উত্তর: এ বক্তব্য ভিত্তিহীন এবং ইমাম আবু হানীফা (রহঃ)-এর উপর চরম মিথ্যা অপবাদ। ইমাম আবু হানীফা (রহঃ)-এর নিজস্ব রচিত কোন কিতাব নেই। যে কিতাবগুলো তাঁর নামের সাথে সম্পৃক্ত করা হয় তার কোন ভিত্তি নেই। মূলতঃ দু’টি কিতাব তাঁর রচিত বলে উল্লেখ করা হয়। একটি হ’ল- মুসনাদে ইমাম আবু হানীফা। দ্বিতীয়টি হ’ল- আল-ফিক্বহুল আকবার। কিন্তু এতে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কেননা এটি ধারাবাহিক সূত্রে প্রমাণিত নয়। আবার এই কিতাবে এমন কিছু আলোচনা রয়েছে যা ইমাম আবু হানীফার মৃত্যুর বহু বছর পরে ঘটেছে। যেমন কুরআন আল্লাহর মাখলূক না তাঁর কালাম? যা প্রমাণ করে যে, এটি তার রচিত কিতাব নয় (ড. আব্দুল আযীয হুমায়দী, বারাতু আইম্মাতিল আরবা‘আ ৫৫-৭৬ পৃ: দ্রষ্টব্য)। তাছাড়া ইসলাম মাযহাবী খুঁটির উপর দন্ডায়মান কথাটি অত্যন্ত আপত্তিকর। কেননা মাযহাবসমূহ শরী‘আত গবেষণার ধারাবাহিকতা মাত্র। এর উপর ইসলামী শরী‘আত নির্ভরশীল নয়। বরং ইসলামী শরী‘আতের ভিত্তি বা খুঁটি হ’ল কুরআন এবং ছহীহ হাদীছ। ইমাম আবু হানীফা (রহঃ) সহ সকল ইমামই সর্বাবস্থায় কুরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়েছেন। এটাই সালাফে ছালেহীনের সর্ববাদীসম্মত নীতি।






প্রশ্ন (২৯/৪২৯) : মেহরাবের একপাশে আল্লাহ ও অপরপাশে মুহাম্মাদ লেখা মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -সোহেল রানা, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২০/৪৬০) : বাড়িতে কয়েকজন একত্রে জামা‘আতে ছালাত আদায় করলে মসজিদে জামা‘আতে ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : কোন বিবাহিত নারী তার স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় যদি নিজ সম্মতিতে অন্য কাউকে বিয়ে করতে চায়, তাহ’লে শরী‘আতের দৃষ্টিতে তাকে বিবাহ করা বৈধ হবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : আমার পিতার শুধু তাশাহহুদ মুখস্থ আছে। আমরা চেষ্টা করেও আর কোন দো‘আ শিখাতে পারিনি। এ অবস্থায় তার ছালাত হবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : স্বপ্নদোষের কারণে বিছানায় বীর্য পড়লে তা সাবান দিয়ে পরিষ্কার করা আবশ্যক কি? না মুছে ফেললেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৯/২০৯) : মহিলাদের জামা‘আতে মহিলা ইমাম ক্বিরা’আত ও আমীন সশব্দে পড়তে পারবে কি? - মাযহারুল ইসলাম শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (৪০/৪০) : আমার তিনজন বিবাহিতা মেয়ে রয়েছে। আমার একটি বাড়ি আছে এবং গ্রামে কিছু জমি আছে। আমি বিগত ২০১৮ সালে আমার বাড়িটা মেয়েদের লিখে দেই। বর্তমানে আমি অসুস্থ। আমার চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। আমি বাড়িটা বিক্রয় করে চিকিৎসার খরচ নির্বাহ করতে চাই। এভাবে দান করার করার পর তা ফিরিয়ে নেয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৯/২০৯) : ছালাতরত অবস্থায় মসজিদে কাঁচের দরজায় নিজের প্রতিচ্ছবি দেখা গেলে ছালাত কবুল হবে কি? - -আব্দুল হাকীমপাথরঘাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (১৪/৩৩৪) : কোন এলাকায় একজন মুছল্লীও যদি ই‘তিকাফ না করে তাহ’লে পুরো এলাকাবাসী গুনাহগার হবে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : একই পরিবারের মধ্যে একে-অপরের নানা কর্মকান্ড নিয়ে সংশোধনের নিয়তে পিছনে নিন্দা করলে, তা গীবতের শামিল হবে কি? এর জন্য গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদের ইমাম ও মুওয়াযযিনের বেতন সঠিকভাবে আদায় করা সম্ভব হচ্ছে না। সে কারণে মসজিদের নীচতলা সম্পূর্ণ মার্কেট করে ২য় তলায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২/২৪২) : বিজয়ের মসজিদ নামে খ্যাত কোনটি? বুধবার যোহর ও আছর ছালাতের মধ্য সময়ে দো‘আ কবুল হয় কি?
আরও
আরও
.