতা আব্দুল করীমকে (মৃ. ২১০ হি.) ছূফী মতবাদের উদ্ভাবক বলে অভিহিত করেছেন (দ্র. আল-মাওসূ‘আতুল মুয়াস্সারাহ ফিল আদইয়ানে ওয়াল মাযাহিবিল মু‘আছারাহ ১/২৫১)। অতএব ওয়াইস ক্বারনী ও হাসান বাছরীকে ছূফী মতবাদে টেনে নেওয়ার কোন সুযোগ নেই। তাঁদের মৃত্যুর বহু পরে এই ভ্রান্ত মতবাদের জন্ম হয়েছিল।






প্রশ্ন (১৯/২১৯) : প্রখর রৌদ্রের কারণে ঈদের মাঠে সামিয়ানা টানানো যাবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : অমুসলিমদের কুরবানীর গোশত প্রদান করা যাবে কি? - -আব্দুল করীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৫/২৩৫) : আমাদের মসজিদের ইমাম ছাহেব গত তিন বছর যাবৎ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এবছর বার্ষিক মাহফিলে তার নির্বাচিত প্রধান বক্তা অসুস্থতার কারণে বক্তব্য দিতে ব্যর্থ হওয়ার ফলে মাহফিল পন্ড হয়ে যায়। এতে মুছল্লীরা তাকে আর ইমামতির দায়িত্বে রাখতে চায়না। এক্ষণে এই সামান্য কারণে ইমাম ছাহেবকে বরখাস্ত করা জায়েয হবে কি? - তাবীবুর রহমান সরদার আক্কেলপুর, জয়পুরহাট।
প্রশ্ন (৩৭/৩৭) : পিতা বা অন্য কারো কবর যিয়ারতের উদ্দেশ্যে সফরে বের হওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : অন্যের জমি অবৈধভাবে দখল করলে তার কোন ইবাদত কবুল হয় না- কথাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (৪০/২৪০) : ওযূর ক্ষেত্রে নাকে ও মুখে পৃথক পৃথকভাবে পানি দেওয়ায় সুবিধা হয়। এটা জায়েয হবে কি? - - মীযানুর রহমান, চৌডালা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৩/৫৩) : অন্যের ভ্রুণ নষ্ট করার পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলে জনৈক আলেম এর কাফফারা হিসাবে দু’মাস ছিয়াম পালন এবং তওবা করতে বলেন। উক্ত বক্তব্য কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৮/২০৮) : বাস বা ট্রেনে যেখানে ছালাতের কোন স্থান নেই এবং ক্বিবলা কোন্ দিকে তাও জানা যায় না। এরূপ অবস্থায় ছালাত আদায় করা যাবে কি? এছাড়া ছালাতের সময় অবশিষ্ট থাকতেই গন্তব্যে পৌছানোর সম্ভাবনা থাকলে গাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৪৬১) : যাকাতের টাকা দিয়ে কুরআন-হাদীছ ও ইসলামী বই কিনে মানুষের মাঝে বিতরণ করা যাবে কি? - -সাবিবর রহমান, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (২৯/৪২৯) : রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর পালক পুত্র যায়েদ বিন হারিছার স্ত্রী যয়নাবকে বিবাহ করেন। এটা কি সঠিক?
প্রশ্ন (১৬/২৯৬) : ছালাত আদায়কালে আমার বাম পাশের কোন মুছল্লী ছালাত ছেড়ে চলে গেলে আমি কিভাবে কাতার পূরণ করব? - -আতীকুল ইসলাম, বরিশাল।
প্রশ্ন (৩২/৪৩২) : মাসিক আত-তাহরীকে নবী-রাসূলগণের সংখ্যা ১ লক্ষ ২৪ হাযার উল্লেখ করা হয়েছে এবং এ সংক্রান্ত হাদীছটিকে ছহীহ বলা হয়েছে। কিন্তু ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ‘হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা’ বইয়ের ২২৯ পৃষ্ঠায় হাদীসটিকে দুর্বল বলেছেন। কোনটি সঠিক?
আরও
আরও
.